প্রচ্ছদ    HT All Article   শব-এ-বরাতের প্রকৃত তাৎপর্য

শব-এ-বরাতের প্রকৃত তাৎপর্য

২ নভেম্বর ২০২৩ ০৮:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইসলামে ঈদুল ফেতর, ঈদুল আযহা, শবে কদর ইত্যাদি বড় বড় কয়েকটি পর্ব এবং উৎসবের পরেই আরেকটি বড় আনুুষ্ঠানিকতা পালন করতে দেখা যায়, আর তা হলো শব-এ-বরাত। তবে এই পর্বটি প্রধানত ইরান তথা শিয়া অধ্যুষিত এলাকাগুলোতেই ব্যাপক আকারে পালিত হতে দেখা যায়। পাশাপাশি ভারতীয় উপমহাদেশ তথা ভারত, বাংলাদেশ ও পাকিস্তান অঞ্চলেও এর ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। ইরানীদের ধর্মীয় জীবনে শব-এ-বরাত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। এই রাতে পুরো ইরান জুড়ে ব্যাপক আলোকসজ্জা করা হয়। দেশটিকে সুন্দর পরিপাটি করে নয়নাভিরাম শোভায় সাজানো হয়। রাস্তায় রাস্তায় মিষ্টি, শরবত, নাশতা ইত্যাদি বিলানো হয়। যদিও ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মুসলিম জনসংখ্যা সুন্নী মযহাবের অনুসারী, তথাপি তারা কিছু কিছু ব্যাপারে পৃথিবীর অন্যান্য এলাকার সুন্নীদের চেয়ে আলাদা কিছু ধর্মীয় রীতি রেওয়াজ পালন করে থাকে। এর কারণ এই যে, এই অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে মূলত আরব থেকে পারস্য হয়ে। আর তাই পারস্যবাসীদের ইসলামপূর্ব অগ্নি উপাসনা যুগের অনেক ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় পরিভাষা এবং চিন্তা চেতনাসহ এই উপমহাদেশে প্রবেশ করেছে। উদাহরণস্বরূপ বলা যায় অগ্নি উপাসনা যুগে পারস্যবাসীরা যাকে উপাস্য হিসাাবে মানতো তাকে তারা ডাকতো‘খোদা’ নামে। পারস্য হয়ে  এ উপমহাদেশে ইসলাম প্রবেশের সময় মহান আল্লাহর আরেকটি নাম হয়ে গেল ‘খোদা’। অথচ কোর’আন কিংবা মহানবীর পবিত্র মুখনিঃসৃত বাণীগুলির কোথাও মহান আল্লাহর নাম ‘খোদা’ ব্যবহৃত হয়নি। পারস্যবাসীরা তাদের ‘খোদার’ সামনে নত হয়ে যে এবাদত করত তার নাম ‘নামায’। আর ইসলামের অতি গুরুত্বপূর্ন দৈনন্দিন জীবনে প্রতিদিন পাঁচবার যে এবাদত করা হয়, আল্লাহ তার কোর’আনে বিরাশি বারের অধিক সালাহ্ নামে যা উল্লেখ করেছেন তার নাম হয়ে গেলো ‘নামায’। পরিতাপের বিষয় হলো এই উপমহাদেশীয় অধিকাংশ মানুষের সামনে ‘সালাহ’ শব্দটি উচ্চারণ করলে তারা তার কোন মানেই বুঝতে পারে না। পাশাপাশি ইসলামের পরিভাষা সওম শব্দটি হয়ে গেছে ‘রোযা’, যা তারা তাদের ‘খোদার’ সন্তুষ্টির লক্ষ্যে উপবাস থেকে পালন করত। এমনি করে পারস্য ধাঁচের ইসলাম এই উপমহাদেশে প্রবেশের ফলে আরো বহু চিন্তা চেতনারও পরিবর্তন ঘটেছে, এর মধ্যে বিকৃত সুফীবাদ অন্যতম। যেহেতু পারস্যবাসীরা মহা ধুমধামের সাথে শব-এ-বরাত পালন করে, সেহেতু এরাও তাই করে থাকে। অথচ এই এলাকার বাইরে অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এর কোন গুরুত্বই নেই। ইসলামে যদি সত্যিকার অর্থে এর কোন অবস্থান থেকে থাকত তবে বিকৃতভাবে হলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও সৌদি আরবে এই নামে কিছু না কিছু পালিত হতো। কিন্তু বাস্তবতায় দেখা যায় এর কোন পরিচিতিই সেখানে নেই।

শিয়া মতবাদের অনুসারীরা বিশেষ করে এই দিনটিকে গুরুত্বপূর্ণ মনে করার ব্যাপারে একটি কারণ উল্লেখ করে থাকে, আর তা হলো “তারা মনে করেন এই দিনে এমাম মাহদী (আ.) এর জন্ম দিন। তাদের অধিকাংশ আলেমের মতানুসারে এই দিনে ২৫৫ হিজরির রাতে এমাম মাহদী (আ.) জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তিনি লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছেন এবং যথাসময়ে তিনি আবির্ভূত হবেন”। আরবের মুসলিমরা এই দিনটি না পালন করার ব্যাপারে শিয়াদের অভিমত হলো এমাম মাহদীর (আ.) জন্মের মাধ্যমে আব্বাসীয়দের (সুন্নী) পরাজয় ঘটবে বিধায় তারা তাঁকে প্রতিহত করতে চেয়েছিলো এবং শত্রুতাবশত তারা এই দিনটিকে অবজ্ঞা করে থাকে। প্রকৃতপক্ষে ২৫৫ হিজরিতে এমাম মাহদীর জন্ম হয়নি। হতে পারে আল্লাহর রসুল ১৫ শাবান ঐ মহামানবের জন্মদিন বলে উল্লেখ করেছেন, কিন্তু এ ব্যাপারে আমাদের কাছে শিয়াদের বিশ্বাস ছাড়া কোন স্পষ্ট দলিল নেই।

যদিও ইসলামে শব-এ-বরাত সম্বন্ধে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়না, তবুও শব-এ-বরাত পালনে এটি একটি বিশেষ কারণ হতে পারে। এ সম্বন্ধে আল্লাহর রসুলের বাণী পাওয়া যায় যেখানে আল্লাহর রসুল বলছেন, “তোমরা এ রাতে জাগ্রত থাকো, এবং দিনের বেলায় সওম পালন কর”।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

শব-এ-বরাতকে মনে করা হয় সৌভাগ্য রজনী হিসাবে। সত্যিকারের ভাগ্যরজনী হলে এই সৌভাগ্য শুধু মুসলিমদের সৌভাগ্য নয়, এ সৌভাগ্য সমস্ত মানবজাতির। কেননা আল্লাহর সর্বশেষ রসুলের ভবিষ্যতবাণীগুলির মধ্যে অন্যতম একটি ভবিষ্যতবাণী হলো তার ওফাতের পরে একজন মহামানবের আগমন ঘটবে যার আগমনের মাধ্যমে দূর নক্ষত্রে হারিয়ে যাওয়া ইসলাম পুনর্জীবন পাবে। যার নেতৃত্বে আবার শান্তির সুশীতল বাতাস প্রবাহিত হবে। প্রতিষ্ঠিত হবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিচার, ন্যায়নীতি, শান্তি ও নিরাপত্তা। যাকে আল্লাহর রসুল আখ্যায়িত করেছেন নিজের ভাই হিসাবে। যার মাধ্যমে তাঁর মিশন পূর্ণতা পাবে, তার রসুলের উপর আল্লাহ প্রদত্ত উপাধি রহমাতাল্লিল আলামিন সার্থকতা পাবে এবং আল্লাহর চূড়ান্ত অভিপ্রায় ইবলিসের দেয়া চ্যালেঞ্জে বিজয়ী হয়ে সমগ্র মানবজাতির মধ্যকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি অর্থাৎ ফাসাদ ও সাফাকুদ্দিমা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, সমস্ত ভৌগোলিক সীমারেখা ভুলে, সমস্ত  প্রকার ভেদাভেদ ভুলে সমগ্র মানবজাতি একটি মাত্র জাতিতে পরিণত হবে। সুতরাং যে রাতে তার জন্ম সে রাত অবশ্যই এক মর্যাদাবান রাত। এ রাত উৎসবের রাত, আধ্যাত্মিকতায় সমৃদ্ধ হওয়ার রাত।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article