প্রচ্ছদ    HT All Article   আসল কোরবানি ও পশু জবাই

আসল কোরবানি ও পশু জবাই

১৪ আগস্ট ২০১৭ ১০:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

এম. আমিনুল ইসলাম:
সমস্ত রকম ভাল কাজ, কল্যাণের কাজ মো’মেন মুসলিমদের জন্য। কোরবানি যেহেতু কল্যাণের কাজ সমূহের অন্যতম একটি সুতরাং এটাও মো’মেন মুসলিমদের জন্য হবে এটাই স্বাভাবিক। যেহেতু বর্তমান পৃথিবীর মুসলিম পরিচয়দানকারী জাতি ব্যক্তিজীবনে আল্লাহর কিছু হুকুম মেনে নিয়ে সালাহ, সওম (নামাজ, রোজা) করলেও জাতীয় ও সামষ্টিক জীবনে তারা আল্লাহর হুকুমকে অস্বীকার ও অমান্য করে পাশ্চাত্য বস্তবাদী সভ্যতা দাজ্জালের হুকুম বিধান মেনে নেওয়ার কারণে তারা মুসলিম নয়, মো’মেনও নয়, বরং তারা কার্যতঃ কাফের ও মোশরেকে পরিণত হয়েছে। সুতরাং তাদের উপর শুধু কোরবানি নয় আল্লাহর কোনো বিধানই প্রযোজ্য নয় সুতরাং তাদের কোরবানি করা না করা সমান কথা।  তাছাড়া যে কোন আমলেরই পূর্বশর্ত হচ্ছে ঈমান। কিসের উপর ঈমান? আল্লাহর সার্বভৌমত্বের উপর ঈমান। অর্থাৎ যারা এই স্বীকৃতি দিল যে, “আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানব না”  এবং তাদের জীবন-সম্পদ আল্লাহর রাস্তায় তথা মানবতার কল্যাণে উৎসর্গ করল তারাই মোমেন, তাদের জন্যই নামাজ, রোজা, হজ্ব, যাকাত, কোরবানি ইত্যাদি আমল। যাদের এই ঈমান নেই তাদের আমল অর্থহীন।
ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ, আর আজহা শব্দের অর্থ ত্যাগ। অর্থাৎ ঈদুল আজহা হলো আল্লাহর রাস্তায়  ত্যাগ করতে পারার আনন্দ। এটা মিল্লাতে ইবরাহীমের সুন্নাতও বটে। এই দিনে মো’মেন সংকল্পবদ্ধ হবে যাতে সে দীনের প্রয়োজনে সমস্ত মানবজাতির শান্তির লক্ষ্যে তার সবকিছু এমনকি পুত্র-কন্যা ও নিজের জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত থাকতে পারে। আরবি  ‘র্কুব’ শব্দ থেকে এই ‘কোরবান’ শব্দটি এসেছে যার অর্থ নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, সান্নিধ্য অর্জন করা, নৈকট্য লাভ করা, উৎসর্গ করা, বিশেষ ঘনিষ্ঠ হওয়া, খুব প্রিয় হওয়া, ভালোবাসার পাত্র হওয়া ইত্যাদি। নিজের প্রিয় কোন জিনিসকে স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্যের প্রত্যাশায় আল্লাহর রাহে বিলিয়ে দেওয়াই কোরবানি। যে বা যারা এই কোরবানি করবে তারা হবে ‘মোকাররাবুন’। আল্লাহর একান্ত প্রিয়, সবচেয়ে বেশি ঘনিষ্ঠতম বিশেষ কিছু সংখ্যক বান্দাকে তিনি পবিত্র কোর’আনে উল্লেখ করেছেন ‘মোর্কারাবুন’ বলে (ওয়াকেয়া- ১৪)। এই কোরবানি হতে পারে পার্থিব কোন সম্পদ বা নিজের অমূল্য জীবন অথবা অন্য যে কোন প্রিয় কিছু। কোর’আনে উল্লেখ রয়েছে যে, আদম (আ:) এর সময়ও কোরবানির প্রচলন ছিল (মায়েদা- ২৭)।
মহান আল্লাহ পবিত্র কোর’আনে কোরবানির প্রকৃত উদ্দেশ্য ঠিক করে দিয়ে বলেছেন, “বল, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে (আন’আম- ১৬২)”। কোরবানির শিক্ষাই  হলো ত্যাগের মহিমায় নিজেকে মহিমান্বিত করা। মানুষের জীবনে ক্ষুদ্র থেকে বৃহত্তর যেকোন কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা  হলো কোরবানি। আল্লাহর সন্তুষ্টি কামনার একমাত্র পথ  হলো ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে জয়ী করার জন্য জান এবং মাল দিয়ে সর্বাত্মক সংগ্রাম করা, যা সকল নবী রসুল এবং মো’মেন মোজাহেদগণ করে গেছেন। যে জন্য ইবরাহীম (আ:) কে আগুনের লেলিহান শিখায় নিক্ষেপ করা  হলো, কোন নবীকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হলো, কোন নবীকে হত্যা করা  হলো, কোন নবীর উম্মতকে ফুটন্ত তেলের কড়াইতে ফেলে দেওয়া  হলো। যুগে যুগে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে হাজারো মোজাহেদের জীবন, যারা প্রত্যক্ষভাবে না থেকেও বেঁচে আছেন পৃথিবীতে স্বগৌরবে সত্যনিষ্ঠ মানুষদের হৃদয়ের মণিকোঠায়, পথ প্রদর্শক হয়ে আছেন অনাগত মো’মেন মোজাহেদদের। কিন্তু বর্তমানে কোরবানির প্রকৃত আকিদা বিকৃত হয়ে যাওয়ার কারণে আমরা বুঝতে অক্ষম যে, কোনটি আল্লাহর পথে প্রকৃত কোরবানি আর কোনটি কেবল পশু জবেহ।
কোরবানির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আজকের সমাজের নামধারী মুসলিমরা পুরোপুরিভাবেই অজ্ঞ। প্রত্যেক কাজেরই লক্ষ্য থাকতে হবে সঠিক। উদ্দেশ্যবিহীন কোন কিছুরই কোন মূল্য থাকে না। আজকের সমাজে যারা কোরবানি করে, তাদের কেউ নিজেকে অতি উত্তম মুসলিম পরিচয় দেওয়ার জন্য কোরবানি করে, তাদের কোরবানি মূল লক্ষ্যই হলো লোকদেখানো এবং গোশত খাওয়া।
রসুলাল্লাহর পুত্র ইবরাহীম এর মৃত্যুর পর তাঁর কোন পুরুষ বংশধর না থাকার কারণে তাঁর শত্রæরা তাঁকে ‘লেজকাটা’ বলে অপবাদ দিত যা তৎকালীন সমাজের কোন ব্যক্তির জন্য খুব মর্যাদাহানিকর হিসাবে বুঝাতো। মক্কার কাফেরদের এই উক্তির প্রত্যুত্তরে আল্লাহ রসুলকে সুরা কাওছার এর মাধ্যমে বললেন, “আমি অবশ্যই তোমাকে কাওছার (সব কিছুর আধিক্য, বিশেষ কল্যাণের প্রাচুর্য, জান্নাতের একটি প্রস্রবণ) দান করিয়াছি। সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাহ কায়েম কর (চূড়ান্ত সংগ্রামে জন্য চরিত্র সৃষ্টির প্রশিক্ষণ নাও) এবং কোরবানি কর (নিজেকে আল্লাহর দীন কায়েমের সংগ্রামে এমনভাবে বিলিয়ে দাও, যার ফলে) নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ (হয়ে যাবে)।” আল্লাহর নির্দেশিত কোরবানি হলো দীন প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদের মায়া ত্যাগ, শুধুমাত্র সামান্য অর্থে ক্রয়কৃত পশু জবাই নয়।
হজ্বের সময় এই যে পশু জবাই করা হয় তা হলো হজ্বে পালনীয় কয়েকটি বিষয় যেমন এহরাম বাঁধা, সাফা-মারওয়ার মধ্যে তাওয়াফ করা, ক্বাবা ঘর তাওয়াফ করা, পাথর নিক্ষেপ করা, মাথা মুড়ানো ইত্যাদির মধ্যে একটি (বাকারা- ১৯৬)। মিল্লাতে ইবরাহীমের সুন্নাহ হিসাবে মদীনায় হেজরতের পর যখন সেখানে রসুলের হাতে রাষ্ট্রক্ষমতা এল, তিনি প্রতি বছর ১০ জ্বেলহজ্বের দিন পশু কোরবানি করতেন। কিন্তু তখন হজ্বে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয় নি। পরবর্তীতে যখন মক্কা বিজয় হলো, তখনও অন্যান্য এলাকায় অবস্থানরত মুসলিমরা হাজীদের সঙ্গে ঐক্য ও সংহতি  প্রকাশার্থে পশু কোরবানি করতেন। কিন্তু এটা ভুললে চলবে না যে, পশু কোরবানি করার প্রকৃত স্থান ক্বাবা ঘরের নিকট। আল্লাহ বলেছেন, “এই সমস্ত আন‘আমে তোমাদের জন্য নানাবিধ উপকার রহিয়াছে এক নির্দিষ্ট কালের জন্য; অতঃপর উহাদের কোরবানির স্থান প্রাচীন গৃহের নিকট (হজ্জ- ৩৩)।
এই জাতি গত ১৩শ’ বছরে কত কোটি গরু ছাগল আর উট বকরি জবাই করেছে তার কোন হিসাব নেই। যদিও এরা এইগুলিকে কোরবানি বলছে কিন্তু আল্লাহর নৈকট্য তো দূরের কথা সামান্য দৃষ্টিও দেন নি। যদি দিতেন তাহলে দুনিয়া জোড়া এদের প্রতি এই লা’নত, অভিশাপ ও গজব থাকতো না, সুতরাং এ জাতিও পৃথিবীর সকল জাতির মধ্যে নিকৃষ্টতম জাতিতে পরিণত হতো না। কাজেই এদের এখন সবার আগে প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে গরু ছাগল নয়, নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করে আল্লাহর সার্বভৌমত্ব আগে পৃথিবীতে প্রতিষ্ঠা করা। তাহলেই এই জাতির সকল প্রকার কোরবানি এবং এবাদত আল্লাহ কবুল করবেন।
তর্কপ্রিয় একটি শ্রেণি রয়েছে যারা বলেন আমাদের কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় না তা আপনি কী করে বুঝলেন?
যুক্তিসঙ্গত প্রশ্ন। কোরবানি কবুল হলো কি হলো না তা বোঝার জন্য পূর্বে একটি ব্যবস্থা ছিল। আদম (আ.)-এর সময় থেকেই কোরবানির জন্য নির্দিষ্ট বস্তু বা জন্তুকে কোনো একটি উঁচু স্থান বা পাহাড়ে রেখে আসা হতো। যার কোরবানি আল্লাহপাক কবুল করতেন, সেই বস্তু বা জন্তুটিকে আকাশ থেকে একটি আগুনের ফুলকি এসে জ্বালিয়ে দিত। আর কবুল না হলে যেভাবে যবেহ করেছে সেভাবেই পড়ে থাকতো। ইবরাহীম (আ.) ও তার পরবর্তীতে কুরবানীর পশুকে যবেহ করে কাবার সামনে অথবা উপসনালয়ের সামনে রেখে দিত। সেই রীতি এখনও থাকলে আজকের লোক দেখানো ধার্মিকদের সব জারিজুরি ফাঁস হয়ে যেত।
সেটা না হলেও কোরবানি হয় কি হয় না তা বোঝার আরো উপায় আছে, সেটা হচ্ছে সমাজে কোরবানির প্রভাব প্রকাশিত হবে। কোরবানি এসেছে ‘র্কুব’ শব্দ থেকে যার অর্থ নৈকট্য। জীবন ও সম্পদ ত্যাগের দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে তাই কোরবানি করার আদেশ করা হয়েছে। অর্থাৎ যাদের কোরবানি কবুল হবে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে। পরিণামে তাদের সমাজে ও রাষ্ট্রে ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মমত্ববোধ, সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। আর সেটাই হবে পারস্পরিক ত্যাগ ও কোরবানির সামষ্টিক রূপ। এটাই হলো কোরবানি কবুল হওয়ার প্রমাণ। পক্ষান্তরে যাদের সামষ্টিক ও জাতীয় জীবনে অন্যায় অবিচার, হানাহানি, ষড়যন্ত্র, মিথ্যা, প্রতারণা, যুদ্ধ, রক্তপাত, এক কথায় ভয়াবহ অশান্তি বিরাজ করে তাদের কোনো কোরবানি হয় তা, সেটা যে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতার চূড়ান্ত মহড়া তা বুঝতে অধিক বিদ্যাবুদ্ধি লাগে না। এই অন্যায়পূর্ণ সমাজই বলে দেয় যে, তারা আল্লাহর নিকটে যেতে পারে নি, আল্লাহর কাছ থেকে সরে গেছে। উল্টো তারা শয়তানের নিকটবর্তী হয়ে গেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article