প্রচ্ছদ    HT All Article   মিথ্যাশ্রয়ী গণমাধ্যমগুলো বিষধর সাপ পুষছে

মিথ্যাশ্রয়ী গণমাধ্যমগুলো বিষধর সাপ পুষছে

৮ ডিসেম্বর ২০১৫ ০২:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

Untitled-7রিয়াদুল হাসান:
দাজ্জাল নিয়ন্ত্রিত মিডিয়া, গণমাধ্যমের অবিশ্রান্ত, নিরবচ্ছিন্ন অপপ্রচারের ফলে পৃথিবীর সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি, যার মধ্যে কোন কোন দেশের ৯৮% মুসলিম, তারা স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে দাজ্জালের সৃষ্ট জীবনব্যবস্থা বিভিন্ন তন্ত্র-মন্ত্র ইত্যাদি গ্রহণ করেছে এবং ফলে তারা অন্যায়, অশান্তি, অবিচার, নানাবিধ সংঘর্ষে, রক্তপাতে নিরাপত্তাহীন জীবনযাপন করছে।
দাজ্জাল কীভাবে তার গণমাধ্যমকে সাম্রাজ্যবিস্তারে কাজে লাগাচ্ছে তার একটি উদাহরণ ইরাক। ইরাকে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এই অভিযোগ তুলেছিল পাশ্চাত্য শক্তি। আসল উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেনকে শায়েস্তা করা ও ইরাক দখল করা। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমেরিকা ও পশ্চিমাবিশ্ব একযোগে প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে প্রপাগান্ডা শুরু করল। বিখ্যাত বিখ্যাত গণমাধ্যমগুলো বিবিসি, সি এন এন- ইত্যাদি সকল গণমাধ্যমের কেন্দ্রবিন্দু হয়ে গেল সাদ্দাম হোসেন। ভাবে মনে হলো পৃথিবীর সমস্ত অশান্তি, সন্ত্রাস, হানাহানি, দুঃখ, যন্ত্রণার মূল কারণ সাদ্দাম। টকশো-সম্পাদকীয় সবখানে শুধু সাদ্দাম।
তারপরের ইতিহাস সবারই জানা। একটি সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, হাজার বছরের ব্যবিলনীয় সভ্যতা, মুসলিম সভ্যতার ক্ষেত্র ইরাক ধ্বংস¯তূপে পরিণত হলো, ১০ লাখ বনি আদম (মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, নাস্তিক, পারসিক) মাটির সাথে মিশে গেল। বিলিয়ন বিলিয়ন ডলারের খনিজ সম্পদ বোমার আঘাতে ধ্বংস হলো, লুট হলো। এখন ইরাক এক মৃত্যুপুরি যেখানে সর্বদা আতঙ্ক বিরাজ করে। যে কোনো মুহূর্তে বোমার আঘাতে মানুষ নিহত হয়। আর এই ঘটনার নায়ক জর্জ বুশ হোয়াইট হাউজে দাড়িয়ে বলেন, ‘আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। তার বিশ্বস্ত অনুচর টনি ব্লেয়ার বলেন, ‘ইরাক আক্রমণ আমাদের ভুল ছিল।’
এই ভুলের খেসারত দিতে গিয়ে নির্মম পরিণতি নেমে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যা সেই এলাকা থেকে ক্রমশ চতুর্পার্শ্বে সম্প্রসারিত হচ্ছে। সিরিয়ার লক্ষ কোটি মানুষ উদ্বাস্তু হয়ে ইউরোপের দেশগুলোতে পথে পথে ঘুরছে। সেখানে তাদের মানবেতর জীবের মতো ঘৃণা বিদ্বেষের মধ্যে থাকতে হচ্ছে। বিশ্বনেতাদের ‘ভুলের’ পরিণতিইে জন্ম হয়েছে আইএস-এর। ব্রিটিশ নেতা জেরেমি করবিন বলেছেন, ‘আই.এস. আমেরিকা-যুক্তরাষ্ট্রের সৃষ্টি।’ ‘সাদ্দাম হোসেন উৎখাতে ইরাক আক্রমণের ফলেই আইএস সৃষ্টি হয়েছে’- বলে মন্তব্য করেছেন আমেরিকার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান রন পল। এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামাও এই সত্যটি স্বীকার করে নিয়েছেন যে, ‘আইএস উত্থানে বুশ দায়ী’। (আমাদের সময়.কম : ১৫/১১/২০১৫)
একই সত্য আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন সব দেশের বেলায় প্রযোজ্য। বলতে গেলে শুধুই কলেবর বৃদ্ধি পাবে।
যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম। আমাদের মিডিয়াকে মনে রাখতে হবে আমাদের দেশটি উন্নয়নশীল দেশ। এখনো এখানে দারিদ্র্য দূরীকরণের লড়াই চলছে। ১৯৭১ সনে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। এখানে আমাদের বড় সংকট জাতীয় ঐক্য। স্বাধীনতার ৪৪ বছরে একদিনের জন্যও জাতিটিকে ঐক্যবদ্ধ হতে দেয় ন। এখানে সেই পশ্চিমারা যাকে ফোকাস করবে তাদের দেখাদেখি আমরাও তা ফোকাস করব, তারা যেটাকে সমাধান বলবে আমরাও সেটাকেই সমাধান মনে করব এই অন্ধ অনুকরণের নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের মেরুদণ্ড কোনোদিনও ঋজু হবে না, আমাদের স্বাধীনতাও অর্থপূর্ণ হবে না। অনেকে বলতে পারেন যে বর্তমান যুগে বিশ্ব একটি গ্রামের মতো। বিশ্বব্যবস্থার বাইরে আমরা চলতে পারব না। আমরা বলব তা সত্ত্বেও আমাদের ভুললে চলবে না যে পুঁজিবাদী, ভোগবাদী, বস্তুবাদী, যুদ্ধোন্মাদ পশ্চিমা দানব মানবজাতিকে দুই দুইটি বিশ্বযুদ্ধের মাধ্যমে প্রায় ১৩ কোটি বনি আদমকে হত্যা করেছিল। সেই থেকে যুদ্ধ, ষড়যন্ত্র, সংঘাত, রক্তপাত একদিনের জন্যও বন্ধ হয় নি। এখন তারা গণতন্ত্র, মানবতা, বাক-স্বাধীনতা, মানবাধিকার ইত্যাতি চাতুর্যপূর্ণ শব্দ আউড়িয়ে ভালো মানুষ সেজেছে। অথচ তাদেরই লোভের পরিণামে মানবজাতি আবার আরেকটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ভয়, আতঙ্ক আর ত্রাস ঘিরে ধরেছে প্রতিটি দেশকে। এখনই যদি আমরা এই অন্যায়কে চিহ্নিত না করি তবে যদি যুদ্ধ মহাযুদ্ধ করতে করতে সমগ্র মানবজাতি ধ্বংস হয়, সেই ধ্বংস থেকে এই জাতিও অর্থাৎ আমরাও বাঁচতে পারব না।
সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই।
প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের সাংবাদিকতার নীতি কী হওয়া উচিত। আমাদের সেই চিরন্তন, সনাতন, চির সত্য নীতি গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে- যা সত্য সত্যই, যা মিথ্যা মিথ্যাই। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে, সত্যের কোনো ছিটেফোঁটাও নেই সেখান তা দিয়ে সংবাদ তৈরি করা, তিলকে তাল করা, এমন কি তিলও নেই সেটাকেও স্বার্থের প্রয়োজনে তাল বানিয়ে ফেলা, শব্দ বাক্যের চাতুর্যপূর্ণ ব্যবহারের দ্বারা ভালোকে মন্দ বানিয়ে ফেলা যাবে না। এই প্রবণতা পরিহার করতে হবে। মনে রাখতে হবে, শুধু আইন করে সংবাদমাধ্যমগুলোকে পরিচ্ছন্ন ও মিথ্যমুক্ত রাখা যাবে না। আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, তথাপি নতুন নতুন ফাঁক ফোকর খুঁজে তা ব্যবহার করা হয়েছে। ফলে সেগুলো বন্ধ করতে আরো বহু আইন, ধারা উপধারা তৈরি করা হয়েছে। তবু সাংবাদিকদেরকে জনগণ সুযোগসন্ধানী বলেই মনে করছে। এ প্রসঙ্গে গত ১ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও একাত্তর টেলিভিশনের অ্যাফেয়ার্স এডিটর সামিয়া রহমানের লেখা চোখে পড়ল। তিনি খুব সরলভাবেই এই সত্যটি স্বীকার করে নিয়ে লিখেছেন “… গণমাধ্যমের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে, ক্ষমতা নিয়ন্ত্রণ এবং তা প্রচার ও প্রসারের জন্য তারা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। … সত্যি কি আমার গণমাধ্যমকর্মীরা এখন মানুষের চিন্তার দিক পরিসর ঠিক করে দেওয়া দায়িত্ব নেওয়ার নামে প্রহ্মাণ্ডের মহাপ্রলয় ঘটাতে যাচ্ছি?
একটি অন্যায় শত অন্যায়ের জন্ম দেয়
এটি শুধুমাত্র ধর্মের আপ্তবাক্য নয়, এটি প্রাকৃতিক সত্য যে একটি মিথ্যা শত শত মিথ্যার জন্ম দেয়। একটি সমাজে যখন মিথ্যা চলতে থাকে অন্য সচেতন মানুষগুলো সেই মিথ্যাকে প্রমোট করে তখন সমাজে মিথ্যা আসুরিক রূপ নিয়ে সবাইকে গ্রাস করে, আজ নয়তো কাল। মিথ্যার একটি বিষধর সাপ, তাকে দুধ কলা দিয়ে যতই প্রতিপালন করা হোক, একটা সময় সে তার প্রভুকেও ছোবল দিতে ছাড়ে না। হয় আজ নয় কাল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article