প্রচ্ছদ    HT All Article   সার্বভৌমত্ব: তিনি সেই সত্তা যাঁর...

সার্বভৌমত্ব: তিনি সেই সত্তা যাঁর হুকুম মানতেই হবে

১ এপ্রিল ২০২৫ ১২:৩০ এএম
বজ্রশক্তি ডেস্ক

এম আর হাসান:
সার্বভৌমত্ব শব্দটি এসেছে সর্বভূমি থেকে। এর অর্থ হচ্ছে সর্বভূমির উপরে অবাধ কর্তৃত্ব। যিনি সমুদয় ভূমির অধীশ্বর তাকে বলে সার্বভৌমত্ব। নিরংকুশ আধিপত্য বোঝাতে সার্বভৌমত্ব শব্দটি সর্বত্র ব্যবহৃত হয়। সার্বভৌমত্বের সংজ্ঞা নিয়ে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। তবে উল্লেখযোগ্য কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী যেমন জাঁ বোডিন, জন অস্টিন, থমাস হবস, জন লক এবং জাঁ-জ্যাক রুশোর প্রদত্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, সার্বভৌম সত্তা হচ্ছে এমন এক কর্তৃপক্ষ যিনি সকল আইনের ঊর্ধ্বে, সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে, যিনি সর্বশক্তিমান। প্রকৃতপক্ষে রক্তমাংসের কোনো মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। তাই এমন ক্ষমতার অধিকারী কোনো মরণশীল, পরমুখাপেক্ষী, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ ‘মানুষ’ কখনোই হতে পারে না। এজন্য ইসলামে সার্বভৌমত্বের জায়গা একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছে, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে, যিনি আদি ও অন্ত, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি সর্বজ্ঞানী ও সকল সত্তার ধারক। সার্বভৌমত্বের ধারণা প্রকাশ করার জন্য আল্লাহ ইসলামের মূলমন্ত্র কলেমায় [লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ (সা.)] ‘ইলাহ’ শব্দটি ব্যবহার করেছেন।

ইলাহ শব্দের অর্থ তিনি সেই সত্তা, যার হুকুম মানতেই হবে (He who is to be obeyed)। এই কলেমাই ইসলামের ভিত্তি, এটিতে বিশ্বাস স্থাপন করাই আল্লাহর প্রতি ঈমান, এটাই তওহীদ, এটাই ইসলাম গ্রহণের শর্ত, এটাই সকল আমলের পূর্বশর্ত। সকল নবী-রসুল আল্লাহকে একমাত্র হুকুমদাতা, সার্বভৌম কর্তৃপক্ষ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘আপনার পূর্বে আমি যে রসুলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। সুতরাং আমারই এবাদত (আনুগত্য) কর।’ (সুরা আম্বিয়া ২১:২৫)। এখানে মনে রাখতে হবে, কোর’আন আরবি ভাষায় এসেছে বলে ইসলাম যেমন কেবল আরবের জন্য আগত জীবনব্যবস্থা নয়, তেমনি ‘ইলাহ’ শব্দটি আরবি শব্দ বলে এই তওহীদ কেবল মুসলমানদের বিষয় নয়। যেহেতু ইসলাম ধাপে ধাপে এসেছে, তাই পূর্ববর্তী নবী-রসুলদের অনুসারীরা যারা বর্তমানে কেউ খ্রিষ্টান, কেউ হিন্দু, কেউ ইহুদি, কেউ জৈন, কেউ পারসিক ধর্মের পরিচয়ে পরিচিত হচ্ছেন। তাদের ধর্মেরও মূল ভিত্তি ছিল এই তওহীদ, একমাত্র স্রষ্টাকে সার্বভৌম কর্তৃপক্ষ হিসাবে মেনে নেওয়া; যদিও সেই মূলমন্ত্রের ভাষা ছিল কখনও হিব্রু, সুমেরিয়, আভেস্তান, অ্যারামাইক, কখনো পালি বা সংস্কৃত ভাষা। সনাতন ধর্মের মূল মন্ত্র, একমেবাদ্বিতীয়াম (তিনি এক যার কোনো দ্বিতীয় বা শরিক নেই) এবং একমব্রহ্ম দ্বৈত্ব নাস্তি (একমাত্র ব্রহ্মাই সত্য, বাকি সবই মিথ্যা)- কথাগুলো তওহীদের ঘোষণারই প্রতিধ্বনি।

পবিত্র কোর’আনে আল্লাহ এমনটাই বলেছেন যে, ‘তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সর্বশ্রেষ্ঠ, সকল জ্ঞানের অধিকারী।’ (সুরা ত্বাহা ২০:৯৮, সুরা মুমিনুন ২৩:১১৬, সুরা যুখরুফ ৪৩: ৮৪-৮৫)। এভাবে কোর’আনে বহু আয়াত রয়েছে যেখানে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেওয়া হয়েছে। কাজেই আরবিতে ‘লা- ইলাহা ইল্লাল্লাহ’র যে মর্মকথা তা কেবলমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য নয়। এটা সার্বজনীন, সমগ্র মানবজাতির জন্য সত্য।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

কেন আল্লাহকে একমাত্র ইলাহ (নিরঙ্কুশ কর্তৃত্ব) হিসাবে মানতে হবে, সেটারও যুক্তি তিনি বহু আয়াতে উপস্থাপন করেছেন। যেমন তিনি বলেছেন, ‘যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তাই কেবল তাঁরই হুকুম দেওয়ার অধিকার রয়েছে’ (সুরা আরাফ ৭:৫৪)। তিনি অন্যত্র বলেন, ‘বলুন- হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী (মালিকুল মুলক)। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। (সুরা আল ইমরান ৩:২৬)। সুতরাং সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। তিনিই যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন। এখন মানুষের তৈরি যে বিধানাবলি দিয়ে দুনিয়া চলছে, সেখানে সার্বভৌমত্বের জায়গায় রয়েছে মানুষ। যেমন: গণতন্ত্রের সার্বভৌমত্ব রয়েছে জনগণের সংখ্যাগরিষ্ঠতার হাতে, সমাজতন্ত্র ও সাম্যবাদের সার্বভৌমত্ব রয়েছে শ্রমজীবী মানুষের একদল প্রতিনিধির হাতে যাদের বলে পলিট ব্যুরো (Politburo), রাজতন্ত্রের সার্বভৌমত্ব রয়েছে রাজার হাতে, এক নায়কতন্ত্রের সার্বভৌমত্ব রয়েছে একনায়কের হাতে। এ সকল ব্যবস্থায় সার্বভৌমত্ব মানুষের হাতে থাকায় একটি পর্যায়ে সেই ক্ষমতাধর মানুষগুলো প্রায়শই স্বৈরাচার (Fascist) হয়ে ওঠে। এজন্য ইসলামের সার্বভৌম একমাত্র আল্লাহ। এ কারণেই আল্লাহর রসুল (সা.) ও তাঁর পরবর্তী খোলাফায়ে রাশেদিনের কেউ অর্ধ পৃথিবীর শাসক হয়েও স্বৈরাচারী হয়ে ওঠেননি। বিষয়টি আরও স্পষ্ট করে বোঝাতে ছক আকারে দেওয়া হল:

Screenshot_6-47
 

এই বিন্যাসই এ কথা পরিষ্কার করে দিচ্ছে যে সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস সম্ভব নয়। ওপরের যে কোন একটাকে গ্রহণ করতে হবে। আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে অন্য যে কোনটি স্বীকার, গ্রহণ করে নিলে সে আর মুসলিম বা মো’মেন থাকতে পারে না। কোনো লোক যদি ব্যক্তিগত জীবনে আল্লাহ বিশ্বাসী এবং জাতীয় জীবনে ওপরের ছকের ইসলাম যে কোনটায় বিশ্বাসী হয় তবে সে মোশরেক। এ অবস্থায় সে যতই নামাজ, রোজা করুক কিছুই আল্লাহর কাছে গৃহীত হবে না। এটি ইসলামের একটি বুনিয়াদি ধারণাও বটে, যে বিষয়ে আল্লাহ পবিত্র কোর’আনে ঘোষণা করেছেন, ‘অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করলেও তিনি কোনোভাবেই শিরক ক্ষমা করবেন না।’ (সুরা নিসা ৪:৪৮, ১১৬)। 

সুতরাং আমাদের জীবনব্যবস্থা ভিত্তিমূল হিসাবে আমরা আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক হিসাবে মেনে নিতে হবে। ইসলামের পরিভাষায় এটাই হচ্ছে তওহীদ। এটি আল্লাহর সাথে বান্দার এক প্রকার চুক্তি। আল্লাহ বহুবার বহুভাবে এ কথা পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর সার্বভৌমত্বে, সেরাতুল মুস্তাকিমে অর্থাৎ তওহীদে যে অটল থাকবে, বিচ্যুত হবে না, তার পৃথিবী ভর্তি গুনাহও তাকে জান্নাত থেকে ফেরাতে পারবে না। এ ব্যাপারে বোখারি, মুসলিমসহ অসংখ্য হাদিস পেশ করা যায়। আল্লাহর নবী (সা.) বলেছেন- বান্দাদের সাথে আল্লাহর চুক্তি (Contract) হচ্ছে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে মানবে না, তাহলেই আল্লাহ তাদের কোনো শাস্তি দেবেন না (জান্নাতে প্রবেশ করাবেন) [মু’য়ায (রা.) থেকে বোখারি, মুসলিম]।

তিনি আরও বলেছেন- যে হৃদয়ে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মোহাম্মদ (সা.) তাঁর রসুল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন [ওবাদাহ বিন সোয়ামেত (রা.) ও আনাস (রা.) থেকে বোখারী, মুসলিম] আল্লাহর রসুল আরও বলেছেন- জান্নাতের চাবি হচ্ছে তওহীদ [মু’য়ায বিন জাবাল (রা.) থেকে আহমদ]। এখানে মনে রাখতে হবে যে, এই তওহীদ বর্তমানের ব্যক্তিজীবনের আংশিক তওহীদ নয়, এ তওহীদ সার্বিক জীবনের তওহীদ অর্থাৎ রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, আইন-কানুন, দণ্ডবিধি, শিক্ষা ইত্যাদি মানব জীবনের সর্ব অঙ্গনের তওহীদ অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব। সহজ বাংলায় এর মূল কথা হচ্ছে, জীবনের যে কোনো অঙ্গনেই হোক, আল্লাহর কোনো বিধান যদি থাকে সেক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো হুকুম গ্রহণ করা যাবে না। এটাই হচ্ছে আল্লাহর নাজিল করার সামগ্রিক জীবনব্যবস্থার সিদ্ধান্ত সূত্র যার তাৎপর্য পবিত্র কোর’আনে আল্লাহ এভাবে প্রকাশ করেছেন, “আল্লাহ ও তাঁর রসুল (সা.) কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মো’মেন পুরুষ কিংবা মো’মেনা নারীর সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেহ আল্লাহ এবং তাঁর রসুলকে অমান্য করলে সেতো স্পষ্টতই পথভ্রষ্ট।” (সুরা আহযাব ৩৩:৩৬)

[লেখক: সাংবাদিক ও কলামিস্ট; যোগাযোগ: ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১, ০১৭১১২৩০৯৭৫]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article