প্রচ্ছদ    HT All Article   অপপ্রচার করে পাপের বোঝা আর...

অপপ্রচার করে পাপের বোঝা আর ভারি করবেন না

৮ মে ২০১৮ ০৯:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান
বর্তমান পৃথিবীতে টাকা-পয়সা, ধন-দৌলত, খাদ্যসামগ্রী, খনিজ সম্পদ যেমন তেল, গ্যাস, স্বর্ণ কোনো কিছুরই অভাব নেই। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় সমস্ত রকম সম্পদে ভরে উঠেছে পৃথিবী। একটা সময় পর্যন্ত মানুষ অনেক কষ্ট করে মাটি খনন করে সামান্য কিছু খনিজ সম্পদ আহরণ করতে সক্ষম হতো এখন সেখানে প্রযুক্তির মাধ্যমে মাটির বহু নিচের খনিজ সম্পদ মানুষ উত্তোলন করছে। যে জমিতে এক মন ফসল হতো প্রযুক্তির কল্যাণে আজ সেই জমিতেই ১০ গুণ, ২০ গুণ ফসল ফলছে। যে গরুটি দুধ দিত ২-৩ কেজি সেই গরুটি এখন দুধ দিচ্ছে প্রায় ২০-৩০ কেজি। ছাগল, ভেড়াগুলোও বড় বড় হচ্ছে, হাঁস-মুরগির ডিমও বড় বড় হচ্ছে। শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শিল্প-কলকারখানা তৈরি হয়েছে যেখান থেকে অল্প শ্রমে বহুগুণ বেশি পণ্য উৎপাদন সম্ভব হয়েছে। বিরাট বিরাট অট্টালিকা উঠছে, ব্রিজ-কালভার্ট হচ্ছে, হাতে হাতে মোবাইল ফোন এসে যোগাযোগ ব্যবস্থার অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে, মানুষ মহাকাশে যাচ্ছে, নতুন নতুন গ্রহ আবিষ্কার করছে- এভাবে চিন্তা করতে গেলে সমস্ত দিক থেকে মানবসভ্যতা অনেকদূর এগিয়েছে। কিন্তু বিশ্বপরিস্থিতি সম্পর্কে যারা কিছুমাত্রও অবগত আছেন তারা জানেন যে, প্রতিনিয়ত পৃথিবী যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ধাবিত হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের কারণেই এমন সব বোমা তৈরি হয়েছে যার মাধ্যমে সমগ্র পৃথিবী বহুবার ধ্বংস করে ফেলা সম্ভব। প্রতিটা দেশ অস্ত্রশক্তি বৃদ্ধি করছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অভ্যন্তরীণভাবে প্রতিটা সমাজে দিনকে দিন অন্যায়-অবিচার বৃদ্ধি পাচ্ছে। এত উন্নয়ন সত্ত্বেও মানুষ যেন মানুষ হিসাবে আরও অধোগমিত হচ্ছে। এর কারণ হলো- সমস্ত দিক দিয়ে মানুষ উন্নত হলেও একটা বিরাট অভাবও তৈরি হয়েছে। আর সেটা হলো- আদর্শের অভাব।
মানবসমাজকে শান্তিপূর্ণ করার জন্য, শোষণমুক্ত, শ্রেণিহীন, মানবতায় পূর্ণ, দুঃখ-দারিদ্রহীন, সুখী-সমৃদ্ধ পৃথিবী গড়ার জন্য একটার পর একটা আদর্শ মানুষ তৈরি করেছে কিন্তু লাভ হয়নি। সমাজতন্ত্র, পুঁজিবাদ, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, সামন্ততন্ত্র সব ব্যর্থ হয়েছে। অন্যদিকে ব্যর্থ হয়েছে ধর্মগুলোও। মানুষের মুক্তির চিন্তা না করে ধর্মের ধ্বজাধারীরা যখন কেবল কিছু প্রথা, আচার, অনুষ্ঠান, আমলের মধ্যে আবদ্ধ হয়েছে তখনই কর্তৃত্ব নিয়ে নিয়েছে ধর্মহীন শক্তিগুলো।
এখন মহান আল্লাহ মাননীয় এমামুয্যামানের মাধ্যমে আবার হেযবুত তওহীদকে সেই আদর্শটি দান করেছেন যে আদর্শ মানুষ গ্রহণ করলে সমাজে আর কোনো অন্যায়, অশান্তি থাকবে না। প্রতিটা মানুষ ভাই-ভাই হয়ে বসবাস করতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। সমগ্র মানবজাতি হবে একজাতি যেহেতু তারা এক আল্লাহর সৃষ্টি, এক বাবা-মা আদম-হাওয়ার সন্তান। এই আদর্শের মূল ভিত্তি হলো- “লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলাল্লাহ (সা.) যার অর্থ- আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, মোহাম্মদ (সা.) আল্লাহর রসুল।” এই আদর্শটাই ১৪০০ বছর আগে মহানবী মোহাম্মদ (সা.) নিয়ে এসেছিলেন, কিন্তু বিগত ১৪০০ বছরের কালপরিক্রমায় সেটা বিকৃত হতে হতে একেবারে বিপরীতমুখী হয়ে গেছে।
এই আদর্শ পাবার পরে হেযবুত তওহীদের একমাত্র কাজই হলো- মানুষের কাছে এই দর্শটি তুলে ধরা, যতভাবে পারা যায় এই আদর্শটি প্রচার করা। আমরা সম্পূর্ণরূপে আইন মান্য করে বিভিন্ন উপায়ে চেষ্টা করে যাচ্ছি এই আদর্শ প্রচারের মাধ্যমে সমাজকে শান্তিপূর্ণ করতে, মানুষকে ঐক্যবদ্ধ করতে, ঐক্যের শক্তি দিয়ে দেশকে রক্ষা করতে। এই আদর্শ প্রচারের একটি বড় মাধ্যম হলো আমাদের এই পত্রিকা। এ কারণে হেযবুত তওহীদের প্রায় সকল সদস্য (নারী-পুরুষ) স্বতঃস্ফ‚র্তভাবে এই পত্রিকা বিক্রী করে থাকে। তারা এটাকে এবাদত বলে বিশ্বাস করে। এই পত্রিকা বিক্রী করে তারা একটি টাকাও উপার্জন করে না, বরং সম্পূর্ণ টাকা ফান্ডে দিয়ে দেয় যা পরবর্তী দিনের পত্রিকা তৈরির খরচ যোগাবে। এই কাজে অনেক শিশুও কখনো কখনো অংশগ্রহণ করে নিজ ইচ্ছায়। এতে তারাও আনন্দ পায়, কারণ তারা বিশ্বাস করে যে, এই সত্য প্রচারের কাজই ইসলামের প্রধান কাজ। নবী-রসুলগণের উপর আল্লাহর দেওয়া প্রধান একটি দায়িত্বই ছিল বালাগুল মুবিন (সুস্পষ্টভাবে সত্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া)। এতে যে যাই বলুক আমরা তা কানে নেই না।
হেযবুত তওহীদের ফেনী শাখার আমির দিলআফরোজ ও চট্টগ্রামের আঞ্চলিক আমীর সাইফুল ইসলাম এর সন্তানের নাম দেরার (জারার)। সেও বাবা-মায়ের সঙ্গে সত্য প্রচারে ভ‚মিকা রাখছে পত্রিকা বিক্রির মধ্য দিয়ে। জাতির এই মহা সংকটকালে সত্য প্রচারে ভ‚মিকা রাখার ক্ষেত্রে তার সামর্থের মধ্যে যতটুকু সেটা সে করছে।
হেযবুত তওহীদের সব কাজের মধ্যেই দোষ-ত্রুটি খুঁজে বের করার জন্য একদল মানুষ ওঁৎ পেতে থাকে। তারা এই শিশুটির পত্রিকা বিক্রিকেও তাদের অপপ্রচারের হাতিয়ার বানিয়েছে। তারা বলতে চাচ্ছে- এটা শিশুশ্রম আর হেযবুত তওহীদ তাকে এই কাজে বাধ্য করেছে।
আমরা ছবিতে দেখতে পাচ্ছি, একজন পথচারী ভদ্রলোক এ পত্রিকা বিক্রির কাজে শিশুটিকে অংশ নিতে দেখে কীভাবে দোয়া করছেন। এই সত্যনিষ্ঠ, সাধারণ মানুষদের দোয়ার বরকতে ধর্মব্যবসায়ী কায়েমী স্বার্থবাদীদের অপপ্রচার ভেসে যাবে অচিরেই।
একটা প্রবাদ বাক্য আছে, যারে দেখতে নারি তার চলন বাঁকা। যেহেতু হেযবুত তওহীদের বিরুদ্ধে সমালোচনায় তারা নেমেছেন আদাজল খেয়ে কোমর বেঁধে, এখন তাদের চোখে কত কিছুই অসঙ্গতি মনে হবে। মেয়েরা পত্রিকা বিক্রি করে, মিটিং সমাবেশ করে, ছেলেদের পাশাপাশি সব কাজে অংশ নেয় এগুলোই হচ্ছে তাদের অপপ্রচারের বিষয়বস্তু।
আমাদের এই শিশুদের বাবা-মায়েরা মুসলিম জাতির সংকট উপলব্ধি করে তারা নিজেরা যেমন সত্য প্রচারের সংগ্রাম করছেন, তাদের শিশুদেরকেও দেশ ও জাতির কল্যাণে কাজ করার দীক্ষা দিচ্ছেন। এটা শিশু শ্রম নয়, কারণ এখানে কোনো প্রকার বিনিময়ের বিষয় নেই। বিনিময় দেওয়াও হয় না, নেওয়াও হয় না। এটা সত্যপ্রতিষ্ঠার জেহাদ, সংগ্রাম।
ঈদের নামাজে, জুমার নামাজে বাবারা সন্তানদের হাত ধরে কেন মসজিদে ঈদগাহে নিয়ে যায়? শিশুদেরকেও আল্লাহর অভিমুখী করার জন্য নয় কি? ন্যায় প্রতিষ্ঠায় যদি শিশুদের উদ্বুদ্ধ করা না হয় তাহলে কী করে একটি ন্যায়পূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিপ্লব সাধিত হবে। রসুলাল্লাহর সময়ও বহু শিশু-কিশোর কেবল দীনের কাজে নয়, জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ পর্যন্ত করেছে। মুআজ ও মাআজ (রা.) এর জেহাদে অংশগ্রহণের ঘটনাকে আপনারা কীভাবে ব্যাখ্যা করবেন? অযথা অপপ্রচার করে নিজেদের পাপের বোঝা আর ভারি করবেন না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article