প্রচ্ছদ    HT All Article   রসুলাল্লাহর (সা.) প্রকৃত সুন্নাহ কী?

রসুলাল্লাহর (সা.) প্রকৃত সুন্নাহ কী?

১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মুসলিম জাতির ইতিহাস পর্যালোচনা করলে আমরা পাই, ঐ সদ্যপ্রসূত জাতি যার নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু মিলিয়ে সংখ্যায় পাঁচ লাখও হবে না, অর্থ সম্পদ নেই, প্রাকৃতিক সম্পদ নেই, প্রায় নিরস্ত্র তবুও রসুলের শিক্ষায় দীক্ষিত হয়ে রসুলের আদর্শকে প্রতিষ্ঠার জন্য দেশ থেকে বহিরাগত হয় এবং তৎকালীন দুই দুইটি পরাশক্তি (Super Power) রোমান ও পারস্য সাম্রাজ্যের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, যেই রোমান ও পারস্যের নিকট ছিল বিরাট সুসজ্জিত বাহিনী, অপরিমিত সম্পদ, অসংখ্য লোকবল ও উন্নত প্রযুক্তি। যেকোন সামরিক বিশারদকে যদি আপনি জিজ্ঞেস করেন তবে সে এই ঘটনাকে নির্দ্বিধায় আত্মহত্যার সাথে তুলনা করবেন। কারণ যদি তাঁরা হেরে যেতেন তবে শুধু তাদেরকেই নয় সমগ্র জাতিকে দুই পরাশক্তি মাটির সাথে মিশিয়ে ফেলতো এবং যদি তা ঘটতো তবে আজ ইসলাম বলে কোন দীন থাকত না ও মুসলিম বলেও কোন জাতি থাকত না।

কিন্তু ইতিহাস বলে ঐ দুই পরাশক্তি এ সদ্য প্রসূত জাতির সামনে টিকতেই পারলো না এবং তারা ঝড়ে খড়-কুটার মতো উড়ে গেল। উম্মতে মোহাম্মদী মাত্র ৬০-৭০ বছরেই পশ্চিমে মরক্কো, আটলান্টিক মহাসাগরের উপকূল থেকে পূর্বে চীনের সীমান্ত আর উত্তরে কাস্পিয়ান সাগর থেকে দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত এই শেষ জীবনব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হল। আপাতদৃষ্টিতে এ মহা বিজয় অসম্ভব মনে হলেও এ উম্মাহ দৃঢ়ভাবে আল্লাহ প্রদত্ত পাঁচ দফা কর্মসূচী ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হেজরত ও জেহাদের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করার মাধ্যমে এ অসম্ভবকে সম্ভব করল। আল্লাহ স্বয়ং এই উম্মাহকে সহায়তা করেছিল কারণ উম্মাহ ছিল আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত। তাদের আকিদা ছিল সঠিক আর তাঁরা প্রত্যেকে ছিলেন মো’মেন। পবিত্র কোর’আনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি মো’মেনদের সাথে ওয়াদাবদ্ধ ও তিনি মো’মেনদের ওয়ালী অর্থাৎ অভিভাবক। যে জাতির অভিভাবক স্বয়ং আল্লাহ সে জাতি কখনই পরাজিত হতে পারে না।

রসুলের আসহাবরা বুঝেছিলেন তাঁদের উপর অর্পিত দায়িত্ব যদি তাঁরা পালন না করে তবে রাসুলের উপর মহান আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, রসুল যে দায়িত্ব পূরণের জন্য এই ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ জাতি গঠন করলেন তার সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। তাঁরা বুঝতে পেরেছিল তাদের সংগ্রাম ততক্ষণ চলবে যতক্ষণ না এ সত্য দীন সমগ্র দুনিয়ায় প্রতিষ্ঠিত করে ন্যায়, শান্তি ও সুবিচারের শীতল ছায়ায় ধরণীকে ঠাণ্ডা করতে পারে। তাঁরা বুঝে ছিল মানুষকে বুঝিয়ে, কথার মাধ্যমে, লেখনীর মাধ্যমে অর্থাৎ সর্বাত্মক চেষ্টা করে সার্বিকভাবে এ দীনকে প্রতিষ্ঠা করাই তাদের মানবজন্মের ও জীবনের মূল লক্ষ্য। একজন মো’মেন, মুসলিমের জীবনের মূল টার্গেট। এই কাজের বিশালতা, সংকট কোনটিই তাঁদেরকে এক মুহূর্তের জন্যও পিছপা করতে পারে নি কারণ তাঁরা রসুলের পবিত্র মুখ থেকে শুনেছিলেন, “যে আমার সুন্নাহ ত্যাগ করবে সে আমাদের কেউ না।” রসুল ‘আমাদের কেউ না’ বলতে যে উম্মতে মোহাম্মদী নয় বুঝিয়েছেন তা তাঁরা বুঝতে পেরেছিল। আইহ্যামে জাহেলিয়াতে নিমজ্জিত জাতি রসুলের সুন্নাহ পাওয়ার ফলে এক রাতে যে বিশ্বজয়ী জাতিতে পরিণত হয়েছিল তার কয়েকটি উদাহারণ ইতিহাস থেকে তুলে ধরছি।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

উম্মতে মোহাম্মদী এ শেষ দীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে গিয়ে যখন পৌঁছাল তখন তাঁরা দেখলেন তাদের সামনে মহাসমুদ্র, আর এগোবার পথ নেই। তখন বাহিনীর সেনাপতি উকবা বিন না’ফে আটলান্টিক মহাসমুদ্রে তাঁর ঘোড়া নামিয়ে দিলেন এবং যতদুর পর্যন্ত ঘোড়ার পায়ের নিচে মাটি থাকে ততদূর এগিয়ে গেলেন তারপর আকাশের দিকে দু-হাত তুলে বললেন, ‘ইয়া আল্লাহ! এ মহাসমুদ্র বাধা না দিলে আমরা তোমার রাস্তায় আরো সম্মুখে অগ্রসর হতাম।’

অন্যদিকে পশ্চিম দিকে বাহিনীর সেনাপতি আমর ইবনুল আস (রা.) মিশরের আর্চ বিশপের কাছে তাঁর প্রতিনিধি স্বরূপ একটি দল প্রেরণ করলেন যার দলপতি তিনি নিযুক্ত করলেন আবু উবায়দা (রা.) কে। আবু উবায়দা (রা.) নিগ্রো ছিলেন তাই আর্চ বিশপ প্রথমে তাঁর সাথে সাক্ষাত করতে চান নি। পরবর্তিতে যেহেতু দলপতি সে হিসেবে বাধ্য হয়ে যখন কথা বলতে হল তখন আবু উবায়দা (রা.) বললেন, ‘আমাদের বাহিনীতে আমার মত এক হাজার কালো লোক রয়েছে, আমরা বেঁচেই রয়েছি আল্লাহর রাস্তায় নিজেদের উৎসর্গ করে এ সত্যদীন প্রতিষ্ঠা করার জন্য। আমরা ধন দৌলতের কোন পরোয়া করি না। আমাদের শুধু পেটের ক্ষুধা মেটানো আর পরার কাপড়ের বেশি আর কোন চাহিদা নেই। আমাদের কাছে এ পৃথিবীর জীবনের কোন মূল্য নেই। পরকালের জীবনই আমাদের কাছে সব।’

আল্লাহর রসুলের ইসলামের সঠিক আকিদা তাঁরা বুঝতে পেরেছিল তাই তাঁরা তাদের জীবনের আকিদা সম্পর্কে ছিল সন্দেহমুক্ত ও দৃঢ়। কিন্তু বর্তমানে আমরা রসুলের এ প্রকৃত সুন্নাহকে ভুলে গিয়ে রসুলের সুন্নাহ বিকল্প হিসেবে তাঁর ব্যক্তিগত অভ্যাস-অনভ্যাস, পছন্দ-অপছন্দ ইত্যাদি যেগুলোর সাথে তাঁর জীবনের মূল উদ্দেশ্য তাঁর উপর অর্পিত দায়িত্বের কোন সম্পর্ক নেই, সেগুলোকে গ্রহণ করা হয়েছে। নিষ্ঠুর ইতিহাস এই যে বর্তমানের সর্বাত্মক সংগ্রাম ত্যাগকারী মুসলিমদের কাছে দুনিয়ার অন্যতম শ্রেষ্ট বিপ্লবীর সুন্নাহ হিসেবে তাঁর বিপ্লব নয়, গৃহিত হল তাঁর ব্যক্তিগত অভ্যাস যেমন মেসওয়াক করা, খাবার আগে জিহ্বায় একটু লবণ দেয়া, খাবার পর মিষ্টি খাওয়া ইত্যাদি। কী পরিহাস! আজ পর্যন্ত ইতিহাসে কোন জাতির নেতার এমন অপমানকর অবমূল্যায়ন হয়েছে কিনা তা আমার জানা নেই!

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article