প্রচ্ছদ    HT All Article   সকল অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রামের...

সকল অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রামের শপথ নিল হেযবুত তওহীদ

২৪ জানুয়ারি ২০২৩ ০৩:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গতকাল যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী পন্নী বংশীয় সুলতানি পরিবারের উত্তরসূরী হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর এগারোতম মৃত্যুবার্ষিকী পালন করেছে হেযবুত তওহীদ। রাজধানীর উত্তরাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে এ উপলক্ষে একটি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তাঁর বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের শাখাগুলোতে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে এমামুয্যামানের বিষয়ে স্মৃতিচারণ করেন তাঁর সহধর্মিণী খাদিজা খাতুন, দুই কন্যা উম্মুত তিজান মাখদুমা পন্নী ও রুফায়দাহ পন্নী।

প্রতিবছর এই দিনটিতে হেযবুত তওহীদ স্মরণসভা আয়োজন করলেও গত রাতের প্রেক্ষাপট ছিল কিছুটা ভিন্ন। কারণ গতকাল হেযবুত তওহীদের সদস্যরা প্রকৃত ইসলামের সামনে বাধার প্রাচীর সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে নতুন করে অঙ্গীকারে আবদ্ধ হন। ২০১২ সনের এই দিনে প্রতিষ্ঠাতার প্রয়াণের পর হেযবুত তওহীদের সদস্যরা তাঁর জানাজা অনুষ্ঠানে অঙ্গীকার করেছিলেন যে, তারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়বেন এবং তওহীদের এই বাণীকে তারা পৃথিবীর প্রতিটি প্রান্তে বহন করে নিয়ে যাবেন। পথহারা মানুষকে হেদায়াতের দিশা দান করবেন। বিগত এক দশক জুড়ে এই অঙ্গীকার পূরণ করতে গিয়ে তারা ধর্মব্যবসায়ী গোষ্ঠীর রোষাণলে পড়েছেন বহুবার। তাদের ফতোয়া, অপপ্রচার ও গুজবসন্ত্রাসের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে তিনজন সদস্যকে। আর তাদের হামলায় আহত হয়েছেন, বাড়িঘর হারিয়েছেন শত শত সদস্য। শুধু গত বছরই অন্তত পঞ্চাশ জায়গায় হেযবুত তওহীদের উপর আক্রমণ করেছে ধর্মব্যবসায়ী গোষ্ঠী। তাদের এসব সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় হেযবুত তওহীদের সদস্যরা গতকাল নতুন করে এই মর্মে শপথ গ্রহণ করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন যে, আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবেন না। মিলনায়তনে এক কর্মী সভার আয়োজন করে হেযবুত তওহীদ। এর প্রস্তুতি হিসেবে বরিশালের ডিসি, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ সরকারের যাবতীয় দপ্তর থেকে লিখিত অনুমতি নেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানের দিন চরমোনাই ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বরিশালের মুখপাত্র আব্দুল্লাহ্ আল মামুন টিটু, বরিশাল মহানগর সেক্রেটারী মুফতি সৈয়দ নাসির আহম্মেদ কাওসার, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মো. আবুল খায়ের এর নেতৃত্বে ২০-২৫ জন লোক গিয়ে থানা ঘেরাও করে। তারা থানায় গিয়ে অনুষ্ঠান বন্ধ করতে চাপ সৃষ্টি করে। এবং যেকোন অপ্রীতিকর ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে বলে হুমকি দেয়। এদিকে সম্মেলনের দিন সকাল থেকেই তারা অনুষ্ঠানস্থলের আশেপাশে লাঠিসোটা নিয়ে অবস্থান করে ও উস্কানিমূলক বক্তব্য দেয়। ফলে নগরীতে যানজট দেখা যায়। সংঘাতের আশঙ্কায় অনেকে দোকানের শাটার নামিয়ে দেয়। পুরো নগরী স্থবির হয়ে পড়ে।

থানা পুলিশের পক্ষ থেকে হেযবুত তওহীদের নেতাদের সেদিন সম্মেলন না করার অনুরোধ জানানো হয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা সম্মেলন স্থগিত রাখে। তবে এই অন্যায়, জোরজবরদস্তিমূলক কার্যক্রমের প্রতিবাদে হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা রাজপথে নেমে আসে। তারা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। মানববন্ধনে তিনি বলেন, “শিল্পকলা একাডেমিতে আমাদের অনুষ্ঠান বন্ধ করতে চরমোনাই পীরের অনুসারীরা যেভাবে উদ্ধত ও উচ্ছৃঙ্খল আচরণ করেছে এবং থানায় গিয়ে যেভাবে প্রশাসনকে হুমকি-ধামকি দিয়েছে তা নজীরবিহীন। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, প্রশাসন তাদের অন্যায্য দাবির কাছে নত স্বীকার করেছে। কারণ আমরা প্রশাসনের সব ধরনের অনুমতি নিয়েই সভা করার প্রস্তুতি নিয়েছি। তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে আরো শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ করছি। তা নাহলে ভবিষ্যতে তারা আরো অচলাবস্থার সৃষ্টি করবে, যার সামাল দেওয়া দুঃসাধ্য হয়ে পড়বে।” মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বরিশাল সদর রোড প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

এদিকে হেযবুত তওহীদের এই বিক্ষোভ কর্মসূচি দেখে চরমোনাইয়ের অনুসারীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সেদিন সন্ধ্যার পর হেযবুত তওহীদের উপজেলা কার্যালয়গুলোর সামনে লোক জড়ো করে অবস্থান নেয়। এছাড়াও মসজিদে মসজিদে মাইকের মাধ্যমে হেযবুত তওহীদের অফিসে হামলা করার জন্য ঘোষণা দেয়। কাশিপুর বাজারে হেযবুত তওহীদের কার্যালয়ের সামনে এক প্রত্যক্ষদর্শী জানান, মাগরিবের নামাজের পরপরই বিভিন্ন মসজিদ থেকে চরমোনাই পীরের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তবে তারা এই এলাকার বলে মনে হয়নি। এসময় হেযবুত তওহীদের সদস্যরা কার্যালয়ের ভিতরে অবস্থান করছিল। পরিস্থিতি ঘোলাটে হলে একসময় হেযবুত তওহীদের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে পরদিন ১৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে জেলা হেযবুত তওহীদ। সংবাদ সম্মেলনে চরমোনাইয়ের উগ্রবাদী, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও মদদদাতাদের আইনের আওতায় আনা, হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মী সম্মেলন বানচালের জন্য ক্ষতিপূরণ আদায়সহ হেযবুত তওহীদের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মো. আলামিন সবুজ দেশেরপত্রকে বলেন, “চরমোনাইয়ের অনুসারীদের এই অবৈধ, জবরদস্তিমূলক কার্যক্রম কোন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। সকালে তারা আমাদের প্রোগ্রাম পণ্ড করে দিল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের সাথে কোন সংঘাতে গেলাম না। আমাদের নেতাকর্মীরা সবাই দলীয় কার্যালয়ে ফেরত চলে আসে। কিন্তু দিনের আলো না ফুরোতেই তারা কোন সাহসে আমাদের কার্যালয়ে হামলা চালানোর প্রয়াস করে। দেশে কি কোন আইন নেই? আমরা আইন মান্য করি বলে এটা আমাদের দুর্বলতা নয়। প্রশাসনের নিষেধ উপেক্ষা করে আমরাও অনুষ্ঠানস্থলে যেতে পারতাম। কিন্তু সেখানে রণক্ষেত্র সৃষ্টি হত। আমরা তা চাই না। বরিশাল তো আমাদেরও বাড়ি। আমাদেরও তো অধিকার আছে এখানে আন্দোলন করার, সংগঠন করার। বরিশাল তো শুধু চরমোনাইয়ের না, এটা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, সরকারি দল, বিরোধী দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার জন্য বরিশাল। এখানে সবার অধিকার রয়েছে। আমাদেরও অধিকার রয়েছে। আমাদের ইসলাম সম্মত এবং বৈধ কার্যক্রমে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাধা দেবে, আমাদের সম্মেলনে হামলা করা হবে এটা তো হতে পারে না; এটা একদিকে যেমন আইনবিরোধী কর্মকাণ্ড অপরদিকে ইসলামবিরোধীও। আমরা প্রশাসনের কাছে আমাদের কার্যক্রমে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article