প্রচ্ছদ    HT All Article   বিপথে চালিত জেহাদী জোশ ভয়ঙ্কর

বিপথে চালিত জেহাদী জোশ ভয়ঙ্কর

২২ জানুয়ারি ২০১৬ ০২:৪০ পিএম
বজ্রশক্তি ডেস্ক
শামীম আশরাফ

জঙ্গিবাদ, ধর্মব্যবসা, ধর্ম বা রাজনীতিকে কেন্দ্র করে যে দাঙ্গামূলক ঘটনা আমাদের দেশে ঘটানো হয় তার বিরুদ্ধে হেযবুত তওহীদ আদর্শিক লড়াই করে যাচ্ছে। অনেকেই অভিযোগ করে বলেন যে দেশে তো অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে কেন কথা বলেন না, দুর্নীতি দারিদ্র্য কত সমস্যাই তো আছে। তাদের জবাবে আমরা বলি, ধরুন এমন একজন রোগী যার ক্যান্সার হয়েছে আবার সর্দিও হয়েছে। আপনি তার কোন রোগের চিকিৎসা আগে করা উচিত বলে মনে করেন? যেহেতু জাতির অস্তিত্বকেই সংকটে ফেলবে তাদের ভুল পথে চালিত ধর্মবিশ্বাস। তাই এ সংক্রান্ত বিষয় নিয়েই আমাদেরকে কাজ করা অধিক গুরুত্বপূর্ণ। যতদিন না জাতির ধর্মবিশ্বাসকে লেবাসধারী ধর্মব্যবসায়ীদের হাত থেকে মুক্ত করা যাবে, ততদিন জাতি নিরাপদ হবে না। তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের ওপর পাশ্চাত্যের পরাশক্তিগুলো ওৎ পেতে আছে, তারা সত্যি হোক বা মিথ্যা হোক একটা জঙ্গি ইস্যু চায়।
কিছু মাদ্রাসাশিক্ষিত মানুষ হঠাৎ জেগে ওঠা ধর্মীয় আবেগে না বুঝে সেই ইস্যু পশ্চিমাদের হাতে তুলে দেয়। হেফাজতে ইসলামের ঘটনা, ব্রাহ্মণবাড়ীয়ার ঘটনা তার উদাহরণ। তাদের সেই আবেগ বা জোশ ২/৩ দিনও স্থায়ী হয় না। কারণ তাদের এই ক্ষণস্থায়ী আবেগের সম্বল মূলত লক্ষহীন প্রতিহিংসা, সংখ্যার গৌরব যার বহিঃপ্রকাশ তারা ঘটিয়ে থাকে তর্জন-গর্জন, ভাঙচুর ইত্যাদির মাধ্যমে। প্রকৃত অর্থে গন্তব্যহীন যাত্রী তারা, ইসলামী চেতনা আছে হৃদয়ের ভিতরে, সুতরাং তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। যদি সঠিক উপায় জানা না থাকে তাহলে ভুল পথে তার বহিঃপ্রকাশ ঘটবে এটাই স্বাভাবিক। তারা কর্তৃপক্ষের বা প্রতিপক্ষের অন্যায়ের বিরুদ্ধে কী করবে, কীভাবে করবে তা বুঝতে না পেরে অনুকরণের সরল পথ বেছে নিয়েছে। রাজনীতিক দলগুলো দেশ ও দশের ক্ষতি সাধন করে সরকাকে দাবিপূরণে বাধ্য করতে চায়, এই ইসলামপন্থীরাও সেটাই করতে চাচ্ছে। তারা খেয়াল করল শাহাবাগীরা রাস্তার মধ্যে আল্পনা এঁকে সেখানে দাঁড়িয়ে শ্লোগান দেওয়ার সদ্য গজানো পশ্চিমা রীতির অনুকরণ করছে, হেফাজতিরাও সেটাই শুরু করল। তারা দেখল আরব বসন্তের দেখাদেখি শাহাবাগীরা লক্ষ লক্ষ মানুষ জড়ো করো রাতারাতি গণমাধ্যমে তাক লাগিয়ে দিল। কথিত আলেমরাও সংখ্যার দিক থেকে অগুনিত। ২৫,০০০ কওমী মাদ্রাসা নাকি আছে এদেশে, প্রায় অর্ধকোটি মানুষ তারা একত্র করতে সক্ষম বলে ঘোষণা দেয়। তারাও দেখিয়ে দিল। রাজনৈতিক দলগুলো যেভাবে দেশে অরাজকতা, ত্রাসের রাজত্ব কায়েম করে, কথিত আলেমরাও সেটা করে নিজেদের অস্তিত্ব জানান দিল। পার্থক্য হলো তারা এই কাজগুলো করল ধর্মের নামে, ফলে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের যাবতীয় দায় গিয়ে পড়ল আল্লাহ-রসুলের উপর।
আমরা বলতে চাই, অন্যায়ের নিরসনকল্পে ইসলাম ধর্ম অনুসারে তাদের কী করা উচিত সেটা তাদের কাছে স্পষ্ট নয়। তাই অনর্থক তারা তাদের ঈমানী শক্তির অপচয় ঘটাচ্ছেন। এভাবে নিরীহ ছাত্রদেরকে গুলির মুখে ফেলে নিজেদের ধর্মব্যবসা টিকিয়ে রাখার কারণে একটা সময় তারা ভালো কাজে ডাকলেও লোক পাবেন না, আজ যেমন অনেক জায়গায় সম্মান পান সেটাও তারা হারাবেন। অর্থাৎ মানুষের মধ্য থেকে ধর্মীয় চেতনাটা আরো হারিয়ে যাবে। তাদের এই সব প্রতিবাদ বিক্ষোভ যা তারা জেহাদের নামে করছেন সেটা আদৌ জেহাদ হচ্ছে না। এই অর্থহীন কাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে তারা কোনো পুরস্কারও পাবেন না, বরং ইসলামের নামে অন্যায় কাজ করে নির্দোষ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আখেরাতে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ তাদের আম-ছালা দুটোই যাবে।
তাই আমরা মনে করি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করা প্রয়োজন আছে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে সর্বোপরি মাদ্রাসাশিক্ষিত শ্রেণিটির স্বার্থে। তাদের ঈমানী চেতনা ভুল পথে প্রবাহিত হয়ে ইসলাম, মুসলিম ও তারা নিজেরাই ক্ষতির শিকার হচ্ছেন। সমগ্র পৃথিবীতে যখন মুসলিম দাবিদার জনগোষ্ঠীটি চরম দুর্দশাগ্রস্ত তখন এই শ্রেণিটির ঈমানী চেতনা জাতির জন্য একটি বড় সম্পদ। ধর্মব্যবসায়ীদের হাতে পড়ে সেই সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সম্পদকে রক্ষা করা ও সঠিকভাবে ব্যবহার করে মানবতার কল্যাণ সাধন করার পথ হেযবুত তওহীদের কাছে আছে। কিন্তু মাদ্রাসাশিক্ষিতরা অনেকেই তাদের আরবী শিক্ষার গরিমায়, দাড়ি ও লেবাসের অহঙ্কারে অন্ধ হয়ে থাকেন। ফলে মুক্তমনে অন্য কারো বক্তব্য শোনার প্রয়োজনীয়তা বোধ করে না। তারা প্রথমে দেখেন, যে বলছে তার লেবাস আছে কিনা, দাড়ি আছে কিনা, মাদ্রাসায় পড়েছে কিনা, আরবি মাখরাজ জানে কিনা। তাদের মানদণ্ডে উত্তীর্ণ না হলে তার বক্তব্য যতই যৌক্তিক হোক সেটা তারা শ্রবণযোগ্যই মনে করেন না। তাদের এই চিন্তার অন্ধত্ব তাদেরকে কোন অন্ধকার গহ্ববরের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেটা দেখার দৃষ্টিশক্তিও তারা হারিয়েছেন। জ্ঞান ও আমলের অহঙ্কার মালায়েকদের সর্দার আজাজিলকে বিতাড়িত শয়তানে পরিণত করেছিল, এ উদাহরণ হয়তো তাদের স্মরণে নেই।
আমরা চাই এই দেশটি তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা পাক, পশ্চিমা ষড়যন্ত্রকারীদের অস্ত্রব্যবসার বাজারে পরিণত না হোক। সেজন্য আমরা জঙ্গিবাদ, ধর্মব্যবসার বিরুদ্ধে অধিক সোচ্চার। এই দেশকে বাঁচানোই আমাদর প্রথম এবাদত। পায়ের নিচে এই ভূখণ্ডটি যদি না থাকে তাহলে মসজিদ মাদ্রাসা কিছুই থাকবে না। সিরিয়ার নাগরিকরা আজ দেশ হারিয়ে ইউরোপের পথে প্রান্তরে ভিক্ষুকের মতো জীবনযাপন করছে। আমাদের দেশে সেই পরিণতি হোক এটা যারা না চাইবেন তাদেরই উচিত সর্দির চেয়ে ক্যান্সাররূপী জঙ্গিবাদের চিকিৎসায় বেশি মনোযোগী হওয়া।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article