প্রচ্ছদ    HT All Article   জাতি ধ্বংসের দায় আলেম সমাজ...

জাতি ধ্বংসের দায় আলেম সমাজ এড়াতে পারেন না

৪ জুন ২০১৫ ১১:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

^F419B9C58484EC2193C0FC9B99690354020746778D96E6030C^pimgpsh_fullsize_distrমাহবুব আলী:

রসুলাল্লাহ (দ:) আখেরী যামানা সম্পর্কে বোলেছেন, এমন সময় আসবে যখন- (১) ইসলাম শুধু নাম থাকবে, (২) কোর’আন শুধু অক্ষর থাকবে, (৩) মসজিদসমূহ জাঁকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য হবে কিন্তু সেখানে হেদায়াহ থাকবে না, (৪) আমার উম্মাহর আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব, (৫) তাদের তৈরি ফেত্না তাদের ওপর পতিত হবে। [হযরত আলী (রা:) থেকে বায়হাকী, মেশকাত] উক্ত হাদীসের প্রথম ৩টি বিষয় তো আর ব্যাখ্যার দাবি রাখে না। বর্তমানে তওহীদহীন, বিকৃত মরা এই জাতির দিকে তাকালে পরিষ্কার দেখা যায় কিভাবে মহানবীর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হোয়েছে। এই ব্যাপারে অনত্র্য আমরা ব্যাখ্যা দিয়েছি। এখানে ৪র্থ বিষয়টি নিয়ে আলোচনা কোরব।
আল্লাহর রসুল চতুর্থ যে বিষয়টি বোললেন তা ভালো কোরে বুঝে নেওয়া খুব জরুরি। তিনি বোললেন, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে আমার উম্মাহর আলেম শ্রেণি। অতি ভয়ঙ্কর কথা সন্দেহ নেই, কারণ যারা দীনের ধারক-বাহক আলেম শ্রেণি, যাদেরকে আল্লাহর রসুল ‘নবীদের উত্তরাধিকারী’ বোলে সম্মানিত কোরেছেন, তারাই যদি আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীবে পরিণত হয়, তাহোলে ঐ সমাজে ইসলামের অবস্থা কি দাঁড়াবে তা সহজেই অনুমেয়। তাই আমাদের জানতে হবে আল্লাহর দৃষ্টিতে প্রকৃত আলেম বা জ্ঞানী কারা?
আলেম কথাটি এসেছে এলেম অর্থাৎ জ্ঞান থেকে, যিনি জ্ঞানের অধিকারী তিনিই আলেম। এলেম বোলতে বর্তমানের বিকৃত আকিদায় কেবলমাত্র ধর্মীয় জ্ঞানকে বোঝানো হয় এবং আলেম বোলতে ধর্মীয় জ্ঞানের অধিকারীদেরকে বোঝানো হয়। কিন্তু এ ধারণাটি সঠিক নয়। প্রকৃত আলেমদের এলেম (জ্ঞান) থেকে কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর মানুষ নয়, সমগ্র মানবজাতি উপকৃত হবে। এখানে আল্লাহর রসুলের একটি হাদিসের উল্লেখ প্রয়োজন। তিনি বোলেছেন- জ্ঞান আহরণের জন্য প্রয়োজন হোলে চীনেও যাও (আনাস (রা:) থেকে বায়হাকী, মেশকাত)। বিশ্বনবীর সময় জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিতে চীনদেশ ছিলো পৃথিবীতে সবচেয়ে উন্নত, তাই তিনি তাঁর অনুসারীদের (উম্মাহ) তদানীন্তন পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র চীনে যেয়ে ঐ জ্ঞান আহরণের আদেশ দিয়েছেন। এ কথা আহাম্মকেও বুঝবে যে এই হাদিসে ‘এলেম’ শব্দ দিয়ে তিনি দীনের জ্ঞান বোঝান নি, কারণ আল্লাহর রসুলকে মদীনায় রেখে দীনের জ্ঞান শেখার জন্য চীনে যাওয়ার (যে চীন তখনও ইসলামের নামই শোনে নি) কোনো অর্থই হয় না। বিশ্বনবী এখানে ‘জ্ঞান’ বোলতে বিজ্ঞান ও প্রযুক্তিকে বুঝিয়েছেন।
জাতির নেতৃত্ব যখন ধীরে ধীরে রসুলাল্লাহ ও খোলাফায়ে রাশেদুনের আদর্শ থেকে বিচ্যুত হোতে শুরু কোরল, তারা আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার জেহাদ পরিত্যাগ কোরল তখন জেহাদ সংক্রান্ত বিপুল কর্মব্যস্ততা হারিয়ে ফেলে সময় অতিবাহিত করার জন্য জাতির মধ্যে জ্ঞানী ব্যক্তিগণ বা আলেমগণ নতুন একটি কাজ খুঁজে নিল। সেটা হোল দীনের বিধি বিধানের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ। দীনের প্রতিটি বিষয় নিয়ে মাসলা মাসায়েল বের করা আরম্ভ হোল। সেই মাসলার বিপক্ষেও আরেকদল অন্য মাসলা হাজির কোরতে আরম্ভ কোরল। এভাবে শুরু হোল দীন নিয়ে মতভেদ। অবস্থা এমন পর্যায়ে গেল যে, দীনের একটি বিষয়ও রোইল না, যেটা নিয়ে কোনো বিতর্ক বা দ্বিমত নেই। এভাবে সহজ সরল দীনটি পণ্ডিতদের কাজের ফলে হোয়ে গেল জটিল ও দুর্বোধ্য। জাতির শাসকগণ যখন অন্যায় কোরতে আরম্ভ কোরল তখন এই জ্ঞানীদের নতুন কাজ হোল শাসকের সকল অন্যায় কাজের পক্ষে সাফাই গাওয়া এবং সেগুলির একটি ধর্মীয় ব্যাখ্যা দাঁড় কোরিয়ে তাকে জায়েজ করা এবং প্রয়োজনে রসুলাল্লাহর নামে হাদিস তৈরি করা। বিনিময়ে শাসকদের পক্ষ থেকে তারা লাভ কোরতে লাগল মদদ, উপঢৌকন, ভোগবিলাসের যাবতীয় উপকরণ সর্বোপরি একটি নিরাপদ নিশ্চিত জীবন। শাসকের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে এভাবে হাজার হাজার জাল হাদিস সৃষ্টি হোতে লাগল। সেই জাল হাদিসগুলির উপর এজমা, কেয়াস কোরে তৈরি হোল হাজার হাজার মত, পথ, দল। দলের মধ্যে বিভক্তি কোরে সৃষ্টি হোল উপদল ইত্যাদি। এই জ্ঞানীরাই হোল ইসলামের ইতিহাসে প্রথম ধর্মজীবী আলেম। সেই থেকে আজ অবধি ইসলামের ধর্মজীবী আলেম শ্রেণিটি প্রধানত দু’টি কাজ নিয়ে মহা ব্যস্ত যথা-
১) দীনের অতি বিশ্লেষণ: দীনের খুঁটিনাটি বিষয় নিয়ে নানা মত, পথ, ফতোয়া নিয়েই তারা ব্যস্ত, তাদের এই নানাবিধ মত, পথ আর ফতোয়ার জের ধরেই জন্ম নিয়েছে নানা ফেরকা, মজহাব, দল, উপদল এবং এরা প্রত্যেকেই একে অপরের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে তর্কাতর্কি, বাহাস এমনকি রক্তারক্তিতে ব্যস্ত।
২) ধর্মব্যবসা: বর্তমান আলেম শ্রেণিটির কাজই হোল অর্থের বিনিময়ে আমাদের মসজিদগুলিতে নামাজ পড়াবেন, মিলাদ পড়াবেন, আমাদের মৃত্যুর পর জানাজা পড়াবেন, আমাদের পূর্বপুরুষদের কবর জেয়ারত কোরবেন, গরু কোরবানি কোরে দিবেন, ওয়াজ কোরে বেড়াবেন, ফতোয়া দিবেন, বিয়ে পড়িয়ে দিবেন ইত্যাদি ধর্মীয় কাজগুলি কোরে দিবেন আর অপরপক্ষে বৃহত্তর জনসাধারণকে ইসলাম সম্পর্কে কিছুই জানতে দেবে না, ফলে তারা এই শ্রেণিটির মুখাপেক্ষী হোয়ে থাকবে। একদিকে ধর্ম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তথা বৃহত্তর জনসাধারণ, অন্যদিকে অর্থের বিনিময়ে তাদের ধর্মীয় কাজগুলি কোরে দেওয়ার জন্য পৃথক একটি শ্রেণি অর্থাৎ পুরোহিত শ্রেণি- মোসলেম সমাজে এই রকম শ্রেণি বিভাজন আল্লাহর রসুল যে জাতিটি রেখে গিয়েছিলেন সেই জাতির মধ্যে ছিল? প্রকৃত ইসলামের যুগে এ জাতির মধ্যে কোনো পুরোহিত শ্রেণি ছিল না, সবাই ছিলেন যোদ্ধা। যিনি ছিলেন যত বড় মো’মেন তিনি ছিলেন তত বড় যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার সৈনিক। দীনের ছোটখাট বিষয়গুলি নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণকারী, আল্লামা, মাওলানা, মুফতি, মোফাসসের টাইটেলধারী, মসজিদে, খানকায়, হুজরায় নিরাপদে বসে জনগণের মধ্যে ফতোয়া প্রদান কোরে, ওয়াজ-নসীহত কোরে জীবিকা নির্বাহকারী একটি আলাদা পুরোহিত শ্রেণি কল্পনাও করা যেত না।
তাদের এই যে কাজ অর্থাৎ দীনের খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণ এবং ধর্মব্যবসা- এই কাজের পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। এই খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণের ফলে সহজ সরল দীনটি হোয়ে গেল জটিল ও দুর্বোধ্য, গুরুত্বের ওলটপালট হোয়ে দীন বিকৃত হতে লাগল ফলে সাধারণ মানুষ এর কল্যাণ থেকে বঞ্চিত হতে লাগল। অপরদিকে ধর্মব্যবসার সুবিধার জন্য এই আলেমগণ দীনের মধ্যে নানাবিধ বিকৃতি ঢুকাতে লাগল যা আগেও বলে আসলাম। এই আলেমরাই নিজেদের স্বার্থে দীনকে বিকৃত কোরতে কোরতে একেবারে বিপরীতমুখী কোরে ফেলেছে। এখন এই দীনের নাম ইসলাম (শান্তি) হোলেও এটি আর শান্তি দিতে সক্ষম নয়। এই দীনবিকৃতির জঘন্যতম কাজের জন্যই এদেরকে রসুলাল্লাহ আসমানের নিচে নিকৃষ্ট জীব বলে আখ্যায়িত কোরেছেন।
এ ছাড়াও সুরা বাকারার ১৭৪-১৭৬ নং পর্যন্ত আয়াতগুলিতে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বোলেছেন, “আল্লাহ যে কেতাব অবতীর্ণ কোরেছেন যারা তা গোপন করে এবং বিনিময়ে তুচ্ছমূল্য গ্রহণ করে তারা (১) নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই পুরে না, (২) কেয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বোলবেন না, (৩) আল্লাহ তাদের পবিত্রও কোরবেন না, (৪) তারা ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় কোরেছে, (৫) তারা হেদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা, গোমরাহী ক্রয় কোরেছে, (৬) তারা দীন সম্পর্কে ঘোরতর মতভেদে লিপ্ত আছে (৭) আগুন সহ্য কোরতে তারা কতই না ধৈর্যশীল” অর্থাৎ মোটকথা তারা নিকৃষ্টতম জাহান্নামী। এখন আপনারাই বোলুন, যারা বিভিন্ন উপলক্ষ্যে, বিভিন্ন উপায়ে দীনের বিনিময় নিচ্ছেন তারা কি প্রকৃত আলেম হোতে পারেন? অসম্ভব। এজন্যই মহান আল্লাহ সুরা ইয়াসীনের ২১ নং আয়াতে বোলেছেন, “তোমরা তাদের এত্তেবা (আনুগত্য, পেছনে দাঁড়ানো, অনুসরণ) কোরো, যারা তোমাদের কাছে বিনিময় চায় না এবং যারা হেদায়াতে আছে।”
রসুল (দ:) ও তাঁর সাহাবাগণ আল্লাহর দীন কায়েমের সংগ্রামে নিজেদের শেষ সম্বলটুকু ব্যয় কোরে নিঃশেষ হোয়েছেন, এমন কি নিজেদের জীবনও উৎসর্গ কোরে গেছেন। পক্ষান্তরে আজকের আলেম নামধারীগণ ও বিকৃত সুফীরা সেই ইসলাম বিক্রি কোরে অর্থ সম্পদের পাহাড় গড়ছেন, এমনকি অনেকের শান-শওকত, রাজকীয় হালচাল রাজা-বাদশাহদেরও হার মানায়।
কোন সত্যনিষ্ঠ লোক যদি আজ আল্লাহর দয়ায় এই দীনের মর্মবাণী কী, আত্মা কী তা বুঝতে পারেন এবং তিনি যদি সেটা মানুষের মধ্যে প্রচার করার জন্য আত্মনিয়োগ করেন তবে এই মানুষটিকে প্রথমে বাধা দিবে এই আলেম হিসাবে পরিচিত শ্রেণীটি। তারা প্রথমে বলবে এই লোক ইসলামের কী বুঝে? সে কি মাদ্রাসায় পড়েছে? সে কি আরবি জানে? আরবি ব্যাকরণ জানে? তার কি লম্বা দাড়ি আছে, পাগড়ী আছে, আলখেল্লা আছে? সুতরাং এর ইসলামের কথা বলার কোনো অধিকার নেই, দীন বোঝা কি এতই সোজা? কোর’আন বোঝা অত্যন্ত কঠিন, এটা জানতে মাদ্রাসায় ডিগ্রী নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তাদের জ্ঞাতার্থে বলছি, আল্লাহ এই দীনের নাম দিয়েছেন সেরাতুল মোস্তাকীম যার অর্থ সহজ সরল পথ (সুরা ফাতেহা)। নবী করীম (দ:) বলেছেন দীন অত্যন্ত সহজ, তোমরা একে জটিল কোর না (আবু হোরায়রা (রা:) থেকে মোসলেম)। আল্লাহ রসুল বলেন দীন সহজ সরল আর আমাদের আলেমরা বলেন কঠিন ও জটিল, একেবারে বিপরীত কথা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article