প্রচ্ছদ    HT All Article   ‘অল্পে তুষ্টি’ অর্থ স্বেচ্ছায় দরিদ্রতা...

‘অল্পে তুষ্টি’ অর্থ স্বেচ্ছায় দরিদ্রতা বরণ নয়

১৪ জুন ২০১৫ ০২:৩৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ফেসবুক স্ট্যাটাস থেকে

অল্পে তুষ্ট থাকা মো’মেনের অনন্য বৈশিষ্ট্য- এটা ঠিক, কিন্তু আজকাল এই ‘অল্পে তুষ্টি’কে যেভাবে ব্যাখ্যা করা হয় তা ঠিক নয়। বর্তমানে রসুলের হাদিস থেকে উদ্ধৃতি প্রদান করা হয়, যেখানে রসুলাল্লাহ বলেছেন, অঢেল সম্পদ থাকলেই ঐশ্বর্যশালী হওয়া যায় না, বরং মনের ঐশ্বর্যই প্রকৃত ঈশ্বর্য (বোখারী, মুসলিম)। এছাড়াও রসুলাল্লাহ ও তাঁর আসহাবগণের জীবনী থেকে বিভিন্ন ঘটনার অবতারণা ঘটিয়ে অনেকে দেখাতে চান যে, তাঁরা খুব অনাড়ম্বর, সাদাসিধে, প্রকারান্তরে দরিদ্র জীবনযাপন করেছেন, ছেঁড়া পোশাক পরেছেন, অনেক সময় প্রায় অভুক্ত থেকেছেন। কাজেই আমাদেরও অল্পে তুষ্ট থেকে ঐরূপ জীবনযাপন করা উচিত। এই চিন্তাধারায় প্রভাবিত হয়ে অনেক ধর্মভীরু মানুষ বেশি অর্থোপার্জন করাকে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকেন। তারা শুধু জীবনধারনের জন্য ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু রোজগার করাকেই যথোচিত জ্ঞান করে তার বেশি পরিশ্রম করা বা আর্থিকভাবে আরও স্বচ্ছল হওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকেন, অর্থাৎ প্রকারান্তরে স্বেচ্ছায় দরিদ্রতা বরণ করে নেন। বেশি ধন-সম্পদের মালিক হলে বেশি দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর কাছে সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, হাশরের ময়দানে তীল পরিমাণ সম্পদের সঠিক হিসাব প্রদান না করে কেউ জান্নাতে যেতে পারবে না- আলেম মাওলানাদের এমন সাবধানবাণী স্মরণ করে তারা দরিদ্র জীবনকেই কম ঝুঁকিপূর্ণ মনে করেন আর ভাবেন, পৃথিবীর জীবন যেহেতু পরকালের তুলনায় কিছুই না, কাজেই অল্পে তুষ্ট থেকে কোনো রকমে আলুসিদ্ধ ডাল খেয়ে জীবনটা পার করে যেতে পারলেই হলো।

এখানে আমার ভিন্নমত রয়েছে। অল্পে তুষ্টি অর্থ স্বেচ্ছায় দরিদ্রতা বরণ করা নয়। ইচ্ছা করে দরিদ্রতা অবলম্বন করাই বরং গুনাহ্র কাজ। কারণ, তার এই কাজে না সে নিজে লাভবান হয়, না মানবজাতি লাভবান হয়। অল্পে তুষ্টির অর্থ ভিন্ন। একটি উদাহরণ। ধরুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অনেক আয় রোজগার করলেন, যা আপনার প্রাথমিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি। এই রোজগার থেকে আপনি একশ’টি শার্ট কিনলেন। তার মধ্যে নিজের জন্য বিশটি শার্ট রেখে বাকি আশিটি শার্ট আপনি সমাজের গরীব-দুঃখী, ছিন্নমূল মানুষকে দান করে দিলেন। আপনি ইচ্ছা করলে কিন্তু সবগুলো শার্টই নিজের ও পরিবারের জন্য রাখতে পারতেন, বিষয়টি আপনার ইচ্ছাসাপেক্ষ, বৈধভাবে উপার্জিত টাকায় আপনি একশ’ কেন হাজারটা শার্টও ক্রয় করতে ও ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি শুধু নিজের কথা চিন্তা না করে সমাজের কথাও ভাবলেন এবং আপনার উপার্জিত সম্পদ থেকে আপনার পাশাপাশি সমাজের আশিটি দুস্থ পরিবার উপকৃত হলো। কিন্তু শুধু ন্যূনতম খাওয়া-পরার চিন্তা করে সামান্য কিছু উপার্জন করেই ক্ষান্ত থাকলে, নিজের ব্যবহারের জন্য সর্বোচ্চ বিশটি শার্ট হয়তো আপনি ক্রয় করতে পারতেন কিন্তু তার দ্বারা সমাজ কখনই উপকৃত হতো না।
একইভাবে ধরুন আপনার দশ লক্ষ টাকা আছে। ইচ্ছা করলেই আপনি একটি পাকা বাড়ি নির্মাণ করতে পারেন। কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন ভিন্ন। ভাবলেন- পৃথিবীতে একটি ছোট ঘর হলেই হবে, এখানে এর বেশি কিছু দরকার নাই, যা নেবার আমি পরকালে আল্লাহর কাছে নেবো। এই ভেবে আপনি যদি এক লক্ষ টাকার ছোট একটি ঘর তৈরি করে বাকি নয় লক্ষ টাকা আর্তপীড়িত গৃহহীন মানুষের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে ব্যয় করেন তাহলে আপনি অল্পে তুষ্ট থাকলেন। এটাকে বলে অল্পে তুষ্টি। কিন্তু আপনি চেষ্টা করলেন না, পরিশ্রম করলেন না, আল্লাহর দেওয়া সামর্থ্যকে কাজে লাগালেন না, উপায়-উপার্জন করলেন না, ইচ্ছা করে কুঁড়ে ঘরে থাকলেন, ছেঁড়া ছ্যান্ডেল পরলেন, পান্তা ভাত খেলেন, আর বললেন আমি অল্পে তুষ্ট সেটা মানা যায় না। সামর্থ্য থাকা সত্ত্বেও অল্পে তুষ্টির অজুহাতে সে সামর্থ্যকে ব্যবহার না করাটাই বড় অন্যায়। স্বেচ্ছায় দরিদ্রতা বরণ না করা, পরিশ্রম করে অর্থোপার্জন করা এবং প্রতিবেশিকে সেই অর্থ থেকে সহযোগিতা করার ব্যাপারে রসুলাল্লাহর স্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি বলেন- “আমি তোমাদেরকে অবহিত করছি যে, দুনিয়ায় যত নবী-রসুল এসেছেন তাদের সবাই রেযেক হাসিলের জন্য চেষ্টা- সাধনা করতেন এবং নিজেদের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতেন না। অতএব তোমরাও রুযী হাসিলের জন্য কোশেশ করো। মেহনত-মজদুরী করা এবং লাকড়ির বোঝা নিজের মাথায় উঠানো অন্যের কাছে সওয়াল করার চেয়ে উত্তম। যার জীবিকা উপার্জনের সামর্থ্য রয়েছে অন্যের কাছে চাওয়া তার জন্য খুবই অসম্মানজনক। সে দুনিয়াতেও লাঞ্ছিত এবং শেষ বিচারের দিনও তাকে এমন অবস্থায় হাযির করা হবে যে তার চেহারায় গোশত থাকবেনা। আমি পরিষ্কারভাবে তোমাদের বলছি, যার কাছে একদিনের খাদ্যও মওজুদ রয়েছে তার জন্য সওয়াল করা অবশ্যই হারাম। আমি জানি, কোনো কোনো সংসারত্যাগী ভিক্ষাবৃত্তিকে জায়েয বলে, কিন্তু ইসলাম হাত-পা গুটিয়ে বসা এবং ভিক্ষাবৃত্তি এখতিয়ার করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ইসলাম আমাদের হুকুম করেছে যে, দুনিয়ায় ছড়িয়ে যাও এবং আল্লাহর করুণা তালাশ করো। যে ভিক্ষাবৃত্তি থেকে বাঁচবে, নিজের পরিবার-পরিজনের পর-ওয়ারিশ করা ও প্রতিবেশীর সাহায্য সহযোগিতা করার জন্য হালাল উপায়ে জীবিকা হাসিল করবে সে কেয়ামতের দিন পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাযির হবে। দুনিয়াতেও তার জন্য সম্মান ও প্রতিপত্তি রয়েছে। [মহানবীর ভাষণ, সিরাত বিশ্বকোষ, ইফাবা]
সুতরাং আমি অল্পে তুষ্ট এ কথা তখনই বলা যাবে যখন আমি সর্বোতভাবে প্রচেষ্টা চালাবো এবং আমার সামর্থ্যরে সবটুকু দিয়ে উপার্জন করার পর নিজের জন্য নিতান্তই প্রয়োজনীয় ব্যয় করব আর বাকি সবটুকু অন্য মানুষের কল্যাণে বিলিয়ে দেব। এটাই হলো মো’মেনের অল্পে তুষ্টি। কিন্তু কোনো প্রচেষ্টা না করে ইচ্ছা করে দরিদ্র হলাম, যা দ্বারা আমি ও আমার সমাজ কেউই উপকৃত হলো না, এটা অল্পে তুষ্টি নয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article