
বর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এডিস মশা যেহেতু পরিষ্কার জমা পানিতে ডিম পাড়ে, তাই ছাদের টব বা এসি’র পানি নিয়মিত পরিষ্কার করা অপরিহার্য।
ঘরোয়া উপায় হিসেবে নিম পাতা বা কর্পূরের ধোঁয়া ব্যবহার করে মশা তাড়ানো যেতে পারে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, কারণ সময়মতো চিকিৎসা না পেলে এটি মারাত্মক হতে পারে।


