প্রচ্ছদ    HT All Article   কারা সেই জান্নাতি ফেরকা?

কারা সেই জান্নাতি ফেরকা?

৬ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আল্লাহর রসুলের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি ভবিষ্যদ্বাণী হচ্ছে, “এমন এক সময় আসবে যখন আমার উম্মাহ তিয়াত্তর ভাগে বিভক্ত হয়ে যাবে এবং এদের মধ্যে একটি ভাগ ছাড়া বাকি সবাই আগুনে নিক্ষিপ্ত হবে। উপস্থিতগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, সেই একটি ভাগ কারা যারা সত্যের উপর অটল থাকবে? আল্লাহর রসুল বললেন, আমি ও আমার সাহাবিদের অনুসৃত পথকে যারা অনুসরণ করবে তারা।”

বর্তমানের মুসলিম জাতির দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে দেখবো আজ আমরা বহুভাগে বিভক্ত। এই বিভক্ত জাতির প্রতিটি ফেরকা, মাজহাব বিশ্বাস করে যে শুধু তারাই প্রকৃত ইসলামে রয়েছে বাকি সবাই পথভ্রষ্ট ঠিক অন্যান্য ধর্মের লোকেরা যেমন বিশ্বাস করে শুধু তাদের ধর্মই সত্য এবং অন্য সকল ধর্মের মানুষ জাহান্নামে যাবে। কিন্তু আসলে অন্যান্য ধর্মের লোকেরা যেমন তাদের নবীর (আ.) দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে তেমনটাই ঘটেছে এই শেষ দীনের, ইসলাম, অনুসারীদের সাথেও। ইসলামের চুলচেরা বিশ্লেষণের ফলে আজ ইসলামের যে বিকৃতি ঘটেছে তার ফলেই আজ আমরা এতগুলো ভাগে বিভক্ত হয়ে পড়েছি।

প্রকৃত ইসলামে কোন ফেরকা মাজহাবের বিভক্তি ছিল না। গোটা জাতিটি ছিল অখণ্ড, যাদের নেতা ছিলেন একজন, হুকুম চলতো শুধু এক আল্লাহর। কিন্তু সেই এক জাতি ভেঙ্গে গিয়ে আজ আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দাজ্জালের তৈরি তন্ত্র-মন্ত্র কে গ্রহণ করে প্রকাশ্যে শিরকে লিপ্ত রয়েছে। আকিদা বিচ্যুতির কারণে তারা এই সরল বিষয়টিও দেখতে পারছে না। জাতীয় জীবনে তওহীদ না থাকায় এ জাতি যে আল্লাহর দৃষ্টিতে মো’মেন মুসলিম ও উম্মতে মোহাম্মদী নেই তা এরা উপলব্ধি করতে পারছে না।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

বর্তমান এই জাতিকে এই সত্যটি উপলব্ধি করাবে কে? এ নিমজ্জিত জাতিকে উদ্ধারের একমাত্র আশা কারা? এর একমাত্র আশা তিয়াত্তর ফেরকার সেই ফেরকা যারা আল্লাহর রসুল ও তাঁর আসহাবদের অনুসৃত পথে রয়েছে। তাহলে তাদের বৈশিষ্ট্য কী হবে? তাদের চেনা যাবে কীভাবে? তাঁদের কাজ কী হবে?

একটি বস্তুকে যদি আপনি ধারণ করেন তবে সেই বস্তুটির গুণাগুণ সবসময়ই একই হবে। এমন হবে না যে একই বস্তু ভিন্ন ভিন্ন লোক ধারণ করায় এর প্রভাব ভিন্ন ভিন্ন হচ্ছে। যেমন ধরুন আপনি খুশবু লাগালে আপনার শরীর থেকে যেরূপ সুঘ্রাণ পাওয়া যাবে তেমনি অন্য কেউ লাগালেও একই হবে। তেমনি প্রকৃত ইসলাম গ্রহণ করার ফলে আল্লাহর রসুলের আসহাবরা যেই চরিত্র অর্জন করেছিলেন যেই কাজ করেছিলেন এই জান্নাতি ফেরকাও ঠিক একই কাজ করবে অর্থাৎ এদের দায়িত্বও হবে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করা, পথভ্রষ্ট এ জাতিকে পুনরায় প্রকৃত ইসলামে ফিরিয়ে নিয়ে আসা। যেহেতু তাঁদের ও পূর্ববর্তীদের একই দায়িত্ব, একই বিষয় তাহলে পূর্ববর্তীদের মতো এদেরও মুখোমুখী হতে হবে একই বাধার, যেই বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রত্যেক নবীকে। চারদিক থেকে প্রতিরোধ আসবে, প্রতিরোধ আসবে পাশ্চাত্য দাজ্জালীয় শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে, আসবে তাদের কাছ থেকে যাদের ইসলামের নাম শুনলেই পা থেকে মাথা অবধি জ্বলে যায়, সবচেয়ে বড় বাধা আসবে এই শেষ ইসলামের লেবাসধারীদের কাছ থেকে যারা ধর্মের ধারক বাহক সেজে বসে রয়েছে এবং ধর্মই তাদের কাছে জীবিকা, উপার্জনের মাধ্যম। তারা রসুলের সুরত ধারণ করে মানুষকে ঠকিয়ে ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। ভুললে চলবে না আল্লাহর রসুল সর্বপ্রথম বাধার সম্মুখীন হয়েছিলেন আরবের তদানিন্তন ধর্মের পুরোধা, কাবার রক্ষণাবেক্ষণকারী কোরাইশদের কাছ থেকে, সাধারণ মানুষ থেকে নয়।

একই ঘটনা হয়েছিল প্রতিটি যুগেই। ঈসা (আ.) এর বিরুদ্ধে কঠিনতম প্রতিরোধ গড়ে তুলেছিল তৎকালীন ধর্মের আলেম, ধার্মিক, রাব্বাই সাদ্দুসাইরা অর্থাৎ ধর্মের ধারক বাহক সেজে থাকা গোষ্ঠীটি। তাদের এই প্রতিরোধের কারণ হচ্ছে তাদের অহংকার এবং দ্বিতীয় কারণ হচ্ছে তাদের কায়েমী স্বার্থে, উপার্জনের পথে হস্তক্ষেপ। এখনও মিলাদ পড়িয়ে, মুর্দা দাফন করে, ওয়াজ করে, মাহফিল ইজতেমা করে, মুর্দার কুলখানী করে এক কথায় অন্যান্য ধর্মের মতো পৌরোহিত্য করে এবং ভারসাম্যহীন বিকৃত তাসওয়াফের পীর-মুরিদী করে যে সহজ উপজীবিকার পথ রয়েছে তা জান্নাতি ফেরকার অভ্যুদয়ের ফলে বিপর্যস্ত হয়ে পড়বে। এই দুই কারণেই তারা মাহদী (আ.) এবং ঈসা (আ.) এর আগমন ঘটলেও তাঁদের অস্বীকার করবে।

জান্নাতি ফেরকা অন্যান্য বাহাত্তর ফেরকার সামনে ইসলামের সঠিক আকিদা তুলে ধরবে এবং তাদের সেই সঠিক আকিদার দিকে আহ্বান করবে। জাতি যে চুলচেরা বিশ্লেষণের ফলে ইসলামের মূল তওহীদ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে তা উপলব্ধি করানোর আপ্রাণ চেষ্টা করবে এই জান্নাতি ফেরকারা। একজন ব্যক্তিকে বাহ্যিকভাবে দেখে বোঝার উপায় নেই যে লোকটি ভালো নাকি খারাপ। উভয়ের বাহ্যিক দৃশ্য একই এমনকি ভালো ব্যক্তিটির তুলনায় খারাপ ব্যক্তিটি সুদর্শন হতে পারে। শুধু ভিতরের চরিত্রের জন্যই দুজন দুই দিকে, একজন ভালো এবং অন্যজন মন্দ। বর্তমানে আমরা যে দীনকে ইসলাম বলে আঁকড়ে ধরে আছি এ দীনও বাহ্যিকভাবে আল্লাহর রসুলের আনীত দীনের মতোই। যেকের আসকার, সালাহ, সওম অর্থাৎ কার্যকলাপ একই। কিন্তু এই ইসলামের ফলাফল এবং আল্লাহর রসুলের ইসলামের ফলাফল মোটেও এক নয়। যারা ইতিহাস জানেন তারা অকপটে আমার এই কথা স্বীকার করে নিবেন। জান্নাতি ফেরকা এই প্রকৃত ইসলামের রূপ গোটা বাহাত্তর ফেরকার সামনে তুলে ধরবে।

যে জাতি ছিল বিস্ফোরণমূখী, সংগ্রামী, যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন সম্পদকে অকপটে উৎসর্গ করেছিল সে জাতি আজ বিকৃত আকিদার ফলে অর্ন্তমুখী হয়ে পড়েছে। সে জাতি আজ সারা পৃথিবীময় মার খাচ্ছে। জান্নাতি ফেরকা এই উম্মাহর হারিয়ে যাওয়া সেই সংগ্রামী চরিত্রকে পুনরায় জাতির জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে।

জান্নাতি ফেরকারা এ বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পথে নামবে। তাঁরা বাহাত্তর ফেরকাকে উদ্দেশ্য করে বলবে, “ভাই দেখুন আমাদের মধ্যে মাসলা মাসায়েল নিয়ে যতই বিভেদ থাকুক আমরা অন্তত এক আল্লাহ, এক রসুল ও এক কেতাবে বিশ্বাসী তো? তাহলে মেহেরবানী করে শুধু এর উপর ঐক্যবদ্ধ হও। বাকি যে সব মতভেদ রয়েছে সেগুলোকে ব্যক্তিজীবনেই রাখো, সেগুলো নিয়ে আর মতভেদ করো না। যেখানে আল্লাহর রসুল বহুবার বলেছেন যে আল্লাহকে ব্যক্তিজীবন ও জাতীয় জীবনে হুকুমদাতা (ইলাহ) হিসেবে মেনে নিলে জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারবে না, জান্নাতে যাওয়া যাবে সেখানে আমরা শুধু শুধু মতভেদ করে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি কেন?”

জান্নাতি ফেরকাকে চেনার আরেকটি অন্যতম উপায় হচ্ছে এই বাহাত্তর ফেরকার কেউ যদি তাঁদের কাউকে প্রশ্ন করে যে আপনি শিয়া না সুন্নী, আহলে সুন্নাতে জামায়াত না আহলে হাদিস, মালেকী না হাম্বালী, না অন্য কিছু? তখন তাঁরা জবাব দিবে, ভাই আমি তার কোনটাই না, আমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মো’মেন ও উম্মতে মোহাম্মদী হতে। জাতীয় জীবনে ইসলাম না থাকায় আমরা তো তওহীদ থেকেই দূরে সরে এসেছি। সর্বপ্রথম তওহীদ গ্রহণ করে আবার ইসলামে ঢোকাটাই এখন মূল কাজ। প্রথমে বাড়িতে ঢুকতে হবে এরপরই না বিবেচনা করবো আমি কোন কামরায় থাকবো। তাই নয় কী?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article