প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইউরোপের কাছে বিমানের ৬ সপ্তাহের...

ইউরোপের কাছে বিমানের ৬ সপ্তাহের জ্বালানি মজুত আছে: এপিকে আইইএর প্রধান

১৬ এপ্রিল ২০২৬ ০২:০৪ পিএম
ওবায়দুল হক | বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইউরোপের কাছে ‘হয়তো আর মাত্র ৬ সপ্তাহের মতো বিমানের জ্বালানি অবশিষ্ট আছে’। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের কারণে তেল সরবরাহ বন্ধ থাকলে ‘শিগগিরই’ অনেক ফ্লাইট বাতিল হতে পারে।

বার্তা সংস্থা এপির সঙ্গে এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল এ কথা বলেন।

আইইএর প্রধান এই জ্বালানিসংকটের সামনের দিকে থাকা দেশ হিসেবে জাপান, কোরিয়া, ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশের নাম উল্লেখ করেন।

আরও পড়ুন

চট্টগ্রামে জব্বারের বলীখেলা শনিবার, শুক্রবার শুরু বৈশাখী মেলা

চট্টগ্রামে জব্বারের বলীখেলা শনিবার, শুক্রবার শুরু বৈশাখী মেলা

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিশ্বব্যাপী এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে একে ‘আমাদের দেখা এযাবৎকালের সবচেয়ে বড় জ্বালানিসংকট’ বলে উল্লেখ করেছেন।

হরমুজ প্রণালি দিয়ে তেল, গ্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

ফাতিহ বলেন, অতীতে ‘ডায়ার স্ট্রেইটস’ নামে একটি ব্যান্ড দল ছিল। এখন পরিস্থিতি সত্যিই এক ‘ভয়াবহ প্রণালি’–এর মতো হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। এটি যত দীর্ঘায়িত হবে, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য পরিস্থিতি তত খারাপ হবে।’

সাক্ষাৎকারে ফাতিহ এপিকে বলেন, এর ফলে ‘পেট্রল, গ্যাস ও বিদ্যুতের মূল্য আরও বৃদ্ধি পাবে।’

আইইএর প্রধান বলেন, এই অর্থনৈতিক কষ্ট সব জায়গায় সমানভাবে অনুভূত হবে না। কিছু দেশ ‘অন্যদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে’।

ফাতিহ বলেন, ‘যেসব দেশ সবচেয়ে বেশি ভুগবে, তাদের কণ্ঠস্বর খুব একটা শোনা যাবে না। তারা মূলত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল ও দরিদ্র দেশ।’

প্যারিসে নিজের অফিস থেকে আইফেল টাওয়ারের দিকে তাকিয়ে ফাতিহ আরও যোগ করেন, এরপর এই ধাক্কা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পৌঁছাবে।

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া না হলে ইউরোপে কী হতে পারে, তা–ও বলেছেন আইইএ প্রধান। তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, শিগগিরই আমরা খবর শুনব, জ্বালানির অভাবে এ শহর থেকে ও শহরে উড়োজাহাজের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হতে পারে।’

ফাতিহ ইরানের ‘টোল বুথ’ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন, যার মাধ্যমে ইরান নির্দিষ্ট ফি বা মাশুলের বিনিময়ে কিছু জাহাজকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছে।

ফাতিহ বলেন, একে স্থায়ী হতে দিলে এমন এক নজির তৈরি হওয়ার ঝুঁকি থাকবে, যা পরবর্তী সময়ে এশিয়ার গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালিসহ অন্যান্য জলপথেও প্রয়োগ করা হতে পারে।

আইইএর নির্বাহী পরিচালক বলেন, ‘আমরা একবার এটি পরিবর্তন হতে দিলে আগের অবস্থায় ফিরে আসা কঠিন হতে পারে। এখানে টোলব্যবস্থা চালু হলে অন্য কোথাও তা কার্যকর না করা কঠিন হয়ে পড়বে।’

সবশেষে সাক্ষাৎকারে ফাতিহ বলেন, ‘আমি চাই, কোনো শর্ত ছাড়াই তেল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হোক।’

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article