প্রচ্ছদ    HT All Article   শুধু প্রার্থনা করে শান্তি প্রতিষ্ঠা...

শুধু প্রার্থনা করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

৫ এপ্রিল ২০১৬ ১২:৪৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শেখ মনিরুল ইসলাম

পৃথিবী আজ অন্যায়, অবিচার, অশান্তিতে পরিপূর্ণ। এক ইঞ্চি মাটি নেই যেখানে মানুষ শান্তিতে বসবাস করছে। এই অশান্তি থেকে পরিত্রাণের জন্য চেষ্টাও করা হচ্ছে। গঠন করা হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত শক্তিশালী বাহিনী, খরচ করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। আবার একদল মানুষ শান্তির জন্য মসজিদ, মন্দির, সিনাগগ, প্যাগোডায় ঢুকছে, প্রার্থনা করছে। কিন্তু শান্তি কি মিলেছে? পরিসংখ্যান বলছে দিন দিন অন্যায়-অবিচার, অশান্তির মাত্রা ধাঁ ধাঁ করে বাড়ছে। কারণ, শুধু প্রার্থনা করে, দোয়া চেয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠার পথ এটা নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য লাগবে প্রচেষ্টা, সংগ্রাম। যুগে যুগে মানুষ যখন স্রষ্টার দেওয়া বিধান প্রত্যাখ্যান করে নিজেরাই আইন-কানুন বিধান তৈরি করে সেই মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করেছে তখনই তারা অশান্তিতে পতিত হয়েছে। আর যখন সামগ্রিক জীবন পরিচালনায় মানুষ স্রষ্টার বিধানের আশ্রয় নিয়েছে তখন শান্তিতে বসবাস করতে পেরেছে। এটাই মানবজাতির প্রকৃত ইতিহাস। যুগে যুগে এটাই ঘটেছে। রামরাজত্বের ইতিহাস আমরা সকলেই জানি। বলা হয় রামরাজত্বে এতই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল যে, বাঘে ও ছাগে এক ঘাটে জল খেত। রাজ্যের নামই হয়েছিল অযোধ্যা। কারও অধিকারে অন্য কেউ হস্তক্ষেপ করত না। সকলে সুখে-শান্তিতে বসবাস করত। একই পরিবেশ বিরাজ করছিল আজ থেকে ১৪০০ বছর আগে আরবে, যখন আরবরা শেষ নবীর মাধ্যমে আসা সত্য জীবনব্যবস্থাকে গ্রহণ করে নিয়েছিল। অনাবিল শান্তির ধারা বয়ে গিয়েছিল মানবজীবনে। সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, অপহরণ, হানাহানি, রক্তারক্তি, অন্যায়-অবিচার, অত্যাচার, বৈষম্য ইত্যাদি লুপ্ত হয়ে গিয়েছিল। অর্থনৈতিক স্বচ্ছলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষ যাকাতের অর্থ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরত কিন্তু তা গ্রহণের লোক খুঁজে পাওয়া যেত না। এমন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল যে, মানুষ রাতে ঘরের দরজা বন্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করত না। স্বর্ণালঙ্কার পরিহিতা একজন যুবতী মেয়ে একা শতশত মাইল পথ পাড়ি দিত তার মনে কোনো প্রকার ভয় জাগ্রত হতো না। এমন সমাজ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? সেই অভিন্ন পদ্ধতি, তথা স্রষ্টার পাঠানো বিধানের আশ্রয় নেবার ফলে। তাই শান্তি পেতে হলে মানুষকে স্রষ্টার বিধানে ফিরে যেতে হবে।’
শান্তির জন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু আজ আমরা বিভিন্ন ধর্ম-বর্ণ-মতবাদে বিভক্ত হয়ে অনৈক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। একশত ঐক্যহীন লোকের উপরে মাত্র দশজন ঐক্যবদ্ধ লোক বিজয়ী হয়। অনৈক্যের প্রধান কারণ ধর্মব্যবাসায়ীরা। তারা ধর্মের চুলচেরা বিশ্লেষণ করে হাজার হাজার মতবাদ, ফেরকা-মজহাব তৈরি করে জাতিকে শত শত ভাগে বিভক্ত করে ফেলেছে। এদের তৈরি ফেরকা-মজহাবের জালে আটকা পড়ে জাতি ক্রমেই স্থবির হয়ে পড়ছে। এভাবে আর কতদিন চলবে? মানুষকে ঐক্যের পথে আহ্বান জানাতে হবে। ধর্মব্যবসায়ীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানাতে হবে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ঐ ধর্মব্যবসায়ীরা আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। ১৯৭১ সালে যেমন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যুদ্ধ করেছিল। আজও ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হব এই ভিত্তির উপরে যে, আমরা একই পিতা মাতার সন্তান, আমরা একই স্রষ্টার সৃষ্টি এবং সমস্ত মহামানব, অবতার, নবী-রসুল সেই একই স্রষ্টার পক্ষ থেকে এসেছেন। কাজেই আমরা সকল ধর্মের অনুসারীরা প্রকৃতপক্ষে একে অপরের ভাই। এই সূত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article