প্রচ্ছদ    HT All Article   আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি: বাংলাদেশের...

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি: বাংলাদেশের লাভ-লস

২৫ মার্চ ২০২৬ ০২:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশ বর্তমানে এক কঠিন ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে দীর্ঘ ৯ মাসের দরকষাকষি শেষে যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া নতুন বাণিজ্য চুক্তি (এআরটি) নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্যদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের চাপে পড়ে রাশিয়ার তেল আমদানির জন্য ওয়াশিংটনের দ্বারে কড়া নাড়ছে ঢাকা। ২০২৬ সালের এই বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন- আমেরিকার সাথে এই চুক্তি কি আমাদের অর্থনীতির জন্য আর্শীবাদ, নাকি কৌশলে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক দলিল?

২০২৫ সালের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা বিশ্ব অর্থনীতিতে এক নতুন ঝড়ের সৃষ্টি করে। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত হয় ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ বা এআরটি। এই চুক্তির ফলে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে দাঁড়াল। ১ শতাংশ শুল্ক কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে ‘শূন্য শুল্ক’ সুবিধার প্রতিশ্রুতি মিলেছে।

উপরের দিক থেকে দেখলে ১ শতাংশ শুল্ক কমানো বা তুলা ব্যবহারে শুল্কমুক্ত সুবিধাকে বড় সাফল্য মনে হতে পারে। তবে ৩২ পৃষ্ঠার এই চুক্তির গভীরে তাকালে দেখা যায় ভিন্ন এক চিত্র। বিশেষজ্ঞরা একে বলছেন ‘একতরফা’ চুক্তি। কারণ, এই সামান্য সুবিধার বিনিময়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আগামী ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের এলএনজি এবং অন্তত ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিতে হয়েছে। এছাড়া বছরে প্রায় ৩.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য আমদানির বাধ্যবাধকতাও রয়েছে। প্রশ্ন উঠছে, জাতীয় সক্ষমতা বিচার না করে কেন এত বড় অঙ্কের কেনাকাটার প্রতিশ্রুতি দেওয়া হলো?

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

চুক্তির ৪.৩ অনুচ্ছেদটি বাংলাদেশের জন্য সবচেয়ে উদ্বেগের। এখানে বলা হয়েছে, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো ‘নন-মার্কেট’ দেশগুলোর সাথে কোনো বড় অর্থনৈতিক বা মুক্ত বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্র এই দ্বিপাক্ষিক চুক্তিটি বাতিল করার ক্ষমতা রাখে। এর অর্থ হলো, বাংলাদেশের নীতিনির্ধারণী স্বাধীনতা অনেকটাই সংকুচিত হয়ে এসেছে। এছাড়াও ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে ডাটা বা তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারানো এবং মার্কিন ডিজিটাল লজিস্টিক প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তগুলো আমাদের সাইবার নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

পোশাক খাতের জন্য সবচেয়ে বড় প্রলোভন ছিল মার্কিন তুলা ব্যবহার করলে শুল্কমুক্ত সুবিধা পাওয়া। কিন্তু বাংলাদেশের স্পিনিং মিলগুলো সাধারণত ভারত, ব্রাজিল বা আফ্রিকা থেকে সস্তায় তুলা আমদানি করে। আমেরিকান তুলা মানেই চড়া দাম এবং লম্বা সময় ধরে জাহাজীকরণের অপেক্ষা। এখন ১৯ শতাংশ শুল্ক বাঁচাতে গিয়ে যদি বেশি দামি তুলা দিয়ে পোশাক তৈরি করতে হয়, তবে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে বিদেশি ক্রেতারা অন্য কোনো সস্তা উৎসের দিকে ঝুঁকে পড়তে পারেন। ফলে এই সুবিধাটি শেষ পর্যন্ত শুভঙ্করের ফাঁকি হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে গভীর ধোঁয়াশা রয়েছে।

বাণিজ্য চুক্তির বিতর্কের মধ্যেই নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। এ অবস্থায় রাশিয়ার সস্তা তেল ছাড়া বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। কিন্তু রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সরাসরি তেল কেনা সম্ভব হচ্ছে না।

এ প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার তেল কেনার জন্য ‘ওয়েভার’ বা বিশেষ ছাড় চেয়েছেন। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে যে, ভারত যদি রাশিয়ার তেল কেনার অনুমতি পায়, তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কেন সেই সুযোগ থাকবে না?

মার্কিন অনুমতি ছাড়া রাশিয়ার সাথে লেনদেন করলে বাংলাদেশের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ বা দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা আসার ভয় থাকে। এর ফলে আমাদের বড় বড় ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এছাড়া রাশিয়ার তেলের জাহাজগুলোতে পশ্চিমা বীমা কোম্পানিগুলো কাভারেজ দিতে চায় না। এ কারণেই সরকার তড়িঘড়ি করে কোনো পদক্ষেপ না নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনার পথ বেছে নিয়েছে। রাশিয়ার তেল আমদানির এই উদ্যোগটি এখন পুরোপুরি নির্ভর করছে আমেরিকার মর্জির ওপর।

বাণিজ্য চুক্তিটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজও উত্তপ্ত। সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই চুক্তিকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে এবং তা বাতিলের দাবি জানাচ্ছে। বর্তমান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরও স্বীকার করেছেন যে, চুক্তির কিছু ধারা পর্যালোচনার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই চুক্তির ফলে দেশীয় ওষুধ ও সিরামিক শিল্প বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে, কারণ মার্কিন পণ্যগুলো এখন শুল্ক ছাড়াই এ দেশে প্রবেশের সুযোগ পাবে।

বাংলাদেশের সামনে এখন দুই দিকেই লড়াই। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে করা ‘অসম’ বাণিজ্য চুক্তির ধারাগুলো নতুন করে পর্যালোচনা করা, যাতে আমাদের দেশীয় শিল্প ও রাজস্ব আয় সুরক্ষিত থাকে। অন্যদিকে জ্বালানি সংকট সামাল দিতে রাশিয়ার তেলের জন্য ওয়াশিংটনকে রাজি করানো। ভারতের মতো শক্ত কূটনৈতিক অবস্থান না নিলে বাংলাদেশ এই ভূ-রাজনৈতিক খেলায় পিছিয়ে পড়তে পারে।

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি আমাদের বাজারের জন্য একটি সুযোগ হতে পারত, যদি এটি সমমর্যাদার ভিত্তিতে করা হতো। কিন্তু বর্তমান চুক্তিতে প্রাপ্তির চেয়ে ত্যাগ করার তালিকাটিই দীর্ঘতর। ১ শতাংশ শুল্ক কমানোর জন্য আমাদের নীতিনির্ধারণী স্বাধীনতা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচের প্রতিশ্রুতি কি আদৌ যৌক্তিক?

একইভাবে রাশিয়ার তেলের জন্য আমেরিকার মুখাপেক্ষী হওয়া আমাদের জ্বালানি নিরাপত্তার ভঙ্গুর দশাই প্রকাশ করে। এখন সময় এসেছে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং বৈচিত্র্যময় বাজার খোঁজার। একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ও শক্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই কেবল এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায়, দরজা খোলা রেখে ঘরের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি বয়ে আনতে পারে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article