প্রচ্ছদ    HT All Article   গুজবের মহামারী; সময় থাকতে মনা...

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

২৭ এপ্রিল ২০২৬ ০৯:০২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কথক দা:

আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময় এই গুজব সীমাবদ্ধ ছিল চায়ের দোকানের আড্ডায়। প্রযুক্তির অগ্রগতির ফলে সেই গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বৈশ্বিক পরিসরে। ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন গুজব ছড়ানোর মস্তবড় হাতিয়ারে পরিণত হয়েছে। 
একসময় কিছু গুজববেত্তা বিদেশের মাটিতে বসে অপতথ্য ছড়াতো। তাদের হাত ধরে দেশেও তৈরি হয়েছে অনেক গুজবেত্তা। প্রবাসী গুজববেত্তাদের পথ ধরে দেশীয় গুজবচক্র আরও সংগঠিত, আরও আক্রমণাত্মক হয়ে উঠছে দিন দিন। চায়ের দোকানের গীবত, পরচর্চা বা পরশ্রীকাতরতা আজকের ভয়ঙ্কর অনলাইন গুজবের কাছে খুবই তুচ্ছ। এই সংস্কৃতি এক মারাত্মক হুমকির মুখে ফেলেছে সমাজব্যবস্থাকে। 

Gujob 2

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

“ঝড় আসলে পীরের গায়েও লাগে!” 
এই গুজব রটনাকারী চক্র ছাড় দিচ্ছে না কাউকে। রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী, স্পোর্টসম্যান, ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছেনা এদের হাত থেকে। সমাজে মহামারী আকার ধারণ করেছে এসব অপরাধ। আজ থেকে নয় কয়েকবছর আগে থেকেই চলছে এসব। ৫ আগস্টের পরে এটি মারাত্মক আকার ধারণ করে। এই গুজব ও অপপ্রচার এখন এমন এক ছোঁয়াচে রোগে পরিণত হয়েছে, যা সমাজের সব স্তরে ছড়িয়ে পড়েছে।
দুঃখজনক হলেও সত্য, অতীতে সরকারগুলো এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বরং অনেক ক্ষেত্রে প্রতিপক্ষকে ঘায়েল করতে এই নোংরা কৌশলকেই ব্যবহার করা হয়েছে। ফলে গুজবকারীরা একপ্রকার উৎসাহ পেয়েছে, এবং এই অপসংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে, গুজবকারীরা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বা তার পরিবারকেও ছাড় দিচ্ছে না। 
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়েকে নিয়ে অশ্লীল ছবি তৈরি ও প্রচারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ পর্যন্ত হয়েছে; যা সমাজে বিভাজন ও সহিংসতাকে আরও উসকে দিচ্ছে। সম্প্রতি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট ও পরবর্তীতে গ্রেফতার -এসব ঘটনা দেখিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। 
“ঝড় আসলে পীরের গায়েও লাগে!” প্রবাদটির সত্যতা যেন দেখতে পাচ্ছি আমরা। এই নোংরামির শিকার আমাদের রাষ্ট্রপ্রধানও। প্রধানমন্ত্রীর পরিবারও রেহাই পায়নি এই চক্রের হাত থেকে। এই অপসংস্কৃতি সমাজকে নোংরামির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এখনই এদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে কেউই রক্ষা পাবে না। 
এর আগে দেখেছি অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে ঘিরে বিভিন্ন সময়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে হামলার জন্য উস্কে দিতে। কিছুদিন আগে বরিশাল বিএম কলেজে প্রোপাগান্ডা ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে মারধর এবং পরে তাদের বিরুদ্ধে ব্লেমগেম দেওয়া হয়েছে। তারও কয়েকদিন আগে গাজীপুরের কাপাশিয়ায় অনলাইন-অফলাইনে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলার পরিকল্পনা করা হয়। 
গতকাল দেখলাম ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর নাম ভাঙিয়ে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে কয়েকজন যুবককের গ্রেফতার করতে। 
রাষ্ট্রপ্রধান, তার পরিবার, রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সেলিব্রেটিদের অভিযোগের ভিত্তিতে প্রশাসনকে কিছু কিছু পদক্ষেপ তৎক্ষণাত নিতে দেখা যায় বটে। তবে এটা কি যথেষ্ট? সাধারণ মানুষের সম্মান রক্ষার দায়িত্বও তো সরকারের। যে আইনের শাসন সরকারের ঊধ্র্বতন কর্তৃপক্ষ ভোগ করছে সেটা সমভাবে ভোগ করার অধিকার প্রতিটি জনগণেরও। অথচ সাধারণ ভুক্তভোগীদের অভিযোগ তারা থানায় গিয়ে এসব বিষয়ের প্রতিকার চাইলে পুলিশ এমন আচরণ করেন যে, এটা খুবই সাধারণ একটি ঘটনা। এই আচরণই এই নোংরা সংস্কৃতি বিস্তারে সহযোগিতা করেছে। অথচ ঐ প্রশাসনের কোনো লোকের পরিবারের সাথে এমন ঘটনা ঘটলে নিশ্চয়ই তারা তৎপর হয়ে এর প্রতিকারে নামতেন। এই বৈষম্য মানুষ দেখতে চায় না।
নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, এক নীরব ট্র্যাজেডি
গুজবের সবচেয়ে নির্মম শিকার হচ্ছেন নারীরা। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো নারীর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে তা বিকৃত করা হচ্ছে। এরপর তার নামে ভুয়া সম্পর্ক, কেলেঙ্কারি বা অশ্লীল কনটেন্ট জুড়ে দেওয়া হচ্ছে।
উদাহরণস্বরূপ, একজন কলেজছাত্রীর ছবি নিয়ে এআই দিয়ে আপত্তিকর ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল। পরিবারে চাপ, সামাজিক অপমান, শেষ পর্যন্ত মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ল। অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতি আত্মহত্যার ঝুঁকি পর্যন্ত তৈরি করছে। এই ধরনের অপরাধ শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়।
পরিসংখ্যান বলছে- ২০২৪ সালে ৫৯% নারী সাইবার আক্রমণের শিকার হয়েছেন। দুঃখের বিষয় হলো, অভিযোগ করেও প্রতিকার পাননি ৬৫% নারী। 
এই গুজবের পরিণতি অনেকসময় গিয়ে ঠেকছে সহিংসতায়। অনলাইনে ছড়ানো গুজব বহু ক্ষেত্রে সরাসরি সহিংসতায় রূপ নিয়েছে। ভুয়া অভিযোগ বা ধর্মীয় উস্কানি ছড়িয়ে মব তৈরি করা হয়েছে, হামলা, লুটপাট, এমনকি হত্যাকাণ্ডও ঘটেছে। এর পরিমাণ নিছক কম নয়, শত শত ঘটনা ঘটেছে গত ২০ মাসে। 
আইনের দুর্বলতা ও ভুক্তভোগীদের অসহায়ত্ব
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- আইনের দুর্বল প্রয়োগ। অপরাধীরা প্রায়শই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। ভুক্তভোগীরা অসহায়। লজ্জা, সামাজিক চাপ ও বিচারহীনতার কারণে তারা মুখ খুলতে পারেন না। নিজেদের নির্দোষ প্রমাণ করার কার্যকর কোনো ব্যবস্থা তাদের হাতে নেই। যদিও মাঝে মাঝে আলোচিত কিছু ঘটনায় ফ্যাক্ট-চেকাররা সক্রিয় হন, কিন্তু সাধারণ মানুষের জন্য তেমন কোনো সহায়তা নেই।
গুজব ছড়ানোর কৌশল:
বর্তমানে গুজব ছড়ানোর কৌশলগুলো অত্যন্ত পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর:
– ভুয়া ফটোকার্ড: কোনো ব্যক্তির ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা উক্তি (কোট) ছড়িয়ে দেওয়া। 
– বেনামি লিফলেট ও পোস্টার: ধর্মীয় বা আবেগী ভাষা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো। 
– ডিপফেইক ও এআই কনটেন্ট: প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে ভাইরাল করা। 
– মিডিয়া ব্র্যান্ড নকল করা: জনপ্রিয় সংবাদমাধ্যমের লোগো ও ডিজাইন কপি করে বিভ্রান্তিকর সংবাদ তৈরি। 
– বট ও ফেক আইডি নেটওয়ার্ক: সংগঠিতভাবে হাজারো ভুয়া আইডি দিয়ে একই অপপ্রচার ছড়িয়ে জনমত প্রভাবিত করা। 
– ক্লিকবেইট শিরোনাম: আংশিক সত্য বা পুরোপুরি মিথ্যা তথ্য দিয়ে উত্তেজনাপূর্ণ শিরোনাম তৈরি করে দ্রুত ছড়ানো।

গুজব রটনাকারীদের লক্ষ ও উদ্দেশ্য:
– ধর্মীয় ফ্যাসিস্টরা ভিন্নমতাদর্শের লোকদের হেয় করে তাদের উপর হামলার প্লট তৈরি। 
– নির্বাচনী প্রতিপক্ষকে হেয় করা ও সম্মানহানি ঘটানো।
– ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে হীন স্বার্থ হাসিল করা।
– মব তৈরি করে সহিংসতা উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা।
– অপতথ্য ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করে ভোট বাগিয়ে নেওয়া।  
– ব্যক্তি বা গোষ্ঠীকে সামাজিকভাবে একঘরে করা। 

সময় গেলে সাধন হয় না:
এখনো সময় যায়নি হয়ত। এ ব্যাপারে সরকারকে এই মুহূর্তে হুঁশিয়ার হতে হবে। কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সময় থাকতে ব্যবস্থা না নিলে এই মহামারী আরও ভয়াবহ রূপ নেবে। এখনই প্রয়োজন কঠোর ও কার্যকর পদক্ষেপ:
– জিরো টলারেন্স নীতি: গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ। 
– সাইবার গোয়েন্দা জোরদার: সংগঠিত গুজবচক্র শনাক্ত ও গ্রেফতার।
– ফেক আইডি নিয়ন্ত্রণ: ভুয়া অ্যাকাউন্ট ও পেজ দ্রুত শনাক্ত ও বন্ধ করা।
– শেয়ারকারীদের জবাবদিহি: যাচাই-বাছাই ব্যতীত ছাড়া ভুয়া তথ্য শেয়ারকারীদেরও আইনের আওতায় আনা। 
– ফ্যাক্ট-চেক প্ল্যাটফর্ম: সাধারণ মানুষের জন্য সহজ অভিযোগ ও যাচাই ব্যবস্থা। 
– সচেতনতা বৃদ্ধি: ডিজিটাল লিটারেসি বাড়ানো, যাতে মানুষ গুজব ও সত্য সংবাদের পার্থক্য বুঝতে পারে। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article