প্রচ্ছদ    HT All Article   বাংলাদেশে ভারতবিরোধী রাজনীতির নেপথ্যে

বাংলাদেশে ভারতবিরোধী রাজনীতির নেপথ্যে

২২ মার্চ ২০২৬ ০৫:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মুখলেছুর রহমান সুমন:
বাংলাদেশের রাজনীতিকে মোটাদাগে দু’টি রেজিম বা ব্লকে ভাগ করা যায়। একটি পাকিস্তানবিরোধী বা পাকিস্তানবিদ্বেষী। আরেকটি হচ্ছে ভারতবিরোধী বা ভারতবিদ্বেষী। যারা পাকিস্তানবিরোধী রাজনীতি করেন তাদেরকে কেউ কেউ ‘ভারতপ্রেমি’ ট্যাগ দেন, আর ভারতবিরোধীদেরকে দেন ‘পাকিস্তানপ্রেমি’ ট্যাগ।

যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে এই যে ভারত ও পাকিস্তানকেন্দ্রিক ট্যাগিং, এটা একটা প্রতিষ্ঠিত বাস্তবতা। নির্বাচনগুলোর আগে ‘অমুক দল পাকিস্তানের দালাল’, ‘অমুক দল ভারতের কাছে দেশ বিক্রি করে দেবে’, এরকম বক্তব্য হরহামেশা শোনা যায়। ভোটের মাঠে যার একটা প্রভাবও পড়ে।

তো আমাদের এখানে দুটি ভিন্ন দেশকে নিয়ে এই যে চর্চা, এর পেছনে বেশ কিছু ঐতিহাসিক কারণ আছে। পাকিস্তানের ব্যাপারটা তো পরিষ্কার- মুক্তিযুদ্ধপূর্ব ও মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলি। অন্যদিকে ভারতবিদ্বেষী মনোভাবের কারণটা আরো পুরানো। সেই ব্রিটিশ আমল থেকেই পরিকল্পিতভাবে এই উপমহাদেশের হিন্দুদের মধ্য মুসলিমবিদ্বেষ এবং মুসলিমদের মধ্যে হিন্দুবিদ্বেষ ঢুকানো হয়েছ। মূলত সেই হিন্দুবিদ্বেষই একসময় ভারতবিদ্বেষে রূপান্তরিত হয়েছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তবে আমি মনে করি, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের দুটি দেশকে টেনে ট্যাগিং করার পেছনে সবচেয়ে বড় কারণ- আমাদের রাজনৈতিক দলগুলোর আদর্শিক শুন্যতা। তারা নিজেরা যখন ব্যর্থ হয় তখন অন্যকে নিয়ে চর্চা করতে হয়।

ধরুন- আওয়ামী লীগের কথা। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে লম্বা সময় তারা রাষ্ট্র পরিচালনা করেছে। সেই হিসেবে নিজেদেরকে বাংলাদেশের জন্য ‘সঠিক নেতৃত্ব’ হিসেবে প্রমাণ করার সুযোগটাও তারা সবচেয়ে বেশি পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ কি তা প্রমাণ করতে পেরেছে?

বিএনপির ক্ষেত্রেও এই একই প্রশ্ন থেকে যায়। আর জামায়াতে ইসলামি তো রাষ্ট্র পরিচালনার সুযোগই পায় নি। যা প্রমাণ করে তারা মানুষের আস্থা অর্জনে আরো বেশি ব্যর্থ।

কথা হচ্ছিল বাংলাদেশে ভারতবিরোধী রাজনীতি নিয়ে। একটি রাজনৈতিক দল যদি আদর্শিকভাবে শক্তিশালী হয়, মানুষ যদি তাদের উপর আস্থা রাখে এবং বাংলাদেশ পরিচালনায় তাদেরকে যোগ্য মনে করে, তাহলে সস্তা রাজনৈতিক বয়ান হিসেবে পরচর্চা, ‘পরদেশ নিয়ে চর্চা’র কোনো প্রয়োজন থাকে না।

সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের যে ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতা, এখানে ভারতবিদ্বেষী বক্তব্য দিয়ে ফায়দা কী? আমরা কি প্রতিবেশী রাষ্ট্রটির সাথে সব সম্পর্ক গুটিয়ে নিতে পারব? যদি এরকম কিছু সম্ভব হতো, তাহলে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকার ভারতের সাথে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া চুক্তিগুলো থেকে সরে আসতো। কিন্তু তারা একটা চুক্তিও বাতিল করে নি। এমনকি গত নির্বাচনের আগে একটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির বলেছেন- “আমরা ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেব।” বাংলাদেশের সবচেয়ে ভারতবিদ্বেষী দলটির প্রধান যখন এ কথা বলেন, তখন প্রতিবেশী রাষ্ট্রের সাথে নিজেদের সুসম্পর্কের বিষয়টি অপরিহার্য হিসেবেই প্রতীয়মান হয়।

আমার লেখা পড়ে পাঠকেরা যেন এমনটা মনে না করেন যে, আমি ভারতের প্রতি আবেগী কিংবা ভারতের ব্যাপারে ভীত। আমি মোটেও তা নই। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ভারতবিদ্বেষকে যেভাবে উস্কানো হয়েছে, আবার ওপাড়ের বাবুরাও যেভাবে বাংলাদেশবিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছেন, এই পুরো ব্যাপারটাকে আমার কাছে স্বস্তিকর মনে হচ্ছে না। আমাদের বলে নয়, কোনো রাষ্ট্রের জন্যই প্রতিবেশীর সাথে ‘সাপে-নেউলে সম্পর্ক’ স্বস্তিদায়ক হতে পারে না। এটা স্বস্তিকর হতে পারতো, যদি আমরা অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের কাছ থেকে ব্যাপক সুযোগ-সুবিধা নিতাম এবং তাদের ‘চ্যালা’ হিসেবে এই অঞ্চলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতাম। কিন্তু বাংলাদেশ এখনো কোনো বিশ্বশক্তির কাছে মাথা বিক্রি করে নি।

আমি মনে করি, আমাদেরকে এই ভারতবিদ্বেষী রাজনীতি থেকে বেরিয়ে এসে বরং নিজেদের হিম্মত কিভাবে বাড়ানো যায়, সেই চিন্তা করা উচিত। এখানে একদল ক্ষমতায় গেলে অন্য দলকে দমিয়ে রাখে। অন্যদলটি আবার ক্ষমতায় আসতে পারলে আগের দলকে পিটিয়ে দেশ ছাড়া করে। এই অনৈক্য ও প্রতিহিংসার চর্চা করে আমরা খুব বেশিদূর আগাতে পারবো না।

কথা হচ্ছে এই প্রতিহিংসা বন্ধের উপায় কী? নিজেদের যে আদর্শিক শুন্যতা সেটা দূর করার উপায় কী? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। ঐক্যের সূত্র খুঁজতে হবে। বিভাজনকে ‘না’ বলতে হবে।

[লেখক: সাংবাদিক ও কলামিস্ট; ফোন: ০১৭১১০০৫০২৫]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article