প্রচ্ছদ    HT All Article   কেউ কথা রাখে না! -কথক...

কেউ কথা রাখে না! -কথক দা

১৯ এপ্রিল ২০২৬ ১২:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অন্তর্বর্তী সরকারের আমলকাল ভিন্নমতের মানুষের কেটেছে মব আতঙ্কে। অনেকের কাছে সময়টাকে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। অন্তুর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আইনের শিক্ষক আসিফ নজরুল স্যার ক্ষমতা ছাড়ার পর অবলিলায় বলেছেন যে, ‘মব ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি’। তার এই সরল স্বীকারোক্তি মানুষ সাদরে গ্রহণ করেনি। মানুষ ধিক্কার জানিয়েছে! ব্যর্থতাকে কখনো কেউ সম্ভাষণ জানায়ও না।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন আর মব হবে না। তার ব্যক্তিত্ব, গাম্ভীর্য, পান্ডিত্যের উপর আস্থা রাখে মানুষ। মানুষ আশ্বস্ত হয়েছিল, স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল।

কিন্তু এই সরকারের আমলেও আমরা মবের ঘটনা ঘটতে দেখেছি। যদিও তা অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় নিছক কম। কিন্তু মবের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

রুমিন ফারহানা সংসদে যখন এবিষয়ে কথা তোলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি সন্ত্রাসী এসব ঘটনাকে ক্লারিফাই করতে। কোনটা মব কোনটা সন্ত্রাসী কর্মকাণ্ড তার শ্রেণিবিভাগ নিয়ে কথা বলতে।

সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের বক্তব্যের খণ্ডাংশ প্রচার করে জনতা উত্তেজিত করে উগ্রগোষ্ঠীকে একটি মাজারে হামলা করে ভাংচুর, লুটপাট চালাতে দেখেছি আমরা। সেখানে পীর শামিমরেজাকে নৃশংসভাবে পিটিয়ে, কুপিয়ে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ড ঘিরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকেও দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সুরে কথা বলতে। তিনি বলেন, ‘কুষ্টিয়ার ঘটনা ‘মব’ নয়, বরং এটি একটি পরিকল্পিত ঘটনা’।

মব না বলে আপনি এর অন্য নাম দিতে পারেন। ক্যাটাগরি করতে পারেন! ক্লাসিফাই করতে পারেন! কিন্তু আরো একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটল তো! আরো একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সাক্ষী হলো তো দেশবাসী! অন্য নাম না হয় দিলেন কিন্তু তাতে কি ব্যর্থতার দায় এড়ানো যায়?  

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এঘটনা পূর্বপরিকল্পিত। এ বিষয়ে সবাই একমত। যদি তৎক্ষণাৎ ঘটনা না হয়ে পূর্বপরিকল্পিত হয়ে তাকে তাহলে ব্যর্থতার দায় তো আরো বেশি বর্তায়।

ঘটনাটি যে পূর্বপরিকল্পিত ছিল তা কারো অজানা নয়। খুবই ঠাণ্ডা মাথায় সুপরিকল্পিতভাবে এই আগ্রাসন চালায় উগ্রবাদী গোষ্ঠীটি। প্রথমে ২০২১ সালে পীর শামিম রেজার দেওয়া একটা বক্তব্যের খণ্ডাংশ সামনে এনে জনগণের মধ্যে ছড়িয়ে হামলার ছক আঁকা হয়। হামলার আগে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনতা একত্রিত করে, উত্তেজিত জনতা নিয়ে মিছিল দেয়, হামলা চালায়।

হামলার প্রস্তুতির ব্যাপারে প্রশাসনও অবগত ছিল। সেই মাজারে পুলিশের অবস্থানও ছিল। কিন্তু তারা উন্মত্ত জনতাকে ঠেকাতে ব্যর্থ হয়! যদিও প্রশাসন বলছে, আমাদের যথেষ্ট ফোর্স সেখানে ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে- এই ব্যর্থতার দায় কে নেবে?

তবে পরবর্তীতে একই এলাকার বাউল সাধক শফি মন্ডলের বাড়িতে হামলার আশঙ্কায় পুলিশের শক্ত অবস্থান নিতে দেখা গেছে; যা প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরে পেতে সহায়ক ভূমিকা রাখছে। তবে প্রশ্ন থেকেই যায়, এমন শক্ত অবস্থান শামীম রেজার মাজারকে কেন্দ্র করে কেন নেওয়া হয়নি?

পীর শামিম রেজার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ধর্ম অবমাননা করেছে। ভাই, আমিও মুসলমান। ইসলামকে নিয়ে, আল্লাহ ও তাঁর রসুল (সা.) নিয়ে কেউ কটূক্তি করলে আমারও লাগে। ভীষণভাবেই লাগে। কিন্তু কেউ যদি সত্যিই এমন কাজ করে থাকে; তার মূর্খতার জন্য, তার অন্যায়ের জন্য আইন-আদালত আছে। ধর্ম অবমাননা, ধর্মানুভূতিতে আঘাত এসব বিষয়ে যেহেতু আইন আছে, শাস্তির বিধান আছে সেখানে আইন হাতে তুলে নেয়াটা সভ্যতার পরিচয় হতে পারে না। তাছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে পৃথিবীর কোনো সংবিধান যেমন অনুমতি দেয় না তেমনি ইসলামও দেয় না।

তাছাড়া এই শামিম রেজার বিরুদ্ধে ২০২১ সালে একই অভিযোগে মামলা হয়। সে জেলও খাটে। জেল খেটে বের হয়ে যদি সে একই ধরনের কাজ আবার করে তাহলে তার বিরুদ্ধে আবার মামলা হতে পারে। দোষী সাব্যস্ত হলে আদালত তাকে আবার শাস্তির আওতায় আনবে। কিন্তু আপনি আমি বিচারক হয়ে এমন উগ্রতা দেখাতে পারি না। এটা আল্লাহ ও আল্লাহর রসুলের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা নয়। কে বোঝাবে এদের, এতে করে ইসলামের দুর্নাম হচ্ছে। এসব কর্মকাণ্ড সুমহান ইসলামের উপর কালিমা লিপ্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।

সংবাদপত্রে প্রকাশ, কুষ্টিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউ। পরিকল্পিত হত্যাকাণ্ড হোক কিংবা মব, অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি। আসামিদের একজনকে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে এলাকায় -এমন তথ্য জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। এব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা কামনা করছে মানুষ। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তি আওতায় আনা গেলে প্রশাসনের হারানো ইমেজ উদ্ধারে সহায়ক হবে।

তবে যাই হোক একটা বিষয় কিন্তু পরিষ্কার, সরকারগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা কথা দিয়ে কথা রাখছে না অথবা কথা রাখতে পারছে না। মানুষ তাদের বিশ্বাস করছে আর তারা প্রতিবারই মানুষের বিশ্বাস ভঙ্গ করছে।

জগতে কেউ কথা রাখেনি! কেউ কথা রাখে না! কিন্তু তবুও মানুষ বিশ্বাস করতে অভ্যস্ত। কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। বর্তমান সরকারের কাছে এমন কোনো কাজ কেউ আশা করে না যাতে মানুষের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। আর যেন এমন নৃশংসতার সাক্ষী বাংলার মানুষ না হয় সে ব্যাপারে সরকার যত দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে ততই জাতি ও সরকার উভয়ের জন্য মঙ্গল। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article