প্রচ্ছদ    HT All Article   প্রকৃত উম্মতে মোহাম্মদী যেমন ছিলেন

প্রকৃত উম্মতে মোহাম্মদী যেমন ছিলেন

১০ জানুয়ারি ২০১৬ ০২:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক
কাজী মাহফুজ:

আজ মুসলিম দাবিদার জনসংখ্যাটির মধ্যে যারা নানা রকম সওয়াব উপার্জনে ব্যস্ত আছেন তারা মেহেরবানি করে নিজেদের আল্লাহর রসুলের হাতে গড়া উম্মাহ, জাতির সঙ্গে নিজেদেরকে একটু তুলনা করে দেখুন যে বিশ্বনবীর (সা.) হাতে গড়া জাতিটি এবং আজকের আমরা একই জাতি, একই উম্মাহ কিনা।  তারা দেখতে পাবেন এক তো নয়ই বরং সম্পূর্ণ বিপরীতমুখী দু’টো জাতি।  রসুলাল্লাহ (সা.) যে সর্বত্যাগী সংগ্রামী জাতি সৃষ্টি করেছিলেন তার ঠিক উল্টো যদি কিছু থেকে থাকে তবে সেটা বর্তমানের আমরা (বর্তমানের মুসলিম জাতি)।  আমরা যে ‘সওয়াব’ কামাইয়ের কাজে অত্যন্ত ব্যস্ত আছি তা এবং প্রকৃত সওয়াব কী তা বিশ্বনবীর (সা.) একটি কাজ থেকে সুস্পষ্ট হয়ে উঠে।  যিনি ঐ সংগ্রামী জাতি সৃষ্টি করেছিলেন তার কাছে সওয়াব কী আর আমাদের কাছে সওয়াব কী তার তফাৎ দেখা যায় এই হাদিসটি থেকে।  আল্লাহর রসুল (সা.) একদিন একজন লোকের জানাজা পড়তে আসলেন।  যখন মৃত ব্যক্তিকে রাখা হলো তখন ওমর বিন খাত্তাব (রা.) বললেন, “ইয়া রসুলাল্লাহ! এর জানাজা পড়বেন না, এ লোকটি একজন ফাজের।” তখন মহানবী (সা.) সমবেত জনতার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, “তোমাদের মধ্যে কেউ এই লোককে ইসলামের কোনো কাজ করতে দেখেছ?” একজন লোক বললেন, “হ্যাঁ রসুলাল্লাহ! ইনি কোনো অভিযানে অর্ধেক রাত্রি প্রহরা দিয়েছেন।” এই শুনে রসুলাল্লাহ (সা.) ঐ লোকের জানাজায় নামাজ পড়ালেন এবং দাফন করার পর কবরের উপর মাটি ছিটালেন।  তারপর (মৃত ব্যক্তিকে লক্ষ্য করে) বললেন, “তোমার সঙ্গী-সাথীরা ভাবছে তুমি আগুনের সঙ্গী (জাহান্নামী)। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতের অধিবাসী।  হে ওমর! নিশ্চয়ই তোমাকে মানুষের কাজ সম্বদ্ধে প্রশ্ন করা হবে না। কিন্তু প্রশ্ন করা হবে অন্তর্নিহিত চরিত্র সম্বন্ধে (হাদিস- ইবনে আ’য়েয (রা.) থেকে- বায়হাকি, মেশকাত)”।
এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, ওমর (রা.) মৃত লোকটি সম্বন্ধে যে শব্দটা ব্যবহার করলেন সেটা হলো ফাজের; যার আভিধানিক অর্থ হলো যার চলাফেরা-কাজকর্ম খারাপ, গুনাহগার, এক কথায় দুষ্কৃতকারী।  যেহেতু ওমরের (রা.) ঐ অভিমত কেউ আপত্তি করলেন না এবং তারপর বিশ্বনবী (সা.) যখন জিজ্ঞাসা করলেন যে ঐ লোকটিকে কেউ কোনো দিন ইসলামের কোনো কাজ করতে দেখেছে কিনা, তখন ঐ এক রাত্রি সামরিক ছাউনী পাহারা দেয়ার কাজ ছাড়া আর কেউ কিছু বলতে পারলেন না সেহেতু ঐ মৃত ব্যক্তি নিঃসন্দেহে অতি খারাপ, অতি গোনাহগার লোক ছিলেন। কিন্তু ঐ একটি কাজের জন্য আল্লাহর নবী (সা.) তার জানাজার নামাজ তো পড়ালেনই, তার উপর সকলের সামনে প্রকাশ্যে ঘোষণা করলেন যে ঐ দুষ্কৃতকারী পাপী জান্নাতবাসী।  আজ আমরা গোনাহ ও সওয়াবের যে হিসেব করি সে হিসাবে রসুলাল্লাহর (সা.) কাজ অবশ্যই বিপরীত। আসলেই বিপরীত।  বিশ্বনবীর (সা.) ও তাঁর আসহাবের (রা.) ইসলাম আর আজকের আমাদের ইসলাম এ দু’টো বিপরীতমুখী দীন। কারণ এই দু’টোর আকিদা বিপরীত।  একটি বহির্মুখী, সত্য প্রতিষ্ঠায় সংগ্রামী; অন্যটি অন্তর্মুখী, সংগ্রামবিমুখ।  গোনাহগার দুশ্চরিত্র হওয়া সত্ত্বেও ঐ মৃত লোকটির একটি কাজ থেকে বোঝা গেল যে শেষ নবী (সা.) যে সংগ্রামী জাতি সৃষ্টি করেছিলেন সে তাতে বিশ্বাসী ছিল, তাতে অংশ নিয়েছিল এবং প্রহরা দেওয়ার মতো সামান্য কাজ হলেও তা করেছিল।  এই দীনের যে প্রকৃত, আসল কাজ তাতে সে যোগ দিয়েছিল।  কাজেই সে কত সওয়াব কামিয়েছে তার কোনো হিসাব দরকার নেই, সে কত গোনাহ করেছে সে হিসাবেরও দরকার নেই, আল্লাহ তাকে জান্নাতে দেবেন।  আল্লাহর রসুলের (সা.) ঐ কাজ প্রমাণ করে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার সংগ্রামই ঈমানের পর জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য।
বিশ্বনবীর ও তাঁর উম্মাহর উপর আল্লাহ যে কর্তব্য ও দায়িত্ব অর্পণ করলেন সেই দায়িত্ব অর্থাৎ পৃথিবী থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, যুদ্ধ, যুলুম নির্মূল করে সত্য, ন্যায় ও শন্তি প্রতিষ্ঠা এই দায়িত্ব পালন করতে গেলে যে চরিত্রের প্রয়োজন বিশ্বনবীকে অবশ্যই সেই চরিত্রের মানুষ ও জাতি গঠন করার চেষ্টা করতে হয়েছে। এবং ইতিহাস সাক্ষী তিনি এমন সফল হয়েছিলেন যেমন সফল মানব জাতির মধ্যে কেউ হতে পারে নি। তিনি যে চরিত্র সৃষ্টি করেছিলেন সেটা কী চরিত্র? সাধু সন্ন্যাসী? ফকির-দরবেশ? কবি সাহিত্যিক? ফকীহ মোফাসসীর? এর জবাব আমরা পাই তার মেয়ের বিয়ের ব্যাপারে। তার অতি আদরের অতি মোহাব্বতের মেয়ে ফাতেমাকে (রা.) বিয়ে দিলেন তার সাহাবা আলীর (রা.) সঙ্গে।  একথা নিঃসন্দেহে বলা যায় যে মহানবী তার উম্মাহর যে চরিত্র সৃষ্টি করতে চেয়েছিলেন আলীর (রা.) মধ্যে সে চরিত্র পরিপূর্ণভাবে বিকাশ হয়েছিল, তা না হলে আল্লাহর রসুল জান্নাতের রানীকে তার হাতে তুলে দিতেন না। এখন দেখা যাক কী ছিল সেই চরিত্র।  বিয়ে ঠিক হবার পর বিশ্বনবী আলীকে (রা.) জিজ্ঞাসা করলেন তার কাছে কী আছে? বিয়েতে কিছু খরচ হবে তো।  আলী (রা.) জবাব দিলেন টাকা পয়সা কিছুই নেই। থাকার মধ্যে তার কাছে আছে শুধু একটি ঘোড়া, একটি তলোয়ার আর একটি লোহার বর্ম। লক্ষ্য করুন একটি মানুষের পার্থিব সম্পদ বলতে আছে একটি ঘোড়া, একটি তরবারি আর বর্ম। তিনটিই যুদ্ধের উপকরণ এবং ওগুলি ছাড়া তার আর কিছুই নেই।  অর্থাৎ এক কথায় আলীর (রা.) জীবনের সর্বশ্রেষ্ঠ ও বোধহয় একমাত্র লক্ষ্য হলো সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম।  এই মনোভাব, আকিদা শুধু আলীর (রা.) ছিল না, প্রকৃত উম্মতে মোহাম্মদীর প্রত্যেকেরই তাই ছিল। আলীর (রা.) বিয়ের বহু পরে এই প্রকৃত উম্মতে মোহম্মদী যখন তাদের উপর আল্লাহর ও রসুলের অর্পিত দায়িত্ব পালন করতে করতে সুদূর মিসরে যেয়ে পৌঁছেছিল তখনও তাদের একজন উবায়দা (রা.) খ্রিস্টান শাসনকর্তাকে বলেছিলেন- আমরা (উম্মতে মোহাম্মদী) বেঁচেই আছি শুধু সংগ্রাম করার জন্য।  এ দুনিয়াতে শুধু বেঁচে থাকার জন্য খাওয়া আর গায়ে পরার কাপড় ছাড়া আমরা আর কিছুই চাই না।  আমাদের জন্য ঐ দুনিয়া (পরকাল)।  এই হলো প্রকৃত মুমিন, মুসলিম আর উম্মতে মোহাম্মদীর সঠিক আকিদা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article