প্রচ্ছদ    HT All Article   যে সমাজের স্বপ্ন দেখি

যে সমাজের স্বপ্ন দেখি

২৫ এপ্রিল ২০১৮ ১০:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান
আমাদের সমাজের চিত্র তুলে ধরার জন্য একটি গল্প বলি-
আব্দুর রহিম খুব কষ্টে আছেন। তিনদিন ধরে প্রায় না খাওয়া। জ্বরে গা পুড়ে যাচ্ছে। তার কষ্ট নিজের জন্য নয়, তার বউ-বাচ্চাও যে না খাওয়া। সে দিন আনে দিন খায়, তাই অসুস্থ হলে আর খাবার জোটে না। স্ত্রী সেহেরিতে পানি খেয়ে রোজা আছে, তাই না খেলেও আজ চলবে কিন্তু তিন বছরের বাচ্চাটা শুয়ে কেবলই খাবার চাচ্ছে। আব্দুর রহিম এখন চিন্তা করছে- কী করবে সে।
পাশেই হাজি জহির চৌধুরীর বাসা। বিরাট চাকরি করে, অনেক টাকা বেতন। গত বছর হজও করে এসেছেন। এ বাড়িতে আব্দুর রহিমের স্ত্রী কাজ করত এক সময়। এখন আর শরীরে কুলায় না। জহির সাহেবের বাসার সবাই গ্রামে গেছে ঈদ করতে, তিনিও ছুটি আর বোনাসটা পেলেই গ্রামে যাবেন।
আব্দুর রহিম আর সহ্য করতে পারছিল না। হাজি সাহেবের বাসায় স্ত্রীকে পাঠিয়েছিল কিছু সাহায্যের জন্য। কিন্তু কাল শবে কদর ছিল, তাই সন্ধ্যায় ইফতার করে খাবার খেয়ে হাজি সাহেব মসজিদে চলে গেছে, আর ফেরেনি। আজ আবার গিয়েছিল, কিছু খাবার জুটেছে। কিন্তু এভাবে আর কয়দিন চলবে?
আব্দুর রহিমের মাথায় একটা কু-বুদ্ধি এল। হাজি সাহেবের বাসায় সে চুরি করবে। তার আলমারিতে নাকি অনেক টাকা রয়েছে, বেতন-বোনাস পেয়েছে। টাকাগুলো নিয়ে বাড়িতে ঈদ করতে যাবে সে, যাকাতের কাপড় কেনার জন্যও বেশ কিছু টাকা রেখেছে। আব্দুর রহিম ঠিকই চুরি করল।
পরের দিন সকালে জহির চৌধুরী অত্যন্ত বিমর্ষ হলেন, চোরকে খুব বকাবাজিও করলেন, ক্রুদ্ধ হয়ে বাসায় ভাঙচুরও করলেন। অবশেষে পুলিশে খবর দিলেন। জহির সাহেবের আর বাড়ি ফেরা হলো না, স্বজনদের সাথে ঈদ আনন্দ করা হলো না। এই দুঃসংবাদে তার পরিবারের ঈদও মাটি হয়ে গেল।
এদিকে আব্দুর রহিম নিজের এবং তার স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, চিকিৎসা করিয়েছে, কিছু ঋণ পরিশোধ করেছে। টাকাও শেষ হয়ে এসেছে। সে কাজে বের হবে। কিন্তু পরদিন সকালে তার দরজায় কড়া নাড়ল পুলিশ। তাকে পাঠানো হলো কারাগারে। তার পরিবার আগের মতোই না খেয়ে, অতি কষ্টে দিন কাটাচ্ছে…
ঘটনাটি যদি এমন হতো-
আব্দুর রহিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কাজে যেতে পারেনি, ঘরে তেমন খাবারও নেই। বেশ কষ্টে আছে সে ও তার পরিবার। ছোট মেয়েটার জন্যেই তার বেশি চিন্তা। তার স্ত্রী পাশেই জহির চৌধুরীর বাসায় কাজ করত। ইদানীং শারীরিক অসুস্থতার জন্য সে কাজ করতে যায় না। আজ পরিবারের কথা চিন্তা করে কাজ করতে গেল। জহির চৌধুরী তার কাজ করতে যাওয়া দেখে সব জিজ্ঞাসা করে করে জানল।
জহির চৌধুরী কিছু টাকা নিয়ে আব্দুর রহিমের বাড়িতে এল। আব্দুর রহিমের হাত ধরে বলল- দেখ ভাই, প্রতিবেশী হিসাবে আমার উচিত ছিল তোমার খোঁজ রাখা। তোমার খোঁজ না রাখলে রসুলাল্লাহ (সা.) এর কথা অনুযায়ী আমি মো’মেন হতে পারব না, আর মো’মেন হতে না পারলে আমি জান্নাতেও যেতে পারব না। আমার সকল ইবাদত, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসা, সারা জীবনের নামাজ-রোজা সবই বৃথা হয়ে যাবে। নানা ব্যস্ততার জন্য আমি তোমার খোঁজ রাখতে পারিনি। আমি বেতনের সাথে ঈদ বোনাস পেয়েছি, যাকাতের জন্য এমনিতেই কিছু টাকা রেখেছিলাম। তুমি দয়া করে আমার এই টাকা গ্রহণ করে আমাকে মো’মেন হবার সুযোগ দাও, আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর ভাই। তাছাড়া টাকা নিয়ে বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে ঈদ করে যে আনন্দ পাব তার চেয়ে অনেক বেশি আনন্দিত হব যদি এ টাকায় তুমি সুস্থ হয়ে ওঠো, যদি তোমাদের কষ্ট দূর হয়। আব্দুর রহিম খুব ইতস্তত করছিল কারণ সে কাজ করা বাদে কারো কাছ থেকে এভাবে টাকা নিতে অভ্যস্ত নয়। জহির সাহেবের জোর অনুরোধে সে টাকাটা নিতে বাধ্য হয়।
জহির সাহেব বাড়িতে জানিয়ে দিয়েছে এবার সে আব্দুর রহিমের পরিবারের সাথে ঈদ করবে। কিছু টাকা বাড়িতে পাঠিয়েছে আর বাকি টাকায় রহিমের চিকিৎসা, তার বাচ্চার জন্য নতুন পোশাক আর ঈদের খাবার-দাবারের ব্যবস্থা করেছে। জহির সাহেবের পরিবারও সব শুনে অনেক খুশি হয়েছে। আব্দুর রহিম সুস্থ হয়ে উঠেছে, তার পরিবার এখন অনেক খুশি। কাল থেকে সে আবার কাজে বের হবে।
উভয় ক্ষেত্রেই জহির সাহেবের টাকা খরচ করেছে আব্দুর রহিমের পরিবার কিন্তু প্রথম ঘটনায় সবাই অশান্তিতে পড়েছে, কষ্টে পড়েছে কিন্তু দ্বিতীয় ঘটনায় সবাই অনেক খুশি হয়েছে, প্রশান্তি পেয়েছে। এই হলো সত্যনিষ্ঠ সমাজ ও মিথ্যাচ্ছন্ন সমাজের পার্থক্য। আমরা নিজেদের জীবন ও সম্পদের কোরবানির মাধ্যমে যাবতীয় অন্যায়, যাবতীয় মিথ্যা সমাজ থেকে দূর করে আল্লাহর হুকুম তথা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে এরূপ সত্যনিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই হেযবুত তওহীদের সংগ্রাম।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article