প্রচ্ছদ    HT All Article   সবার উপরে মানুষ সত্য তাহার...

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

১৬ জানুয়ারি ২০১৬ ১১:৪৬ এএম
বজ্রশক্তি ডেস্ক
– শ্রী ডাঃ মঙ্গল চন্দ্র চন্দ দে
সাবেক সচিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট

ধর্ম কেবলই কোনো তত্ত্ব নয়, ধর্ম হচ্ছে অনুশীলনের বিষয়, পালনের বিষয়। স্রষ্টা যেমন কেবল একজন, ধর্মও কিন্তু একটি। আলাদা সম্প্রদায় হলেও সব মানুষের কিন্তু একই ধর্ম। তথাপি সাম্প্রদায়িক সংঘাতে, মানুষে মানুষে লড়াইয়ে পৃথিবীর পবিত্র মাটি বারবার রক্তাক্ত হয়েছে, মানুষের হিংস্রতার কারণে, আসুরিক আর দানবিক শক্তির উৎপাতের কারণে মানুষ সীমান্ত পাড়ি দিতে বাধ্য হয়েছে, অনাহারে, দুর্ভিক্ষের মধ্য দিয়ে মানুষ কালাতিপাত করেছে। আমরা দেখেছি কী নৃশংসতা, বিভৎসতা! আমাদের ভিতরে যে হিংস্রতা আছে, আমাদের ভেতরে যে আসুরিক ও দানবীয় শক্তি আছে সেগুলো আমাদের মুছে দিতে হবে। আমাদের ভেতরে যে মানবতা বা মনুষ্যত্ববোধের চেতনা আছে তা জাগ্রত করতে হবে। এই পৃথিবী মহামানবদের পদস্পর্শে পবিত্র, আলোড়িত, সুশোভিত। যুগে যুগে যে অবতার, পয়গম্বররা এসেছেন তারা একটা বার্তাই নিয়ে এসেছেন। সেটা হলো মানবতাবোধ, মনুষ্যত্ববোধ। সেই মানবতাবোধ আমাদের মাঝে আবার জাগ্রত করতে হবে।
কবি বলেছেন, ‘নানান বরণ গাভীর ভাই/একই বরণ দুধ, জগৎ ঘুড়িয়া দেখলাম একই মায়ের সূত’। মহাত্মা গান্ধী বলেছেন, ‘যারা সত্যাশ্রয়ী, যারা সত্যের সন্ধানী তারাই সনাতন ধর্মাবলম্বী।’ সনাতন ধর্মের মূল বক্তব্য কী? আমাদের বক্তব্য হচ্ছে, পৃথিবীর এমন কোনো মানুষ কি খুঁজে পাওয়া যাবে যার রক্ত সাদা বা কালো? সকল মানুষের রক্তই লাল। অথচ সব মানুষের রক্ত লাল হওয়া সত্ত্বেও পৃথিবীতে মানুষে মানুষে এই সংঘাত কেন? তবু কেন পৃথিবীর মানুষ নিপীড়িত হয়? তবু কেন মানুষের রক্তে হাত রঞ্জিত হয়? আর এই পৃথিবীতে যত সংঘাত হয়েছে তা হয়েছে মূলত তিনটি কারণে, সম্প্রদায়, বর্ণ আর ভাষা। কালো আর ধলোর দ্বন্দ্ব, ভাষার দ্বন্দ্ব, আর বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যকার দ্বন্দ্ব।
আমাদের ভিতরে মহান সৃষ্টিকর্তা সৃষ্টির সময় যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান তিনি কী কাজে ব্যবহার করতে বলেছেন? মানুষ যে আশরাফুল মাখলুকাত, সেরা জীব, সেই সেরা জীব হয়ে মানুষকে ভালোবাসার জন্য, মনুষ্যত্ববোধ জাগ্রত করে তোলার জন্য তিনি মানুষকে সেই জ্ঞান দিয়েছেন। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ কবি নজরুল ইসলাম বলেছিলেন, ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।’ তিনি আরও বলেছিলেন, ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর।’ অথচ মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, শিয়া-সুন্নির দ্বন্দ্ব, বৌদ্ধ-খ্রিস্টিানের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে মানুষ যে সবার উপরে সত্য সেই কথা তারা ভুলে যায়। সকল মানুষ যে ভাই-ভাই এই মহাসত্য আমরা ভুলতে বসেছি। মানুষে-মানুষে দ্বন্দ্বের যে প্রাচীর সেই প্রাচীরটা কিন্তু আমরা ভাঙতে পারি নি। সকল ধর্মেল মর্মকথা যে মানবতা, সেই মানবতা আমরা সবাই যদি নিজের মনের ভিতর ধারণ করতে পারি, তাহলে আমার মুখ থেকে আর মিথ্যা কথা বের হবে না। আমার মুখ থেকে অসত্য কথা বের হবে না। আমি মানুষকে ভালোবাসব আমার মধ্যে যে মনুষ্যত্ববোধ বিরাজ করছে তা মানুষের কাছে পৌঁছে দিব। আমি পবিত্র মন্দিরে গিয়ে আরাধনা করলাম কিন্তু পরবর্তীতে সেই মন্দির থেকে বেরিয়ে এসে আমি কোর্টে যেয়ে পরের দিন মিথ্যা সাক্ষী দিলাম। মন্দির, মসজিদ, গীর্জায় গিয়ে আমি যে আরাধনা করলাম। আমি মহান স্রষ্টার নিকট ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করলাম। কিন্তু আমি মানুষের সেবায় নিয়োজিত হতে পারলাম না। সেই মন্দির, সেই মসজিদ, সেই গীর্জার কোনো সার্থকতা নেই। ভিন্ন সম্প্রদায়ের বলে আমরা যাদের ঘৃণা করি, যাদের পাপী বলি, তারাও কিন্তু মানুুষ। তাদেরও কিন্তু মনুষ্যত্ববোধ আছে। পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়। মানুষ মানে যার মান আছে, হুঁশ আছে, চেতনা আছে, বিবেক আছে, জ্ঞান আছে। সেই মানুষদের নিয়ে আমরা সৃষ্টি করতে চাই বিবেকধর্মী একটি সমাজ। সেই সমাজ সেই রাষ্ট্র হবে এমন যেখানে কোনো মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব বিদ্বেষ, হানাহানি থাকবে না, যেখানে নারী-পুরুষের বিভেদ থাকবে না। স্বামী-স্ত্রী মধ্যে দ্বন্দ্ব থাকবে না, সাম্প্রাদায়িক বিদ্বেষ থাকবে না। চলুন ফিরে যাই সেই সত্য যুগে। মিথ্যা কথা বলতে কি বোঝায় সেটা তারা জানত না। রাজাহীন রাজ্যে একটি সুন্দর পৃথিবী ছিল। মানুষে-মানুষে ভালোবাসা ছিল, সবার মধ্যে মানবতা বিরাজিত ছিল। চলুন মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি। সবাই ভাই-ভাই হয়ে মিলেমিশে এই দেশকে সুন্দর করে গড়ে তুলি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article