প্রচ্ছদ    HT All Article   কোর’আনে যা হারাম তা ইজমা-কিয়াস...

কোর’আনে যা হারাম তা ইজমা-কিয়াস করে হালাল করা হয়েছে

৪ এপ্রিল ২০১৮ ০৫:৫৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান
দীনের কাজ করে টাকা নেওয়া যাবে কিনা এ প্রশ্ন করলে আলেম সাহেবরা বলে থাকেন, ইসলামের প্রাথমিক যুগে এটি জায়েজ না থাকলেও পরবর্তী যুগের আলেম-ওলামা ও ফুকাহাদের মত হলো ইমামতি, মুয়াজ্জিনী, দীনী শিক্ষকতা, ওয়াজ ও মিলাদ মাহফিল, কবর জেয়ারত ইত্যাদি করে পারিশ্রমিক নেয়া জায়েজ আছে। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে বাংলা নিউজে প্রকাশিত “ওয়াজের জন্য চুক্তি করে টাকা নেওয়া জায়েজ নেই” শিরোনামের একটি প্রবন্ধে মুফতি আবুল হাসান শামসাবাদী লিখেছেন, “অনেকে ওয়াজকে মাদরাসার শিক্ষকতা কিংবা মসজিদের ফরজ নামাজের ইমামতির সঙ্গে তুলনা করে ওয়াজের জন্য চুক্তি করে টাকা নেওয়াকে জায়েজ করতে চান। কিন্তু এটা ঠিক নয়। মাদরাসার শিক্ষক অথবা মসজিদের ইমামের ওপর বক্তাকে কিয়াস (কোর’আন, হাদিস বা ইজমার কোনো দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয়ের ওপর অনুমান করে এই তিন উৎসে নেই এমন কোনো বিষয়ে মাসয়ালা নির্ণয় করাকে কিয়াস বলে) করা যাবে না। কেননা, তাদের ক্ষেত্রে পরবর্তী যুগের আলেমরা বেতন গ্রহণকে জায়েজ বলেছেন। পরবর্তী যুগের আলেমদের পরিচয় প্রসঙ্গে ‘দুসত‚রুল উলামা’ (২/১৭৮) তে বলা হয়েছে, ৪৪৮ হিজরি থেকে ৬৯৩ হিজরি পর্যন্ত আলেমরা উলামায়ে মুতাআখখিরিন কিংবা পরবর্তী যুগের অন্তর্ভুক্ত। আর এটা এ কারণে যে, এ কাজের ওপর দীনের ইলম ও আমলের স্থায়ীত্ব নির্ভরশীল। তাই বেতন না হলে, সেই অবস্থায় কেউ এ কাজের জন্য সময় বের করতে না পারলে দীনের ইলম ও আমলের ক্ষতি হবে।”
মুফতি সাহেবের সুস্পষ্ট মত হচ্ছে – দীনের ইলম ও আমলের ক্ষতি হবে এই কারণে পরবর্তী যুগের আলেমরা দীনের বিনিময় নেওয়াকে জায়েজ করে দিয়েছেন। এই পরবর্তী যুগের আলেমদের অনেকেই বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এটিকে নাজায়েজ বলে ফতোয়া দিলে ইসলামের খিদমত ও কোর’আনের শিক্ষা বিস্তারের কাজ নিদারুণভাবে বিঘ্নিত হবে। এ কাজ বিঘ্নিত হওয়া মারাত্মক ধরনের অনভিপ্রেত ব্যাপার যে, এর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষুদ্রতর অনভিপ্রেত কাজ সহ্য করে নিতেই হবে। আল্লামা ইবনে আবেদীন বলেন, “পারিশ্রমিকের বিনিময়ে শিক্ষাদানকে যদি অনুমোদন না করা হয়, তবে কোর’আন বিকৃত ও বিলুপ্ত হয়ে যাবে।” [রদ্দুল মুখতার – আল্লামা ইবনে আবেদিন (রহ.)]। এজন্য ইজমা কিয়াস আর ইজতেহাদ করে তারা ধর্মব্যবসাকে জায়েজ করে দিয়েছেন। খেয়াল করুন, আল্লাহর হুকুম বা রসুলের নির্দেশ নয় বরং ইজমা কিয়াস করে এ বৃত্তিকে জায়েজ করা হয়েছে। কিন্তু সেটাও যে বৈধ নয় তার প্রমাণ দেখুন। ইসলামের প্রাথমিক যুগের ফকীহ আল্লামা আবু বকর জাসসাস (মৃত্যু ৩৭০ হিজরী) তার সুবিখ্যাত আহকামুল কোর’আন গ্রন্থের ঘুষ সংক্রান্ত অধ্যায়ে লিখেছেন, “এ থেকে প্রমাণিত হয়, যে কাজ ফরজ হিসেবে অথবা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে করা হয়, সে কাজে পারিশ্রমিক নেয়া জায়েজ নেই। যেমন হজ্ব এবং কোর’আন ও ইসলাম শিক্ষাদান ইত্যাদি।” [আহকামুল কোর’আন: ২য় খণ্ড, ৫২৬ পৃষ্ঠা – আল্লামা আবু বকর জাসসাস (রহ.)]
তার পূর্বসূরি সকল ফকীহগণই পারিশ্রমিক গ্রহণ জায়েজ নেই বলেই ফতোয়া দিয়েছেন। কিন্তু তাদের কিছুদিন পরেই ৪র্থ শতাব্দীর শেষভাগে ফেকাহবিদদের কেউ কেউ ইসলামের চিরন্তন এ বিধানকে পরিবর্তন করে ফেলেন। আমরা জানি না তাদের উপর নতুন করে ওহি নাজিল হয়েছিল কিনা। ফতোয়ায়ে কাযী খান গ্রন্থে ইমাম হাফেজ আবু লায়েসের উক্তি এভাবে লিপিবদ্ধ করা হয়েছে: “ইমাম আবু লায়েস বলেন যে, আগে আমি কোর’আন শিক্ষা দিয়ে পারিশ্রমিক নেয়া নাজায়েজ বলে ফতোয়া দিতাম……….. কিন্তু এখন তা প্রত্যাহার করেছি।” [ফতোয়ায়ে কাযী খান]
ফকীহ আবু লায়েস সমরকন্দী আবু বকর জাসসাসের সমসাময়িক এবং ৩৭৩ হিজরীতে তার ইন্তেকাল হয়। স্বয়ং কাযীখানও (তাঁর পুরো নাম ফখরুদ্দীন হাসান বিন মানসুর) এটাকে জায়েয বলে ফতোয়া দিয়েছেন। তিনি ৫৯২ হিজরীতে ইন্তিকাল করেন। আমরা সম্মানিত ফকীহদের বক্তব্য নিয়ে সূক্ষাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। কেবল এটুকুই বলব ইসলামের হালাল-হারামের মূলনীতি হচ্ছে আল্লাহর কেতাব আর রসুলাল্লাহর জীবনাদর্শ। সেখানে আমরা যা দেখি সেটাই হচ্ছে ইসলামের রূপরেখা। এর বাইরে ইসলামের মধ্যে যা কিছুর সংযোগ বা বিয়োগ ঘটেছে সেটা ইসলাম নয়। ওগুলো আঁকড়ে ধরে রাখার কোনো নির্দেশ রসুলাল্লাহ দিয়ে যান নি। বরং আমরা যেন কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয় তার সুস্পষ্ট পার্থক্য করতে সক্ষম হই সেজন্য মহান আল্লাহ তাঁর পাক কালামে মানদণ্ড দিয়ে দিয়েছেন-“যে বিষয়ে আল্লাহ ও তাঁর রসুলের কোনো সিদ্ধান্ত থাকবে সে বিষয়ে কোনো মো’মেন নারী বা মো’মেন পুরুষের ভিন্ন কোনো সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার থাকবে না। এবং যারাই আল্লাহ ও তাঁর রসুলের অবাধ্য হবে তারাই সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত।” [সুরা আহযাব ৩৬]
সুতরাং দীনের কাজের বিনিময়ে পার্থিব স্বার্থ হাসিলকে পবিত্র কোর’আন ও হাদিসে আল্লাহ ও তাঁর রসুল সুস্পষ্টভাবে নিষেধ করার পরও যারা নানাবিধ অজুহাত দাঁড় করিয়ে একে পরবর্তীকালে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন তারা অবশ্যই আল্লাহর উপর্যুক্ত আয়াত মোতাবেক মো’মেন পুরুষ বা মো’মেন নারী নন এবং আল্লাহ ও রসুলের অবাধ্যতা করে তারা স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত। যে বিষয়ে স্বয়ং আল্লাহর কোনো সিদ্ধান্ত থাকে সে বিষয়ে কারো ভিন্নমত গ্রহণযোগ্য হতে পারে না, সেই মত যিনিই প্রদান করে থাকুক না কেন। যারা সেই মত গ্রহণ করবে তারা আদতে আল্লাহর বদলে গায়রুল্লাহকেই নিজেদের রব (প্রভু) বলে, ইলাহ (বিধাতা) বলে গ্রহণ করে নিল। এদের সম্পর্কেই আল্লাহ তাঁর কেতাবে আমাদের অবহিত করেছেন এই বলে যে, “তারা আল্লাহর পরিবর্তে তাদের আলেম ওলামা আর পীরদেরকে নিজেদের প্রভু (রব) বানিয়ে নিয়েছে।” [সুরা তওবা ৩১]
‘কীভাবে আলেমদেরকে প্রভু মানা হত’ এ বিষয়ে রসুলাল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “তারা আলেমদের ইবাদত করত না, কিন্তু তারা যা হালাল করেছে তাকে হালাল করেছে এবং যা হারাম করেছে তাকে তারা হারাম বলে মেনে নিয়েছে। আর এটাই হলো তাদের ইবাদত করা।” [হাদিস: আদি ইবনে হাতিম রা. থেকে তিরমিজি] ঠিক এই কাজটিই এখন আমাদের এই মুসলিম জাতি করছে। এখন জনসাধারণের কয়জন এ বিবেচনা করেন যে, আল্লাহ যা বলেছেন তা-ই ঠিক, সেই ক্ষেত্রে কোনো আলেম-ওলামা, গাউস কুতুব, মুফতি সাহেবের কথা শুনবো না। বরং তারা এই ধ্যান-ধারণায় অভ্যস্ত হয়ে উঠেছেন যে, আলেমরা, পীর সাহেবরা যা বলেন সেটাই বুঝি আল্লাহর কথা, তারা যা বলেন সেটাই সঠিক, সেটাই ধর্ম। যদিও বাস্তবে সেগুলো আল্লাহর হুকুমের সরাসরি পরিপন্থী। ধর্মগুরুদের প্রতি এই অন্ধ আনুগত্য (তাক্বলীদ) জাতির ধ্বংসের এক অন্যতম কারণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article