প্রচ্ছদ    HT All Article   সৃজনশীলতার চর্চা হোক, অপব্যবহার বন্ধ...

সৃজনশীলতার চর্চা হোক, অপব্যবহার বন্ধ হোক

২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আয়েশা আক্তার শ্রাবণী:
সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদন পড়ে জানতে পারলাম যে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে দেশে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে আগামী দশকে সেখানকার বিনোদন শিল্পে প্রায় সাড়ে ছ’শো কোটি ডলার লগ্নি করার সিদ্ধান্ত নিয়েছেন। সৌদির জেনারেল এন্টারটেইন অথরিটির প্রধান আহমেদ বিন আকিব আল-খাতিব আশা প্রকাশ করেছেন ২০২০ সালের মধ্যেই সৌদি আরবের সত্যিকারের পরিবর্তন ঘটে যাবে।
সৌদি আরব রক্ষণশীল দেশ হিসেবেই পরিচিত। গান-বাজনা-চলচ্চিত্র ইত্যাদিকে হারাম ফতোয়া দিতেন সেখানকার আলেমরা। হঠাৎ করেই সেগুলো হালাল হয়ে গেল কিভাবে সেটা এক রহস্য। তবে আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, কিতাব কালামের সূক্ষ্মাতিসূক্ষ্ম মাসলা-মাসায়েল আমার বোঝার ক্ষমতার বাইরে। তাছাড়া সৌদি আরবের বিষয় নিয়ে আমার না ভাবলেও চলবে, আমি আদার ব্যাপারী! আমি কেবল আমার দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই, এই দেশের সন্তান হিসেবে দেশের ভালো-মন্দ নিয়ে দু’টো কথা বলার অধিকার তো আমার আছেই।
বাংলার আপামর জনতা সৌদি আরব বলতেই গদগদ! মক্কা-মদীনার ইসলামকেই তারা সবচাইতে খাঁটি ইসলাম মনে করে। ইসলামের নামে চলছে কিন্তু প্রকৃত ইসলামের শিক্ষা নয়- এমন কিছুর সমালোচনা করলে অনেক ক্ষেত্রেই যৌক্তিক জবাবের বদলে একটি প্রচলিত প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় যে, ‘আপনি কি মক্কা-মদিনার আলেমদের চাইতে বেশি জানেন? সৌদি আরবের মানুষ ইসলাম বুঝল না আর আপনি বাংলাদেশের কোথাকার কোন সলিমুদ্দি কলিমুদ্দি ইসলাম বুঝে গেলেন?’ কোর’আনের শত আয়াত, রসুলের প্রামাণ্য জীবনী- সবকিছুই এই অযৌক্তিক প্রশ্নটির কাছে উপেক্ষিত থেকে যায়। মজার ব্যাপার হচ্ছে, যারা এতদিন মক্কা-মদিনার আলেম আর সৌদি আরবের ইসলামের অজুহাত দেখিয়ে নিজেদেরকে যাস্টিফাই করতেন তারাই এখন সৌদি আরবের সংস্কারমূলক বিভিন্ন সিদ্ধান্তের নিন্দা জ্ঞাপন করছেন এবং সোজা ইউটার্ন নিয়ে বলছেন- ‘সৌদি আরব কী করল সেটা দেখার বিষয় নয়, কোর’আন-হাদীসে যেটা আছে সেটাই ইসলাম।’ অর্থাৎ তাদের কাছে ইসলামের যে রূপরেখাটা আছে, সেটা অযৌক্তিক হোক, প্রকৃত ইসলামের শিক্ষাপরিপন্থী হোক, যে কোনো অজুহাতে সেটাই তারা বলবৎ রাখবেন! তার জন্য কখনও কোর’আন-হাদিসের অজুহাত দেখাবেন, কখনও মাসলা-মাসায়েলের অজুহাত দেখাবেন, কখনও সৌদি আরবের অজুহাত দেখাবেন। বিষয়টা সত্যিই হাস্যকর! তারা আসলে না যুক্তিবাদী, আর নাতো দলিলবাদী, আদতে তারা সুবিধাবাদী।
আমি যতটুকু জানি ইসলাম যুক্তিবুদ্ধির দরজায় তালা মারার ধর্ম নয়, যুক্তিবুদ্ধিকে ব্যবহার করে সত্য ও ন্যায়কে খুঁজে নেবার ধর্ম। কাজেই আমি আমার যুক্তিবুদ্ধি ও সাধারণ জ্ঞান প্রয়োগ করে এইটুকু বুঝি যে, আল্লাহ একমাত্র ক্ষতিকর বিষয় বা বস্তু ছাড়া অন্যকিছুকে হারাম করেন নি। আমি আজ পর্যন্ত এমন কোনো বিষয় বা বস্তু খুঁজে পাই নাই যেটা আল্লাহ হারাম করেছেন অথচ তা মানুষের জন্য উপকারী। বেছে বেছে কেবল ক্ষতিকর বা অকল্যাণকর বিষয়কেই আল্লাহ হারাম করেছেন যেন মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। প্রশ্ন হচ্ছে, বিনোদন শিল্প অর্থাৎ সঙ্গীত চলচ্চিত্র ইত্যাদি সমাজের জন্য ক্ষতিকর কিনা?
আমি বলব- ক্ষতির কাজে ব্যবহার করলে ক্ষতিকর, ভালো কাজে ব্যবহার করলে কল্যাণকর! একটি অস্ত্র যখন সন্ত্রাস সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন সেটা ক্ষতিকর হয়ে ওঠে, আর যখন আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হয় তখন কল্যাণকর হয়ে ওঠে। বিনোদন শিল্পও তা-ই। এটি এমন এক মাধ্যম যার সঠিক ব্যবহার আমাদের যুবসমাজকে মানবতার কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম করার অনুপ্রেরণা যোগাতে পারে, আবার এর ভুল ব্যবহার তরুণ সমাজকে বেপরোয়া জীবন-যাপনের দিকে ঠেলে দিতে পারে। ভালো-মন্দ দু’টোই নির্ভর করছে ব্যবহারের উপর। তাহলে বিনোদন শিল্পই কীভাবে হারাম বা হালাল হতে পারে? হারাম হচ্ছে অশ্লীলতা, হারাম অপব্যবহার।
মহান আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন, বিবেক দিয়েছেন এবং ইচ্ছাশক্তিও দিয়েছেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃজনশীল সত্ত্বা হিসেবে। সেই সৃজনশীলতাকে মানুষ ভালো কাজে ব্যবহার করবে নাকি খারাপ কাজে ব্যবহার করবে তা মানুষের সিদ্ধান্ত। যেমন করবে তেমন ফল পাবে। খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে বলে তো আল্লাহর দেওয়া ‘সৃজনশীলতা’র গুণটাই হারাম হতে পারে না। এই সহজ বিষয়টা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজকের হারাম ফতোয়া কালকে হালাল বলতে হত না, আজকের সৌদিপ্রীতি কালকে নিন্দাবাদে রূপ নিত না। সৌদি সরকার যদি বিনোদন শিল্পের সঠিক ও কল্যাণকর ব্যবহার নিশ্চিত করতে পারেন তাহলে নিন্দা নয়, নিঃসন্দেহে সেটা হবে প্রশংসনীয় উদ্যোগ! লেখক: শিক্ষার্থী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article