প্রচ্ছদ    HT All Article   এক হজ্বই বদলে দিতে পারত...

এক হজ্বই বদলে দিতে পারত উম্মাহর চেহারা

১৯ জুন ২০১৬ ০৩:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান

Hajj-is-the-fifth-pillar-of-Islamযারা নিজেদেরকে মুসলিম উম্মাহর সদস্য বলে মনে করেন তাদের প্রত্যেকেরই উচিত এই জাতির সমস্যা ও সমাধান নিয়ে কম বেশি চিন্তা করা। বিশেষ করে যখন এই উম্মাহ অতিক্রম করছে এক ঘোর অন্ধকারময় ক্রান্তিকাল। একটি জীবন্ত জাতি হিসেবে মুসলিম উম্মাহর নেতা যখন জাতিটিকে আল্লাহর নির্দেশ মোতাবেক তৈরি করে যান তখনই তিনি জাতির উদ্ভূত সমস্যার সমাধানে কী পদক্ষেপ নিতে হবে তা জানিয়ে গেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জাতির দৃষ্টি যখন অন্ধ হয় তখন সবদিক থেকেই অন্ধ হয়ে যায়। কোনদিকের পথই সে তখন দেখতে পায় না। এটা লানতের একটা চিহ্ন। লানতের আরো একটি চিহ্ন এই যে ‘যেখানে সমাধান নেই সেখানেই সমাধান খোঁজা’। তাই দেখি আল্লাহ মো’মেনদেরকে যেসব ব্যাপারে সাবধান করে দিয়েছেন মো’মেন দাবিদার এই জাতি সেখানেই ঢু মারছে সমাধানের আশায়। আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব পরিত্যাগ করার আদেশ দিয়েছেন, তারা তাদের সাথেই বন্ধুত্ব করায় ব্যস্ত। শুধু ব্যস্তই নয়, বরং কে কার চাইতে বেশি নিজেকে বন্ধুত্বে উজাড় করে দিতে পারে তার প্রতিযোগিতা করছে। বাস্তবতা হচ্ছে, যেখানে তোমার জিনিস হারিয়ে গেছে সেখানেই তাকে খুঁজতে হবে। অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। দৃষ্টিভ্রম হলেই কেবল তা সম্ভব।
এই জাতির স্রষ্টা আল্লাহ এবং তাঁর রসুল জাতির জাতীয় সমস্যা সমাধানের জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধানের জন্য সমস্ত উপকরণ তৈরি করে রেখেছেন। যেমন যদি দুইজন সদস্যের মধ্যে কোন সমস্যা দেখা দেয় বা মনোমালিন্যের সৃষ্টি হয় তাহলে একই দিনে অন্ততঃ পাঁচবার সময় রয়েছে মসজিদে মিলিত হয়ে সমাধান করে নেওয়ার। কেউ যদি কোন কারণে একদিন জামায়াত ধরতে ব্যর্থ হয় তার জন্য তিন দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যে হাজির হয়ে মিটমাট করে নেওয়ার। আর কারো অবস্থান যদি মসজিদ থেকে দূরবর্তী স্থানে হয় তাহলে সে সপ্তাহের একদিন অর্থাৎ শুক্রবার জুম’আর সালাতে হাজির হয়ে পারস্পরিক সমস্যা মিটমাট করে নেবে। এই ক্রম ধারার আন্তর্জাতিক রূপ হচ্ছে প্রতি বছর ক্বাবার প্রাঙ্গণে, বায়তুল্লায় হজ্বের জন্য হাজির হওয়া। এদিন পৃথিবীর নানা প্রান্ত থেকে নেতাগণ হাজির হয়ে নিজেদের পারস্পরিক সমস্যা নিয়ে আলাপ আলোচনা করে সমাধান করে নেবেন। এমন কি মুসলিম উম্মাহর কোথায় কোন সমস্যা, কোথায় কার কোন অভাব তা পূরণ করতে হবে ক্বাবার প্রাঙ্গণে হাজির হয়ে। অন্যদিকে উম্মাহর সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তও এখান থেকেই নেওয়া হবে। তাই হজ্বের এই নির্ধারিত দিনগুলোতে এই জাতির স্রষ্টা অমোসলেমদের প্রবেশ নিষেধ করে দিয়েছেন। দীর্ঘ চৌদ্দশ’ বছর পরেও সে আদেশ বলবৎ আছে। সারা আরবে অন্যজাতিরা প্রবেশ করলেও এমন কি সামরিক ঘাঁটি স্থাপন করতে সক্ষম হলেও মক্কায় প্রবেশ করতে পারে নি। কিন্তু এ জাতি আজ জানে না কেন এখানে অন্য জাতির প্রবেশ নিষেধ।
এই দৃষ্টিভঙ্গি থেকে জাতি যদি একটিবার একটি মাত্র হজ্ব করতে সক্ষম হোত তাহলে এ জাতির কোন সমস্যা থাকতো বলে অন্তত আমি মনে করি না। কারণ এ এক অব্যর্থ ঔষধ। এটা আল্লাহ এবং তাঁর রসুলের দেওয়া ঔষধ। কিন্তু দুঃখের বিষয় এই যে এই জাতি এই ঔষধ গিলতে নারাজ। তারা বিদেশি মোশরেক প্রভুদের প্রেসক্রাইব করা ঔষধ গিলবে। প্রকৃতপক্ষে তাই যদি হয়, তাহলে কেন তারা পবিত্র ক্বাবার প্রাঙ্গণে যান? যে উদ্দেশ্যে যা তৈরি করা হয়েছে তাকে দিয়ে যদি তা না হয়, তাহলে ঐ জিনিসের কী দাম থাকতে পারে? হজ্বের মাঠে মিলিত হয়ে যদি জাতি তার ঐক্যই ফিরে না পায়, শিয়া-সুন্নির ব্যবধান বজায় রেখে যার যার মত আনুষ্ঠানিকতা করার মধ্য দিয়েই হজ্ব পালন করেন তাহলে মুসলিম জাতির ঐক্য আসবে কি করে?
বর্তমানের এই হাজ্বীদের প্রতি আমার একটি আবেদন আপনারা যদি সত্যিকার অর্থেই আল্লাহ এবং রসুল সন্তুষ্টি চান, এ জাতির ঐক্য চান তাহলে সেই হজ্ব করুন যা দিয়ে সমস্ত মুসলিম জাতি তাদের ভেদাভেদ ভুলে এক জাতি হয়ে যায়, রসুলাল্লাহর ঐ বাণী মোতাবেক জাতি এমন হয়ে যায়- পৃথিবীর একপ্রান্তের কোন একজনের সমস্যায় যেন অপরপ্রান্তের একজন সদস্য ঝাঁপিয়ে পড়ে, একজন নেতার অধীনে তারা ঐক্যবদ্ধ হয়ে তাঁর আদেশ বাস্তবায়নে নিজেদের কোরবান করতে শেখে। আর যদি কেউ নিছক হাজ্বী উপাধি লাভের জন্য কিংবা ব্যক্তিগত সওয়াব লাভের জন্য হজ্ব-পালন করে থাকেন তাহলে আমার কোন কথা নেই। শুধু কথা একটাই থাকবে- অনৈক্যের বিষবাস্প আজ চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়েছে তা এক সময় কাউকে নিস্তার দেবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article