প্রচ্ছদ    HT All Article   খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি...

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

২৬ এপ্রিল ২০২৬ ০১:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এম আর হাসান:
খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সদস্য ছিলেন।

উল্লেখ্য যে, তিনি ছিলেন পন্নী পরিবারের (বড় তরফ) শেষ জমিদার। এই পরিবার মূলত আফগানিস্তান থেকে আগত পশতু ‘কররানি’ গোত্রভুক্ত, যারা সুলতানি যুগে স্বাধীন বাংলার সুলতান ছিলেন (১৫৬৩-১৫৭৬)। পরবর্তীতে তারা ‘পন্নী’ পরিচয় স্থানীয় সমাজ ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হন। তিনি ছিলেন করটিয়ার সমাজ সংস্কারক ও জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর জ্যেষ্ঠ পৌত্র এবং মাসুদ আলী খান পন্নীর জ্যেষ্ঠ পুত্র। পারিবারিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ তাঁর চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিতে শৈশব থেকেই গভীর প্রভাব ফেলে।

তিনি দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুল, কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। সে সময় এই প্রতিষ্ঠানগুলো ছিল উপমহাদেশের অভিজাত ও রাজনৈতিকভাবে সচেতন শিক্ষার্থীদের অন্যতম কেন্দ্র, যা তাঁর নেতৃত্বগুণ ও রাজনৈতিক চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তাঁর রাজনৈতিক জীবন শুরু থেকেই ছিল জটিল ও ঘটনাবহুল। ১৯৪২ সালে তিনি বেঙ্গল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন, তবে তখনই তাঁর বয়স নিয়ে প্রশ্ন ওঠে। তাঁর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী জন্মসাল ছিল ১৯২০। ধারণা করা হয়, অল্প বয়সে পরীক্ষা দেওয়ার কারণে বয়স বাড়িয়ে দেখানো হয়েছিল। পরবর্তীতে তাঁর বয়স নিয়ে বিতর্ক তৈরি হলে তাঁর বাবার পাঠানো একটি টেলিগ্রামকে প্রমাণ উপস্থাপন করা হয়, যেখানে লেখা ছিল- ঝড়হ নড়ৎহ, নড়ঃয সড়ঃযবৎ ধহফ পযরষফ বিষষ এবং সেই টেলিগ্রামের তারিখ ছিল নভেম্বর ১৯২১। এই প্রমাণের ভিত্তিতে তিনি নির্বাচিত হয়েও সদস্যপদ হারান। পরবর্তীতে উপনির্বাচনের মাধ্যমে তিনি আবার নির্বাচিত হওয়ার সুযোগ পান এবং সেই আসনে পুনরায় জয়ী হন।

এরপর ১৯৪৯ সালের ২৬ এপ্রিল টাঙ্গাইলের উপনির্বাচনে মুসলিম লীগের প্রার্থী ছিলেন করটিয়ার জমিদার খুররম খান পন্নী। তিনি ছিলেন একজন নিপাট প্রজাপ্রিয় ভদ্রলোক। প্রজা নিপীড়ন বা নির্যাতনের কোনো অভিযোগ ছিল না তার নামে। আবার আচরণে নিখুঁত বিনয়ী। তার বিরুদ্ধে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক কোনো বিবেচনাযোগ্য প্রার্থী ছিলেন না। খুররম খান পন্নী তার নির্বাচনী জনসভায় বক্তৃতা করার জন্য মাইক নিয়ে এসেছিলেন। টাঙ্গাইলের মানুষ এর আগে কখনো মাইক দেখেনি। একজন মানুষ কথা বললে তাকে শতগুণ মণ্ডিত হয়ে দূরের মানুষের কাছেও পৌঁছায়, তা এই প্রথম দেখল তারা।

করটিয়া সাদাত কলেজের মাঠে সেই সভায় হাজার মানুষের ভিড়। মাঠের এক কোনায় বসেছিলেন শামসুল হক। জমিদার সাহেবের কথা শেষ হওয়ার পর তিনি ধীরে ধীরে গেলেন মঞ্চের ওপর। জমিদার পন্নীকে বললেন, হুজুর এই নির্বাচনে আমিও একজন প্রার্থী। কিন্তু আমি আপনার মতো মাইক পাব কোথায়? যদি আমাকে অনুমতি দেন তাহলে এই মাইকে আমি আমার নিজের দুটি কথা বলতে পারি। আমি একটু আগেও বলেছি খুররম খান পন্নী একজন উদারপন্থী লোক ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কেন নয়। দাও, বক্তব্য দাও। রাজনৈতিক প্রতিপক্ষকে নিজের আয়োজিত জনসভায় মাইকে বক্তব্যের সুযোগ দিয়ে অনন্য নজির স্থাপন করে গেছেন।

শামসুল হক একজন জ্ঞানী মানুষ ছিলেন। লেখাপড়া জানতেন। ইংরেজি বাংলা উভয় ভাষায় লিখতে এবং বলতে পারদর্শী ছিলেন। নিজেই নিজের দলের ম্যানিফেস্টো লিখেছিলেন এবং খুব ভালো বক্তৃতাও করতে পারতেন। মাইক নিয়ে তিনি প্রথমেই ভূয়সী প্রশংসা করলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুররম খান পন্নীর। কৃতজ্ঞতা জানালেন প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তার মতো একজন সাধারণ মানুষকে জমিদার সাহেব মাইক ব্যবহার করতে দিয়েছেন তার জন্য। তারপর তার মূল কথায় এলেন। শামসুল হক বললেন, জমিদার খুররম খান পন্নীর বিরুদ্ধে আমি প্রার্থী নই। তার মতো ভালো মানুষের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। আমার লড়াই মুসলিম লীগের বিরুদ্ধে। আমি মুসলিম লীগের বিরুদ্ধে প্রার্থী হয়েছি।

১৯৬২ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং পরে চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে তিনি পুনরায় প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর কেন্দ্রে ফিরে আসেন। ১৯৬৩ সালে তাঁর জীবনে নতুন অধ্যায় শুরু হয় যখন তিনি কূটনৈতিক দায়িত্বে প্রবেশ করেন। তিনি পূর্বপাকিস্তানের স্বার্থরক্ষায় তৎপর থাকায় কেন্দ্রীয় সরকার তাকে চিফ হুইপ থাকা অবস্থায় পূর্ব আফ্রিকায় পাকিস্তানের কমিশনারের (রাষ্ট্রদূত) দায়িত্ব দিয়ে দেশ থেকে দূরে রাখেন। পরবর্তীতে কেনিয়া, উগান্ডা, টাঙ্গানিকা ও জাঞ্জিবার অঞ্চলে হাই কমিশনার হিসেবে কাজ করেন। এরপর তিনি আর্জেন্টিনা ও ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তখন তিনি ফিলিপাইনে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন শুরু হলে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তিনি ছিলেন রাষ্ট্রদূত পর্যায়ের প্রথম কূটনীতিক, যিনি প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানি সামরিক শাসককে অবৈধ, জনবিচ্ছিন্ন এবং মানবতাবিরোধী বলে উল্লেখ করেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি জাকার্তায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন ছিল, এবং এই প্রক্রিয়ায় তাঁর কূটনৈতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনৈতিক ও কূটনৈতিক জীবন থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন।

তাঁর পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারও উল্লেখযোগ্য। তাঁর পুত্র ওয়াজেদ আলী খান পন্নী (২য়) বাংলাদেশে সংসদ সদস্য ছিলেন, সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রদূত হিসেবেও কূটনৈতিক দায়িত্বে যুক্ত ছিলেন। আর তাঁর দ্বিতীয় পুত্র মোর্শেদ আলী খান পন্নীও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

খুররম খান পন্নীর কর্মময় জীবন যেন এক পরিবর্তনশীল সময়ের প্রতিচ্ছবি। অভিজাত পন্নী পরিবারের সন্তান হিসাবে রাজনীতি, প্রশাসন এবং আন্তর্জাতিক কূটনীতির বিভিন্ন স্তর অতিক্রম করে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। তাঁর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে বিবেচিত হয় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন, যা তাঁকে বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ অবস্থানে অধিষ্ঠিত করেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article