আপনি কী খুঁজছেন?

ঢাকা রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩০

উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা জারি

৮ এপ্রিল ২০২৬ ০৮:০৩ PM
বজ্রশক্তি ডেস্ক

Featured Image
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং শুরু করেছে।

টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন