প্রচ্ছদ    HT All Article   ধর্ম ও অধর্মের মানদণ্ড

ধর্ম ও অধর্মের মানদণ্ড

২১ মে ২০১৫ ০৪:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

শ্ন: ধর্ম ও অধর্মের মানদণ্ড কী?

উত্তর: অতি সংক্ষেপে বলছি। ধর্ম হচ্ছে সেটাই যাকে ধারণ করা হয়। যেমন- আগুনের ধর্ম পোড়ানো, পানির ধর্ম ভেজানো। কথা হচ্ছে মানুষের ধর্ম তাহলে কী? মানুষের ধর্ম হলো মানবতা। অন্য মানুষের দুঃখ-দুর্দশা, যন্ত্রনা দেখার পর যখন আপনি হৃদয়ে কষ্ট অনুভব করবেন এবং সে দুর্দশা দূর করার জন্য চেষ্টা করবেন কেবল তখনই আপনি ধার্মিক হিসেবে বিবেচ্য হবেন। আর যদি অন্যের দুঃখ-দুর্দশা, যন্ত্রনা-কাতরতা আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করতে না পারে, আপনি যদি সমাজের দুঃখী মানুষের কষ্ট দেখার পরও নিশ্চুপ থাকেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংগ্রাম না করেন তাহলে আপনি অধার্মিক। পোড়ানোর ক্ষমতা হারালে অর্থাৎ ধর্ম হারালে ওই আগুনকে যেমন আপনি আগুন বলবেন না তেমনই মানুষের এত দুঃখ-দুর্দশা, অন্যায়, অবিচার, অশান্তি দেখেও তার প্রতিকারে এগিয়ে না আসলে কেউ ধার্মিক পরিগণিত হবে না। কল্যাণ-অকল্যাণই হচ্ছে ধর্ম-অধর্মের মানদণ্ড।
প্রশ্ন: আপনারা মানুষকে নামাজ-রোজা করতে তো তাগিদ দেন না, তবে কি আমলের দরকার নেই?
উত্তর: আমলের অবশ্যই দরকার আছে কিন্তু তসবীহ-তাহলিল করা, কোর’আন-হাদীস শেখা, নামাজ-রোজা করা, তাবলীগ করা ইত্যাদি আমলের পূর্বশর্ত হচ্ছে মো’মেন হওয়া। যত আমল, নামাজ, রোজা, আদেশ-নিষেধ, ক্ষমা, জান্নাত সব মো’মেনদের জন্য। মো’মেন ছাড়া কারও আমল কবুল করা হবে না। অর্থাৎ আমলের পূর্বশর্ত হচ্ছে মো’মেন হওয়া। মো’মেন কারা? সুরা হুজরাতের ১৫ নং আয়াতে আল্লাহ মো’মেনের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘তারাই প্রকৃত মু’মিন যারা আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান আনার পর আর সন্দেহ পোষণ করে না এবং জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ।’ আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান আনা মানে হচ্ছে সত্য ও ন্যায়কে ধারণ করা। আল্লাহ হচ্ছে চূড়ান্ত সত্য, তাঁর হুকুমও সত্য, চূড়ান্ত ন্যায়। এই সত্য ও ন্যায়কে মানবজীবনে প্রতিষ্ঠা করার জন্য জীবন-সম্পদকে যিনি ব্যয় করলেন তিনি হলেন মো’মেন। সহজ কথায়- আগে সত্যকে ধারণ করতে হবে, তারপর কারও সাথে আপস না করে, কারও ভয়ে বিচলিত না হয়ে, লোভ-লালসা দ্বারা প্রভাবিত না হয়ে সত্যের প্রতি দৃঢ় থাকা এবং সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন-সম্পদ বিলীন করে দেওয়া। এই কাজ যিনি করবেন তিনিই হলেন মো’মেন। এই যে মো’মেনের লক্ষ্য নির্দিষ্ট করে দেওয়া হলো অর্থাৎ সত্য প্রতিষ্ঠা করে মানবজীবনে শান্তি আনয়নের কাজ, এই কাজ করতে গেলে নিশ্চিতভাবেই কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লাগবে, গুণ লাগবে। এই চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করার জন্য প্রশিক্ষণ হিসেবে একজন মু’মিন নামাজ পড়বে, হজ্ব করবে, রোজা রাখবে, যাকাত দিবে। কিন্তু এগুলো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য মানবতার কল্যাণে সংগ্রাম। অর্থাৎ আমলের পূর্বশর্ত মো’মেন হওয়া, আর মো’মেন হবার একমাত্র শর্ত হলো মানবতার কল্যাণে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন-সম্পদ ব্যয় করতে হবে। এখন বলুন- সেই অনুযায়ী আজকের নামাজ, রোজা, হজ্ব, তসবীহ-তাহলীল করা এই মানুষগুলো আসলেই মো’মেনের শর্ত পূরণ করছেন কিনা?
প্রশ্ন: বর্তমানে যারা নামাজ-রোজা, হজ্ব-যাকাত, তসবীহ-তাহলীল, তাবলীগ ইত্যাদি আমল করছেন তারা কি এতকিছু করা সত্ত্বেও ধর্মের পথে নেই?
উত্তর: আশা করি দ্বিমত করবেন না যে, বর্তমানে তারা যেসকল আমল করছেন সেগুলো করা হচ্ছে ব্যক্তিগত সওয়াব কামাই করার জন্য। ব্যক্তিগতভাবে জান্নাত লাভ করার উদ্দেশ্যে। মিথ্যা কথা বলেন না, অসৎ কাজ করেন না, আমানত রক্ষা করেন, অঙ্গীকার ভঙ্গ করেন না- এমন বহু ভালো মানুষ দুনিয়াতে আছে। কিন্তু সমাজ নিয়ে, মানুষের শান্তি-অশান্তি নিয়ে তাদের কোনো ভাবনা নেই। একই অবস্থা আলেমদেরও। অন্যায়, অবিচার, যুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, দারিদ্র্য, যুদ্ধ-সংঘাত, হানাহানি, অনৈক্য ইত্যাদি দেখেও কথিত আলেমরা নীরব। সমাজের এই অশান্তি দেখেও আবেদদের এই নিস্পৃহতা এবং আলেমদের এই নীরবতা দুস্কৃতকারীর দুস্কৃতির চাইতেও বড় অধর্ম। ব্যক্তিগত স্বার্থে, এমনকি পরিবারের স্বার্থে করা কোনো কাজ ধর্ম বলে বিবেচিত হয় না। সমাজকে শান্তিতে রাখার জন্য, অন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য যিনি ভালো হবেন, কাজ করবেন তাকেই আল্লাহ জান্নাত দিবেন। যারা এ কাজ করবেন তারাই প্রকৃত ধার্মিক। আপনাকে ধন্যবাদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article