প্রচ্ছদ    HT All Article   উদ্দেশ্যহীন আমল ও বর্তমান আলেম...

উদ্দেশ্যহীন আমল ও বর্তমান আলেম সমাজ

৯ এপ্রিল ২০১৯ ০৮:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান
আদম (আ.) থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ (স.) পযন্ত ইসলামের মর্মবাণী ছিল একটিই। তওহীদ- লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যেই যেই স্থানে আল্লাহর হুকুম রয়েছে সেখানে আর কারো হুকুম না মানা। শুধুমাত্র মহান আল্লাহর জীবনবিধানকেই জীবনের সর্বাঙ্গনে স্বীকার করে নেয়া। এই সহজ সরল পথ ছেড়ে আমাদের দীনের মহাপ-িতরা দীনের চুল-চেড়া বিশ্লেষণ করে এই সহজ সরল পথকে একটি ভিন্ন রূপে পরিবর্তন করে ফেললেন। সহজ সরল সিরাতুল মুস্তাকিম পরিণত হলো দুর্বোধ্য একটি জীবন-ব্যবস্থায়। ধনুকের ছিলার মতো সরল রাস্তাকে মাছ ধরার জালের মতো জটিল করে তুললেন। ফলে পুরো জাতি আজ জালে আটকা পড়ে অসহায় হয়ে ছটফট করছে এবং স্থবির জীবনযাপন করছে।
এই স্থবিরতার ফল কী হয়েছে তা বর্তমান জাতির দিকে তাকালেই স্পষ্ট দেখা যায়। বর্তমান জাতি পরিণত হয়েছে শত্রুর ঘৃণিত গোলামে। জাতির মাথায় পচন ধরেছে, অজ্ঞানতা, অশিক্ষা, কুশিক্ষায় জাতির এমন হাল হয়েছে যা পূর্বের জাহেলিয়াতের অবস্থাকেও হার মানায়। জাতির আলেম সমাজ যারা ধর্মকে জীবিকা হিসেবে ব্যবহার করে আজ ধর্মব্যবসায়ীতে পরিণত হয়েছে এবং পরিণত হয়েছে কুয়োর ব্যাঙে। যারা দুনিয়ার খবর রাখেন তাদের কাছে চোখে এরা অবজ্ঞার পাত্র, হাসির খোরাক। আকাশের মতো বিশাল দীনকে এরা তাদের দাঁড়ি-টুপি ও লম্বা কোর্তার পকেটে পুরে ফেলেছেন। মিলাদ পড়ে, বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে ও সুর করে ওয়াজ করেই তাদের জীবন কাটিয়ে দিচ্ছেন।
যদি তাদের এই ওয়াজে কোন সারকথা থাকতো তবেও না হয় মেনে নেয়া যেত কিন্তু তাদের ওয়াজে সারকথার বদলে সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা নিয়েই তারা ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করেন। দীনের মর্মকথা, দীনের উদ্দেশ্য ইত্যাদি কিছুই তাদের জানা নেই। দীনের যে মূল দিক অর্থাৎ জাতীয় দিক সেই দিকটিকেও এরা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। ব্যক্তি জীবনের যে সমান্য অংশ তারা ধরে রেখেছে তাও সঠিক নয়। যে দাড়ি রাখাকে এরা দীনের অতি প্রয়োজনীয় কর্তব্য বলে মনে করে, সারা রাত শুধু এই একটি বিষয় নিয়েই ওয়াজ করেন উপদেশে দেন সেই দাঁড়ির কথাই বিবেচনা করুন। আল্লাহর রসুল বলেছেন, “তোমরা মোছ কেটে ফেলো এবং দাঁড়িকে ছেড়ে দাও।” এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে ধর্মীয় দল দাঁড়িকে তাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। রসুলাল্লাহর দাঁড়ি যে ঠোঁটের নিচ থেকে শুরু করে এক মুষ্ঠি দীর্ঘ ছিল সেটা সর্বজনবিদিত। কিন্তু সেই কথার ধার ধারার সময় এদের নেই।
অন্য আরেকটি হাদিসে রয়েছে, রসুলাল্লাহকে একজন ইয়েমেনের সাহাবী মাথা কামানো অবস্থায় দেখেছেন। এই হাদিসটির উপর ভিত্তি করে যদি এবার কোন ধর্মীয় দলের সকলে মাথা কামিয়ে ফেলেন তবে তা কতটুকু যুক্তি সঙ্গত হবে? সেই ইয়েমেনি সাহাবি রসুলের সাক্ষাৎ লাভ করেন হজের সময়। তখন সব হাজিদেরই মাথা কামানো ছিল। রসুলের সারাটি জীবন কাঁধ পর্যন্ত কুঞ্চিত দীর্ঘ কেশ ছিল তা সকল সিরাতগ্রন্থেই উল্লেখ করা আছে কিন্তু সেটা বিবেচনায় নেয়ার সময় তাদের নেই। অতএব উদ্দেশ্যচ্যুতির ফলাফল স্বরূপ তারা যে অযথা পাহাড় ঠেলে যাচ্ছে তা সহজেই বুঝা যায়। অতএব দীন সম্পর্কে একটি পরিস্কার ধারণা, সঠিক আকিদা এখন অত্যাবশ্যক। নয়তো যারা তাদের অনুসরণ করছেন তারাও তাদের মতোই হবেন। অতএব দীনের সঠিক জ্ঞান লাভ করা বর্তমানে অত্যাবশ্যক।

(লেখক: সাংবাদিক ও কলামিস্ট, facebook/riyad.hassan.ht)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article