প্রচ্ছদ    HT All Article   আমরা সবাই সুদি আমাদের এই...

আমরা সবাই সুদি আমাদের এই সুদের রাজত্বে

২২ মার্চ ২০২৬ ০৫:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ওবায়দুল হক বাদল:
বুকে হাত দিয়ে বলুন তো আপনার সাথে সুদের কোনো সম্পর্ক নেই, সুদ আপনাকে স্পর্শ করতে পারে না। পারবেন? পারবেন না। বরং যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন ধার্মিক-অধার্মিক, আস্তিক-নাস্তিক আমরা সবাই সুদের মধ্যে আপাদমস্তক ডুবে আছি। আপনি চাইলে চুরি না করে থাকতে পারবেন, ব্যভিচার না করে থাকতে পারবেন কিন্তু সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় কোনোভাবেই সুদের সাথে সম্পর্ক ছেদ করতে পারবেন না। কোনো না কোনোভাবে আপনি সম্পৃক্ত থাকবেনই। অথচ সুদকে আল্লাহ হারাম করেছেন। শুধু তাই নয়, সুদের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

যারা সুদ খাওয়া বন্ধ করবে না তাদেরকে আল্লাহ বলেছেন, ‘যেন আল্লাহ ও তাঁর রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি থাকে।’ (সুরা বাকারা ২৭৯)

রসুল (সা.) বলেছেন- ‘সুদখোরীর গুনাহ ৭০টি পর্যায়ে বিভক্ত, আর এদের মধ্যে সবচেয়ে কম হল নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো।’ (সুনান ইবন মাজাহ: ২২৭৪)

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

কেন সুদের সাথে সম্পর্ক ছেদ সম্ভব নয়?
কোর’আনের আল্লাহর বিধান দুই ধরনের। কিছু ব্যক্তিগত আর কিছু সামষ্টিক। যেমন ধরুন মদ। মদ আল্লাহ হারাম করেছেন। এখন আপনি চাইলেই আল্লাহর নির্দেশ ফলো করে মদ খাওয়া ছেড়ে দিতে পারবেন। এটা ব্যক্তিগত বিধান। ব্যক্তিগত বলেই আপনি প্রতিজ্ঞা করতে পারবেন আপনি জীবনেও মদ ছোঁবেন না, এই হারাম কাজ থেকে আপনি বিরত থাকবেন এবং আপনার সংকল্প দৃঢ় হলে আপনি পারবেনও।

কিন্তু সমষ্টিগত বিধানগুলো, বিধি-নিষেধগুলো আপনি চাইলেও একা একা পালনও করতে পারবেন না আর এর থেকে নিজেকে মুক্তও রাখতে পারবেন না। তেমনি একটি বিষয় হলো সুদ। আপনি মদ ছাড়তে পারবেন কিন্তু সুদ ছাড়তে পারবেন না আপনি ছাড়তে চাইলেও সুদ আপনাকে ছাড়বে না।

রাষ্ট্রের অর্থনীতিই যেহেতু সুদভিত্তিক, কাজেই আপনি আমি সবাই সুদের মধ্যে ডুবে আছি, আপাদমস্তক ডুবে আছি। আপনি নিজে হয়ত সুদে টাকা লাগান না কিংবা সুদে টাকা ঋণও করেন না। ব্যাঙ্কের সাথেও হয়ত আপনার কোনো লেনদেন নেই। তথাপিও আপনার আমার পকেটের প্রত্যেকটা টাকা সুদের সাথে সম্পৃক্ত।

কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে বাংলাদেশ সরকার ও অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলোকে সুদে ঋণ দেয়। প্রাইভেট ব্যাংক আবার যে বিভিন্ন ব্যবসায়ীদের ঋণ দেয় তাও সুদে। তার মানে সুদভিত্তিক অর্থনীতিতে সুদ ছাড়া কোনো মানি ক্রিয়েট হয় না। ১ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার প্রত্যেকটা নোট সুদের সাথে সম্পর্কিত। ১ টাকার একটা নোট ছাপা হলে সেটাও সুদের মাধ্যমেই হাতবদল হয়। এবং প্রতিবার হাত বদলে তাকে দিয়ে সুদের ব্যবসা করছে কেউ না কেউ। কেউ সুদ নিচ্ছে আর কেউ দিচ্ছে। এভাবে হাতবদল হতে হতেই আপনার আমার হাতে আসে।

বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফের ঋণ ছাড়া আমাদের বাজেট হয় না। তারা আমাদের সুদ ছাড়া ঋণ দেয়? হয়ত করুণা করে সুদের হারটা একটু কমিয়ে দেয় অনেকসময়। আর সেই ঋণ সরকার শোধ করে আপনার আমার ভ্যাট-ট্যাক্সের টাকা দিয়ে। পারবেন ভ্যাট-ট্যাক্স না দিয়ে থাকতে? অথবা সরকারকে বলতে পারবেন আমার ট্যাক্স থেকে যেন ঋণের সুদ পরিশোধ করা না হয়। চলমান পুঁজিবাদী অর্থনীতিতে কোনো সরকারও কি চাইলেই পারবে? পারবে না। সিস্টেমটাই এভাবে দাঁড়িয়ে গেছে।

কেন্দ্রীয় ব্যাংক কিংবা বিশ্ব ব্যাংক থেকে সুদে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে বাংলাদেশ সরকার রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মন্দির ইত্যাদি সকল প্রকার কাজ করছে। আমদানি, রপ্তানি, ব্যবসা, বাণিজ্য, সবকিছুর সাথেই এই সুদ মিশে আছে। তার মানে আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তার ইটের কণাটার সাথে সুদ জড়িত। আপনার হাতের মোবাইল ফোনটার সাথেও। দোকানে যে এক কাপ চা খাচ্ছেন, বাচ্চার দুধ কিনছেন, মায়ের ঔষধ কিনছেন, ফ্রিজ, টিভি কিনছেন সেইসব কোম্পানিগুলো সুদের টাকায় বাণিজ্য করছে। আপনি সুদনির্ভর ব্যবসায়ীদের পণ্য ক্রয় করে তাদের লাভবান করছেন। তারা আপনার আমার মতো ক্রেতার কাছে পণ্য বিক্রি করে লাভ করে তাদের সুদে নেওয়া ঋণ শোধ করছে। ব্যবসা বড় করতে সুদে আরো মোটা অঙ্কের ঋণ করছে।

বাংলাদেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ১ লাখ ৬ হাজার ৯৯৯ টাকা। আজকে যে শিশুটি জন্ম নিলো সেও মাথার উপর এই বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে জন্ম নিলো। প্রতিদিন এই নবজাতকের ঋণও বাড়ছে সুদও বাড়ছে। সেও এই অভিশাপ থেকে রেহাই পাবে না। এই সমাজে যদি বসবাস করতে হয় তাহলে এই শিশুটিকেও দেশের এই সুদের ঘানি সারাজীবন টানতে হবে। অর্থাৎ ভূমিষ্ঠ হবার সাথে সাথে সে ঋণ আর সুদের জালে আটকে গেল।

সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কোনো একজন ব্যক্তিরও নিজেকে সুদি কার্যক্রম থেকে বিরত রাখা সম্ভব না। পরোক্ষভাবে হলেও প্রত্যেককে সুদের সাথে জড়াতে হবেই। আপনি আমি সুদের উপর না পড়লেও সুদ এসে আমাদের উপরে পড়বে, পড়বেই। যদি এই সমাজ ছেড়ে কোনো গুহায় গিয়ে বসবাস করেন, কোনো নির্জন দ্বীপে গিয়ে বসবাস করেন এবং এই সমাজের সাথে সকল প্রকার আর্থিক লেনদেন, সম্পর্ক, যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন তাহলে ভিন্ন কথা।

রসুলাল্লাহ (সা.) ভবিষ্যদ্বাণী করেছেন- লোকেদের মধ্যে এমন যুগ আসবে যখন একজন মানুষও সুদের ব্যবহার থেকে মুক্ত হতে পারবে না। সে প্রত্যক্ষভাবে সুদ না খেলেও সুদের ধোঁয়া বা ধূলা হলেও তাকে স্পর্শ করবে। (আহমাদ, আবু দাউদ, নাসায়ী, ইবনু মাজাহ)

এই যুগই রসুলাল্লাহ (সা.) বর্ণিত সেই যুগ। সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জালে আটকে গেছি। এখান থেকে বের হতে পারতেছি না। বের হবার পথও জানি না, জানলেও পরিবর্তনের রাস্তা চিনি না অথবা সাহস করি না। অনেকে হতাশ হয়ে হাত-পা ছেড়ে দিয়ে মেনে নিতে বাধ্য হয়েছে। অনেকে অভ্যস্ত হয়ে গেছে।

এখন কথা হচ্ছে- আমরা সকল সুদি কার্যক্রমের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই কি না। যদি চাই তাহলে সুদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাদ দিয়ে সুদবিহীন অর্থব্যবস্থা রাষ্ট্রে কায়েম করতে হবে। তবেই কেবল আপনি সুদ থেকে রেহাই পাবেন। আর সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা দিতে পারে একমাত্র ইসলাম। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি রাষ্ট্রে কায়েম করা যায় তাহলেই কেবল পুরো জাতি সুদের অভিশাপ থেকে মুক্ত হতে পারবে।

এজন্য দরকার একটি সিদ্ধান্ত। বিশ্বময় চলমান মানবরচিত জীবনব্যবস্থা পরিত্যাগ করে আল্লাহর দেওয়া দীন জীবনব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে। প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা। সে পর্যন্ত আমরা সবাই সুদি আমাদের এই সুদের রাজত্বে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article