প্রচ্ছদ    HT All Article   দীনের খেদমতে নিঃস্বার্থভাবে নিয়োজিত আছে...

দীনের খেদমতে নিঃস্বার্থভাবে নিয়োজিত আছে হেযবুত তওহীদ

১৬ জুলাই ২০২২ ১০:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিজাম উদ্দিন:
হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির নিজাম উদ্দিন গতকাল এক বিবৃতিতে বলেন, ‘দীনের খেদমতে নিঃস্বার্থভাবে নিয়োজিত আছে হেযবুত তওহীদ।’ তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বছর ঘুরে আসা ঈদুল আজহার এই সময়ে যখন মক্কায় হাজী সাহেবরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, ক্বাবা তাওয়াফ করেন, কোরবানি দেন ও আরাফাতের ময়দানে সমবেত হন, তখন আমরা যারা দূরে রয়েছি, আমরাও অপেক্ষা করি হাজীদের সঙ্গে সঙ্গতি রেখে ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানির জন্য। রবিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি দিয়েছেন এবং কোরবানির গোশত গরীব, অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন।’

তিনি হেযবুত তওহীদের কার্যক্রম নিয়ে বলেন, ‘হেযবুত তওহীদ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে মাঠে ময়দানে কাজ করে চলেছে। হেযবুত তওহীদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই, অর্থনৈতিক স্বার্থ নেই। আপনারা জানেন- আল্লাহর রসুলের আনীত ইসলামের প্রকৃত শিক্ষা যদি প্রচার করা হয়, তাহলে সবাই সমানভাবে সেটাকে গ্রহণ করবে না। যারা সত্যকে চায় না, যারা সমাজের কল্যাণ চায় না, যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, সাম্প্রদায়িক হানাহানি, মারামারি ইত্যাদি জারি রাখতে চায়, তারা ইসলামের আদর্শকে ভালোভাবে নিবে না। এই মহলটি হেযবুত তওহীদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার হেন অপচেষ্টা নেই যা করে না। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা দীন প্রতিষ্ঠা হোক তা চায় না, তারা নানা ধরনের বানোয়াট, আজগুবি ও মিথ্যা তথ্য হেযবুত তওহীদের নামে ছড়িয়ে দিচ্ছে। যে সমস্ত কথা হেযবুত তওহীদ কোনোদিন বলেনি, হেযবুত তওহীদের আকিদা যেটা নয়, সেটা হেযবুত তওহীদের নামে চালিয়ে দিচ্ছে। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এছাড়াও এই গোষ্ঠীর দ্বারা আমাদের নির্দোষ, আইন মান্যকারী কর্মীরা বিভিন্ন সময় হয়রানির শিকার হয়ে থাকেন। অনেকে আহত হন, এমনকি অনেকের বাড়িঘর পর্যন্ত ধ্বংস হয়েছে। কিন্তু অন্যায়ের মোকাবেলায় হেযবুত তওহীদ কখনোই অন্যায়ের পথ বেছে নেয়নি। সর্বদা ন্যায়ের পথ ও সত্যের পথ অনুসরণ করেছে।’

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

নিজাম উদ্দিন বলেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের সময় যখন সারা দেশের মানুষ আনন্দ উদযাপন করছেন, আমাদের কর্মীরাও ঈদ উদযাপন করছেন, তবে ভিন্নভাবে। আমাদের কর্মীরা কোর’আন হাদিসের শিক্ষা সংবলিত পত্রিকা নিয়ে মাঠে ময়দানে কাজ করছেন এবং ইসলামের এই খেদমতের মাধ্যমে ঈদের আনন্দ উপভোগ করছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই আনন্দঘন সময়ও আমরা দেখতে পেলাম নোয়াখালীর মাইজদীতে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী। গতকাল সোমবার সকাল ১১ টায় মাইজদীর স্থানীয় হাসপাতাল রোডের মধুপুর জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া মাদরাসার সামনে পত্রিকা বিক্রির সময় হেযবুত তওহীদের নির্দোষ সদস্যদের উপর হামলা চালায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী গোষ্ঠী। হামলায় হেযবুত তওহীদের সদস্যরা কাঁধে, মাথায় ও গলায় আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় দু’জন পুরুষ ও আটজন নারী আহত হন এবং একজন নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা ইতোমধ্যেই সদর থানা মাইজদীতে একটি সাধারণ ডায়েরি করেছেন ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলাকারীরা শেষ পর্যন্ত পালিয়েছে।’

তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা অন্যের অপপ্রচারে বা মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে নিজেরা যাচাই করি আসল সত্য। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে হেযবুত তওহীদের এমামের বাড়ির সামনে মসজিদ রয়েছে। এখানে প্রতি সপ্তাহে জুমার সালাতে হাজারও মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে ওঠে মসজিদ কমপ্লেক্স। এখানে কোর’আনের আলোচনা, হাদিসের আলোচনা হচ্ছে, খুতবা হচ্ছে, নামাজ হচ্ছে। কাজেই আপনারা আসুন নিজেরাই দেখুন আমরা কী বলি, কী করি।’

তিনি অপপ্রচারকারীদের প্রসঙ্গে বলেন, ‘অনলাইন যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালানো হয়েছে। যা আমরা বলি না, সেগুলো আমাদের নামে প্রচার করে দেওয়া হয়েছে। আমি আমাদের দেশের জনগণের উদ্দেশে বলবো, শত সহস্র বছর থেকে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ। তারা ইসলামকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে। তারা চায় ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু বিভিন্ন স্বার্থান্বেষী মহল ইসলামকে ব্যবহার করে মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে যায় জাতিবিনাশী কাজে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নইলে আমাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি সবার দোয়া কামনা করে বলেন, ‘এই ঈদুল আজহায় আমি দেশবাসীর সুস্থতা কামনা করি, কল্যাণ কামনা করি। সকল নিপীড়িত, দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের মুক্তি হোক। আল্লাহর দেওয়া ইসলামের আলোয় সমাজ আলোকিত হোক, আল্লাহর দেওয়া ইসলাম মানবজীবনে প্রতিষ্ঠিত হোক এই দোয়া করি। আপনারাও আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা নিজেদেরকে নিয়োজিত করেছি মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, দীনের খেদমতে, আমরা যেন আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারি। কোনো ধরনের অন্যায় আমাদের দ্বারা সংঘটিত না হয়। আমাদের প্রিয় জন্মভূমি যেন বৈশ্বিক সঙ্কটে জর্জরিত না হয়, সন্ত্রাসীদের আখড়ায় পরিণত না হয়। নোয়াখালীর বিভাগীয় আমির হিসেবে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ‘ঈদ মোবারক।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article