দায়িত্ব পালনকালে মশার হাত থেকে বাঁচতে এবার আপাদমস্তক মশারিতে ঢেকে একটি চেয়ারে বসে আছেন এক নিরাপত্তা প্রহরী। ভারতের হায়দরাবাদে একটি আবাসিক এলাকার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সুরজ কুমার বৌদ্ধ নামে এক ব্যক্তি তার এক্স অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করেছেন।