প্রচ্ছদ    HT All Article   অর্থনীতির তালগোল, এক কাপ চা...

অর্থনীতির তালগোল, এক কাপ চা ১২০ রুপি!

২৮ মার্চ ২০২২ ০৩:০৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শ্রীলঙ্কায় এক কাপ দুধ চায়ের দাম এখন ১২০ রুপি! এর আগে জিম্বাবুয়ে, ভেনিজুয়েলা ইত্যাদি দেশেও ভয়াবহ মুদ্রাস্ফীতির উদাহরণ দেখেছি। এখন ওই দেশগুলোর অবস্থা কী জানি না। এই যে হঠাৎ হঠাৎ একেকটা দেশের অর্থব্যবস্থা ধ্বসে পড়া, মুদ্রাস্ফীতি চরম মাত্রায় চলে যাওয়া- এটা কীভাবে ঘটে? কেন ঘটে? এমন তো না শ্রীলঙ্কার মানুষ হঠাৎ করে কাজকর্ম করা বাদ দিয়েছে তাই অর্থনীতি ধ্বসে পড়েছে! জনগণ আগের মতোই কাজ করছে, আগে যে জমিতে যত মন ফসল ফলত এখনও তা-ই ফলছে, আগে যেই কাজের যত টাকা মজুরি পাওয়া যেত এখনও তা-ই পাওয়া যাচ্ছে, শুধু বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে দেখা যাচ্ছে দাম ২০গুণ বেড়ে গেছে। এ কেমন অদ্ভূতুড়ে কাণ্ড!

এই ঘটনাগুলো দেখলে বোঝা যায় বৈশ্বিক অর্থব্যবস্থা কতটা ঠুনকো কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা তার ঝুঁকিটা বুঝতে পারি না বলে নির্বিকার জীবনযাপন করতে পারি! বোধহয় সেজন্যই ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড বলেছিলেন- “এটা স্বস্তির বিষয় যে মানুষ ব্যাংকিং এবং মুদ্রাব্যবস্থা বোঝে না। কারণ যদি তারা বুঝত, তাহলে রাত পোহাবার আগেই বিপ্লব শুরু হয়ে যেত!“

সত্যিই অবাক হতে হয়। মানুষ অর্থ-সম্পদের পেছনেই নিরন্তর ছুটে চলেছে, অথচ জানে না অর্থনীতি চলছে কীভাবে। অবশ্য জানতে চাইলেও খুব একটা লাভ হবে না। অর্থনীতির জটিলতা নিয়ে খোদ আমেরিকার ফেডারেল রিজার্ভের সিনিয়র উপদেষ্টা জেরেমি রুড বলেছেন- “এই ব্যবস্থা যে কীভাবে কাজ করে, সেটা পরিপূর্ণভাবে বোঝা এখন আর মানুষের পক্ষে সম্ভব না।”

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের উপদেষ্টাই যদি বলে এই ব্যবস্থা কীভাবে কাজ করে তা আর মানুষের পক্ষে বোঝা সম্ভব না- তাহলে আপনি কীভাবে আশা করেন বুঝতে পারবেন! আসলে সম্ভব না। সম্ভব না বলেই আমরা জানতেও পারি না কীভাবে হাড়ভাঙা খাটুনি খেটেও আমাদের অনেকের ঘরে ছেলেমেয়েরা উপোস থাকে, আরেকদিকে পায়ের উপর পা তুলে বসে থেকেই আরেকদল লোক মিলিয়নার বিলিয়নার হয়ে যায়।

তবে আরেকটা কথা আছে। আমাদের অনেকের পক্ষে অর্থনীতির আদ্যোপান্ত বুঝে কোথাকার জল কোথায় গড়াচ্ছে সেটা হয়ত বের করা সম্ভব হবে না, তাই বলে চোখের সামনে আমাদের টাকা যে চুরি হয়ে যাচ্ছে, দেশের সম্পদ কোথায় যেন চলে যাচ্ছে তা বোঝা কিন্তু মোটেও কঠিন কাজ না। শুধু পত্রিকার পাতায় চোখ রাখলেও তো কতকিছু জানা যায়।

যেমন ধরুন- কয়েক বছর আগে একটি গবেষণা রিপোর্টে জানতে পেরেছিলাম বিশ্বের অর্ধেক মানুষের কাছে যত সম্পদ আছে, তার সমপরিমাণ সম্পদের মালিক হয়েছে বিশ্বের শীর্ষ ৬২ জন ধনকুবের! এই খবর পুরোপুরি হজম না হতেই পরের বছর শুনি ৬২ জন নয় বরং অর্ধেক মানুষের সমপরিমাণ সম্পদ জমা হয়েছে মাত্র ৮ জন ব্যক্তির হাতে। কত দ্রুত সময়ে সম্পদের পুঞ্জিভূতকরণ ঘটছে ভাবা যায়? আপনার আমার মতো ৪০০ কোটি মানুষ যে পরিমাণ সম্পদ ভোগ করছে, এরা মাত্র ৮জন ব্যক্তি সেই পরিমাণ সম্পদের মালিক হয়ে বসে আছে। এত সম্পদ এরা পেল কীভাবে? এরা কি গবেষণাগারে সম্পদ বানাচ্ছে? না বানাচ্ছে না। সম্পদ বানাচ্ছে ৮০০ কোটি মানুষ! আর তা কীভাবে কীভাবে যেন পৌঁছে যাচ্ছে ওই মহাজনদের ভা-ারে! আমরা সেই সম্পদের প্রবাহ দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না!

আগেকার দিনে অর্থব্যবস্থা যখন তুলনামূলক সহজ ছিল, শোষণটা চোখে দেখা যেত। আমরা দেখতে পেতাম আমাদের কৃষকের ফলানো সোনার ফসল জমিদারের গোলায় জমা হচ্ছে। সেখান থেকে চলে যাচ্ছে বন্দরে। তারপর সমুদ্র পাড়ি দিয়ে চলে যাচ্ছে বিলেতে। আর আমাদের ছেলেমেয়েরা জমিদারের গোলার সামনে না খেতে পেয়ে মারা যাচ্ছে! এখন দিন বদলেছে। ধান-চাল-গম-আলু এখন আর প্রধান সম্পদ নয়। এরচেয়েও দামী সম্পদের আবির্ভাব হয়েছে। তৈরি হয়েছে কাগজের মুদ্রা। তৈরি হয়েছে ডলার। জীবনে যেই ডলার হাত দিয়েও স্পর্ষ করি নাই, সেই ডলারই নাকি নিয়ন্ত্রণ করছে বিশ্বের অর্থব্যবস্থা! তবে কি সেই ডলারে ডলা দিলেই বেরিয়ে আসছে আলাদিনের দৈত্য? তারপর যা চাইছে তাই পেয়ে যাচ্ছে ধনকুবেররা! আর ডলার নেই বলে মলিন বদনে ঘরে ফিরে দু’মুঠো ভাত খেতে পাচ্ছে না কুলি-মজুরের সন্তান!

তালগোলটা খেয়াল করুন। একজন কৃষক নিজের জমিতে ফলানো ধান বাজারে বিক্রি করে কিছু কাগজের টাকা নিয়ে বাড়ি ফিরলো। সেই কাগজের টাকার নির্ধারিত মূল্যমান নেই। কে বা কাহারা কোথায় বসে সেই টাকার মান বাড়াচ্ছে কমাচ্ছে তা ঘুনাক্ষরেও টের পাচ্ছে না কৃষক! সে এক মন ধান বিক্রি করে টাকা বালিশের নিচে রেখে দিয়েছে। এক বছর পর সেই কৃষক দেখল তার ঘরে ধান নাই, ধান কেনা দরকার। বালিশের নিচ থেকে টাকাটা বের করে কৃষক ধান কিনতে বাজারে গেল এবং শুনল- ধানের দাম বেড়ে গেছে। ওই টাকা দিয়ে সে আর এক মন ধান কিনতে পারবে না। দশ কেজি কম কিনতে হবে। এবার একমন ধানের টাকা দিয়ে তিরিশ কেজি ধান কিনে কৃষক বাড়ি ফিরছে আর ভাবছে- বাকি দশ কেজি ধান কই গেল? একইভাবে যেই শ্রমিক কল-কারখানায় শ্রম দিচ্ছে, যারা ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য করছে, সবার মাথাতেই প্রশ্নের জট দিনদিন বেড়েই চলেছে! টাকা আছে, কিন্তু টাকার উল্টো পিঠে যে সম্পদটা থাকার কথা, সেটা কমে যাচ্ছে! ঘটনাটা কী? আবার কমতে কমতে হঠাৎ একদিন দেখা গেল একেবারেই কমে গেছে! একটা মুরগি কিনতেই লাগছে এক বস্তা টাকা!

এই ভুতুড়ে অর্থব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article