প্রচ্ছদ    HT All Article   প্রকৃত ইসলামে নারীদের স্বাধীনতা

প্রকৃত ইসলামে নারীদের স্বাধীনতা

১৮ মে ২০১৮ ১১:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

ইসলাম নারীকে যে স্বাধীনতা দিয়েছে সে স্বাধীনতা তৎকালীন আরবে চিন্তাও করা যেত না। তৎকালীন আরবে যেখানে কন্যা সন্তান জন্ম হলে পিতা-মাতার মুখ কালো হয়ে যেত, বিবাহের ক্ষেত্রে নারীর মতমতের কোন গুরুত্ব ছিল না, নারীর অধিকার নিয়ে কেউ চিন্তা করতো না, প্রতিটি পরিবারে নারী ছিল নিগৃহীত। সমাজের জন্য নারী ভোগ বিলাসের উপকরণ বৈ আর কিছুই ছিল না। সে সমাজে এসে রসুল যে ইসলামের বাণী প্রচার করেছেন তা বর্তমানের চিন্তাশীলদের মগজে আঘাত হানতে যথেষ্ট। ইসলাম নারীকে শালীন পোশাক পরিয়ে সমাজের ব্যস্ত কর্মজগতের অংশীদারে পরিণত করেছে, তাকে দিয়ে স্বাধীনতার স্বাদ। ইসলামের কৃষ্টি ও শিক্ষা নারীকে তার প্রকৃত সত্তাকে চিনতে সহায়তা করে।

বর্তমানে নারীদের যে অবলামূর্তি তার পিছনে অন্যতম কারণ হলো তারা ইসলামের সঠিক রূপ সম্পর্কে অজ্ঞ। এখনও আমাদের ধর্মের ধ্বজাধারীরা নারীকে গৃহবন্দী করে রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তারা বলে থাকেন ‘নারী স্বাধীনতা মানেই নারীর ধ্বংস’। কিন্তু আল্লাহর রসুলের জীবনী থেকে আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখি।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

আল্লাহর রসুল মদিনার একচ্ছত্র অধিপতি। মদিনার নারীরা তখন আল্লাহর রসুলের কাছে আসতেন বিভিন্ন সমস্যার সমাধান জানার জন্য। রসুল ছাড়া তারা উম্মুল মুমিনিনদের কাছেও আসতেন তাদের বিভিন্ন সমস্যার সমাধানে। একবার এক নারী এলেন উম্মুল মুমিনিন আয়েশা (রা.) এর কাছে। দুঃখভারাক্রান্ত মন নিয়ে তিনি তার বেদনার কথা কাঁদতে কাঁদতে আয়েশাকে (রা.) বলতে লাগলেন, ‘আমার স্বামী আমার সঙ্গে স্বামী সুলভ আচরণ করেন না, আাবার আমাকের তালাকও দেন না। আমি যেন তার কাছে একটি খেলনা ছাড়া আর কিছুই নই। তিনি যখন ইচ্ছা আমাকে তালাক দেন আবার ইদ্দত শেষ হওয়ার আগেই এসে বলেন তিনি তার মন পরিবর্তন করেছেন। আবার আমাকে নিয়ে ঘর সংসার শুরু করেন। কিন্তু তখনো তিনি আমার সঙ্গে স্বামী সুলভ আচরণ করেন না। কিছুদিন পর আবার তালাক দেন। এভাবে বার বার তিনি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলছেন।’ এ ঘটনা শুনার পর উম্মুল মুমিনিন আয়েশা (রা.) রসুলের ঘরে আসার অপেক্ষা করলেন এবং রসুল যখন ঘরে এলো তখন তিনি রসুলের সামনে বিষয়টি তুলে ধরেন। কিন্ত তখন পর্যন্ত আরবে নিয়ম ছিল যে ইদ্দত শেষ হওয়ার পূর্বে যদি স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেন তবে তালাক হবে না। রসুল এ ঘটনা শুনে অপেক্ষা করলেন এবং সঙ্ক্ষিপ্ত সময়ের মধ্যেই তাঁর উপর ওহী নাযিল হল। সুরা বাকার ২২৯ নম্বর আয়াত নাযিল হলো এবং বিধান দেয়া হলো যে, তালাকে রজয়ি দুবার। তারপর হয় নিয়ম অনুযায়ী স্ত্রীকে রাখবে নয়ত সহৃদয়তার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ করবে।
স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ নারীর অধিকারের ব্যাপারে বিধান দিয়েছেন। তিনি ভারসাম্য রেখে বিধান নাযিল করলেন যাতে নারীদের অধিকার বজায় থাকে। ইসলাম আগমনের পূর্বে একজন নারীর ক্ষেত্রে এ বিষয়ে কারো কাছে সমাধান চাওয়া যেমন ছিল অসম্ভব বিষয় তেমনি সমাধান পাবে এ আশাও ছিল দুষ্কর।

অপর আর একটি ঘটনা আমি এখানে উদ্বৃত করছি। একদিন এক তরুণী আম্মা আয়েশার কাছে এলেন। তার মন ভারাক্রান্ত, মুখে হাসি নেই। আম্মা আয়েশা তার কাছে কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘তার পিতা তার মতের বিরুদ্ধে চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চান। এ বিয়েতে আমার মত নেই।’ মনের দুঃখে বললেও তখনো আরবে বিয়ের ব্যাপারে মেয়েদের ইচ্ছাকে প্রাধান্য দেয়া হতো না। পিতা বা অভিভাবকের ইচ্ছায় তাকে বিবাহ করতে হতো। তরুণীর মন খারাপ দেখে আয়েশা (রা.) তাকে রসুল ঘরে ফিরা পর্যন্ত অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পর রসুল যখন ফিরে আসলেন তখন তিনি রসুলকে বিষয়টি অবহিত করেন। ঘটনাটি শুনে আল্লাহর রসুল আর দেরি করলেন না। তিনি তখনই সেই তরুণীর পিতাকে ডেকে পাঠালেন এবং সেই ঘটনা বর্ণনা করলে তরুণীর পিতা নিজের ভুল স্বীকার করলেন এবং তার মেয়ের অমতে তাকে বিয়ে দিবেন না এ কথাও বললেন। রসুল এরপর ঘোষণা করলেন, “বিয়ের ব্যাপারে কুমারী মেয়েদের কাছ থেকে মৌখিক সম্মতি নিতে হবে, আর বিয়ের কন্যা যদি বিধবা হয়, তবে তাদের মৌখিক স্বীকারোক্তি নেয়া অত্যাবশ্যক।”
বর্তমান সময়ে এ ঘটনা স্বাভাবিক মনে হলেও তৎকালীন আরবে এ এক যুগান্তকারী বিপ্লব। রসুল সেই তরুণীকে বিবাহের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা প্রদান করলেন। তরুণী এ ব্যাপারে নিশ্চিত হলে এক অচিন্তনীয় কাজ করলো। সে তার পিতার ঠিক করা পাত্রের সাথে বিবাহে রাজি হয়ে গেল। তরুণীটি রসুলের কাছে এসেছিলেন এই বিষয় নিশ্চিত করতে যাতে পরবর্তী সময়ে আর কোন মেয়ের বিয়ের ক্ষেত্রেই তাদের পিতা বা অভিভাবক জোর করতে না পারে।

এই দুটো ঘটনার মতেই আল্লাহর রসুল ও তাঁর আসহাবদের জীবনীতে এমন অনেক ঘটনা রয়েছে যেখান থেকে এ কথা স্পষ্ট হয় যে ইসলাম নারীকে পূর্ণ স্বাধীনতা ও মর্যাদা দান করেছে। তাই আমাদের উচিত ইসলামের প্রকৃত স্বরূপ বর্তমান সমাজের সামনে তুলে ধরা এবং এর ফলে আমাদের নারীরা ইসলাম কী তা বুঝতে পারবে ও তাদের হারানো সম্মান অর্জনে সচেষ্ট হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article