প্রচ্ছদ    HT All Article   সুষ্ঠু নির্বাচন: কতটুকু সত্য-কতটুকু তত্ত্ব

সুষ্ঠু নির্বাচন: কতটুকু সত্য-কতটুকু তত্ত্ব

১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশের প্রায় সব নির্বাচনের ইতিহাসই ঘটনাবহুল। নির্বাচনে কারচুপি, ভোট ডাকাতি, কেন্দ্র দখল, বাক্স ছিনতাই ইত্যাদি ঘিরে সহিংসতা, নৈরাজ্য সৃষ্টি, বোমাবাজি, মানুষ খুন, প্রার্থী গুম ইত্যাদি ঘটনা এদেশে অহরহই ঘটে থাকে। আমরা মুখে গণতন্ত্রের ফোয়ারা ছোটাই কিন্তু কার্যক্ষেত্রে নাশকতাই একমাত্র নিয়ামক হিসাবে গণ্য হয়। সব সমস্যারই এক সমাধান- পেশীশক্তি। সরকারি দল কি বিরোধী দল উভয় ক্ষেত্রেই পেশীশক্তিই প্রথম ও শেষ আশ্রয় হিসাবে গণ্য হয়। মধ্যে দিয়ে সাধারণ মানুষকে দিবানিশি গণতন্ত্রের নামে কিছু বুলি শুনতে হয়। এই ফাঁকাবুলি গুলির মধ্যে একটি হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন।
কয়েকবছর আগে নির্বাচনকে ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও এবং তার বিরুদ্ধে সরকারি বাহিনী ও সরকারদলীয় কর্মীদের প্রতিরোধ সবকিছু মিলিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপর মেরে কেটে সেই নাশকতামূলক কর্মকাণ্ডকে স্থগিত করা গেছে বটে কিন্তু সরকার বৈধ কি অবৈধ সেটা নিয়ে বিতর্ক চলেছে বহুদিন।

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বড় অন্তরায় হলো নির্বাচনে অর্থের অপব্যবহার। ভোট কেনাবেচা, প্রার্থী কেনাবেচা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি। যদিও এটা নির্বাচনী নীতিমালা পরিপন্থী, তবু রাজনীতিবিদরা এই খাতে অঢেল অর্থ ব্যয় করে থাকেন। সাধারণ ভোটারের হাতের মধ্যে টাকা গুঁজে দেয়া, ভোটের আগের রাতে দরজার নিচে দিয়ে টাকা-বিড়ি-সিগারেট পুরে ভোটভিক্ষা করা আমাদের নির্বাচনগুলোতে হরহামেশা হত এবং এখনও হয়। দরিদ্র ভোটার ভালোভাবেই জানে যে, নির্বাচনে তাদের কিছুই আসে যায় না; যেই নির্বাচিত হোক, যে দলই ক্ষমতায় আসুক তাদের অবস্থার কোন পরিবর্তন হবার সম্ভবনা নেই। কাজেই এই অর্থপ্রাপ্তিতে সন্তুষ্ট হয়ে অনেকেই সংশ্লিষ্ট প্রার্থীকে ভোট দিয়ে আসে। এভাবেই অর্থ বিলি করার সক্ষমতার উপর যে নির্বাচনের ফলাফল নির্ভর করে সেই নির্বাচনে সকল দল অংশ নিলেও, ভোট চুরি না হলেও সেটাকে সুষ্ঠু নির্বাচন বলা যায় কিনা?

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আরেকটি অন্তরায় হচ্ছে অপপ্রচার যা গণতন্ত্রের স্বভাবজাত বলা যায়। গণতন্ত্রের একটি বড় সমস্যা হল, প্রতিটি দল নিজেদের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে অপপ্রচার ও পোপাগান্ডা চালায়। এবং গণতন্ত্রে এটা অবধারিত। যারা যত যুক্তিপূর্ণভাবে প্রতিপক্ষের দোষত্রুটি জনগণের সামনে তুলে ধরতে পারে গণতন্ত্রে তাদেরই কদর বেশি। নির্বাচনের আগে তাই অপপ্রচারের ঝড় বয়ে যায়। সব দল অন্যের ছিদ্রানুসন্ধানে রত থাকে, সরকারের কোন ত্রুটি বিচ্যুতি পেলেই সেটাকে আন্দোলনের ইস্যুতে পরিণত করার চেষ্টা থাকে বিরোধীপক্ষের। সবাই আবার যার যার ত্রুটির পক্ষে সাফাই গায়। যে পক্ষ যত বেশি প্রতিপক্ষের দোষত্রুটি প্রচার করতে পারে, সেই পক্ষের ভোটের বাক্স ভর্তি হয় তত বেশি। উন্নয়ন বা জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে জনসমর্থন আদায়ের চেয়ে বিরোধী পক্ষের বিরুদ্ধে অনবরত অপপ্রচার করার মাধ্যমেই দ্রুত ও কার্যকর ফল পাওয়া যায়। এই অপপ্রচার দ্বারা বিভ্রান্ত জনগণের সিদ্ধান্তে নির্বাচিত হয় একটি পক্ষ। অবধারিতভাবে অধিকাংশ ক্ষেত্রেই জয়ী হওয়ার সম্ভাবনা থাকে বড় গলাবিশিষ্ট চোরের মায়ের। কাজেই এই নির্বাচনগুলি যতই অবাধভাবে করা হোক, যত স্তর নিরাপত্তার বেষ্টনি সৃষ্টি করা হোক বা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হোক না কেন সেটাকে সুষ্ঠু নির্বাচন বলার কতটুকু যৌক্তিকতা আছে?
নির্বাচনী অপপ্রচারে ধর্মের ব্যবহার ‘গণতন্ত্রের চর্চা’য় একটি বিশেষ মাত্রা যোগ করেছে। অপপ্রচারের হাতিয়ার হিসাবে যখন ধর্মকে ব্যবহার করা যায় তখন সেই অপপ্রচার অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ায়। এটা গণতন্ত্রের রঙ চড়ানো একপ্রকার ধর্মব্যবসা। সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি, আমাদের দেশের রাজনীতিতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এক শ্রেণির ধর্মব্যবসায়ী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমরা দেখেছি কোর’আন হাতে নিয়ে কিছু ধর্মব্যবসায়ী মিছিল করতে আসে, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করে, অতঃপর প্রতিপক্ষের হামলায় ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়, রাস্তায় ফেলে যায় কোর’আন। এরপরেই তারা হাজির করে কোর’আন অবমাননার নতুন ইস্যু, শুরু করে কোর’আনের জন্য মায়া কান্না।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

ধর্মব্যবসায়ীদের এই ধর্মীয় সহিংসতা বিস্তারের পক্ষে কাজ করে অনেক গণমাধ্যমও যারা এক ঘটনার ছবির ক্যাপশন পরিবর্তন করে আরেক ঘটনার নাম দিয়ে চালিয়ে দেয়। সংবাদ পড়ে আহত হয় মানুষের অতি কোমল ধর্মীয় অনুভূতি। ফতোয়া দিয়ে যাকে ইচ্ছা তাকে ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ বানিয়ে দেওয়া যায়, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা যায়। বাংলাদেশের ৯০% মানুষ বিশ্বাসগতভাবে ইসলাম ধর্মের অনুসারী। তাদের অধিকাংশই আল্লাহ-রসুল ও কোর’আনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আর এই সুযোগটি নিয়ে দেশের কিছু স্বার্থবাদী রাজনৈতিক মহল নির্বাচনের আগে মানুষের কানে কানে একটি কথা চালু করে দেয় যে, অমুক নাস্তিক, অমুক কাফের। তাকে ভোট দিলে ইসলাম থাকবে না, ঈমান থাকবে না, জাহান্নামে যেতে হবে; পক্ষান্তরে অমুক ইসলামের পক্ষের লোক, তাকে ভোট দিলে সেই ব্যালটপেপার আখেরাতে জান্নাতের টিকেট হবে, কেয়ামত পর্যন্ত এই ভোট সদকায়ে জারিয়া হবে ইত্যাদি ইত্যাদি। এভাবে ধর্মকে ব্যবহার করে মিথ্যা দ্বারা কোটি কোটি ভোটারকে প্রভাবিত করা হয়, ফলে মিথ্যার প্রভাবে তাদের রায় পরিবর্তন হয়ে যায়। তারা নিজেরা এভাবে ধর্মব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হয়ে দেশ ও জাতির ক্ষতিকে তরান্বিত করে। যে নির্বাচনে এভাবে ধর্মের অপব্যবহার হয় তাকে কি অবাধ, সুষ্ঠু বলা যাবে?

এখন ভাবার বিষয় যে, আমাদের অসৎ রাজনীতিবিদরা আর কতকাল গণতন্ত্রের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যাবেন? কবে তারা কথা ও কাজে এক হবেন। জনগণ রাজনীতিবিদদের স্বার্থপরতা আর মিথ্যচার দেখে দেখে এখন বীতশ্রদ্ধ। তারা বোঝে যে এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রকৃতপক্ষে কিছু মানুষের স্বার্থ হাসিলের প্রতিষ্ঠানমাত্র, এখানে জনগণ কেবল সিঁড়ি হিসাবেই ব্যবহৃত হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article