প্রচ্ছদ    HT All Article   সাংস্কৃতিক আগ্রাসন ও সামাজিক অবক্ষয়

সাংস্কৃতিক আগ্রাসন ও সামাজিক অবক্ষয়

৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোখলেছুর রহমান

ইংরেজদের শাসন প্রতিষ্ঠার আগে উপমহাদেশ শাসন করতেন মুসলিম বাদশাহ, সুলতান ও নবাবরা। তার আগে ছিল হিন্দু রাজাদের শাসন। তারও আগে এদেশে বৌদ্ধদের শাসন প্রতিষ্ঠিত ছিল বলে জানা যায়। ইংরেজদের আগ পর্যন্ত যারাই উপমহাদেশ শাসন করেছেন মূলত ধর্মীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসনের উপর ভিত্তি করেই তা করেছেন। ইংরেজদের আগমনের পরে রাষ্ট্রব্যবস্থা তাদের নিজেদের আইনে পরিচালিত হলেও সমাজ ও পরিবার ব্যবস্থা পরিচালিত হত ধর্মীয় ও সামাজিক অনুশাসন দিয়েই। বহু বছরের শাসনে তারা তাদের তৈরি শাসনব্যবস্থা, আইন ও দণ্ডবিধি, অর্থনীতি ইত্যাদি আমাদের উপর চাপিয়ে দিয়ে গেলেও এদেশীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ তখনো বিদ্যমান ছিল। সাংস্কৃতিক আগ্রাসনটা ঘটেছে একেবারে ইদানীংকালে। ৩০০ বছরের শাসনে যে কাজটি তারা করতে পারেনি, তাই ঘটেছে বিগত কয়েক দশকে, স্বাধীনতার পর। আর তারা এই কাজটি করেছে মূলত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। শুধু এই উপমহাদেশেই নয়, তথ্যপ্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের মাধ্যমে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমাদের প্রাচীন অসভ্য সংস্কৃতি তথা নগ্নতা, অশ্লীলতা, ও বেহায়াপনা। এর মাধ্যমে মানুষের চিন্তা চেতনাকে এমনভাবে প্রভাবিত করা হয়েছে যে আজ এই অশ্লীলতাই সবার কাছে আধুনিকতার মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। এটা পাশ্চাত্যের সুদূরপ্রসারী এক ষড়যন্ত্র।
কোনো জাতির উপর কর্তৃত্ব করার একটি অন্যতম উপায় হল তার উপর নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া বা গ্রহণযোগ্য করে তোলা। উপমহাদেশসহ সারা পৃথিবীতে পশ্চিমা বিশ্ব এই কাজটি করেছে অত্যন্ত সুচতুরভাবে। ইন্টারনেট, স্যাটেলাইট ও অন্যান্য তথ্য ও বিনোদন মাধ্যম দিয়ে তারা এই দেশের যুব সমাজকে প্রভাবিত করেছে। আর আমাদের অসতর্কতা, উদাসীনতা ও অনেকক্ষেত্রে আগ্রহী মনোভাব ধীরে ধীরে বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছে। আমাদের চলচ্চিত্রে নগ্নতা ঢুকেছে বহু বছর আগেই। ইদানিং বিজ্ঞাপনচিত্রগুলো বিশেষ করে মোবাইল অপারেটর বা প্রসাধনী কোম্পানিসহ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বিজ্ঞাপনচিত্রেও খুবই সতর্কভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই অশ্লীলতা। এমনকি শিশুদের জন্য তৈরি কার্টুনগুলোতে যেসব নারী চরিত্র সৃষ্টি করা হয় তাও এই ষড়যন্ত্রের বাইরে নয়, যা শিশুদের মাঝে মারাত্মক প্রভাব ফেলছে। তাছাড়া মোবাইল বা কম্পিউটার ব্যবহারের সুযোগে তরুণ-তরুণীদের কাছে এই অপসংস্কৃতি পৌঁছে যাচ্ছে খুব সহজেই। পশ্চিমাদের এই সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকে উৎসারিত সংস্কৃতি এখন বিলুপ্তপ্রায়। এর ফলও আমরা পাচ্ছি হাতেনাতে। বাংলাদেশ, ভারতসহ এই অঞ্চলে যেখানে এক সময় মানুষের জীবন পরিচালিত হত সামাজিক ও ধর্মীয় অনুশাসনের উপর ভিত্তি করে, আজ সেখানে স্থান করে নিয়েছে অশ্লীলতা, বেহায়াপনা, আশংকাজনকভাবে বেড়ে গেছে যৌন নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষণের মত সাংঘাতিক ঘটনাগুলো। এটা বর্তমানে এতটা উদ্বেগজনক হয়ে উঠেছে যে বিভিন্ন সময়ে সুশীল, মুক্তচিন্তার অধিকারী বলে পরিচিত যে ব্যক্তিরা পশ্চিমা সংস্কৃতির আগমনকে ইতিবাচকভাবে নিয়েছেন, তারাও এখন আতংকিত হয়ে উঠেছেন।
একটা বিষয় আমাদের উপলব্ধি করতে হবে যে, যৌন হয়রানি, নির্যাতন ও ধর্ষণের মত সামাজিক অপরাধসমূহের মূল কারণ আমাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজের অবক্ষয় এতটা মারাত্মক রূপ লাভ করেছে যে তা আইন জারি করে বা শাস্তি দিয়ে দূর করা যাবে না। কারণ এই সমস্যাটি যতটা না শারীরিক, তার চেয়েও বেশি মনস্তাত্ত্বিক। এই ব্যাধি দূর করতে হলে অবশ্যই আমাদের পাশ্চাত্য সংস্কৃতির এই অবাধ আগ্রাসন রোধ করতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের ঐতিহ্যময় ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধ। তবে এক্ষেত্রে সরকারই পারে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে। কারণ সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা কেবল রাষ্ট্রশক্তির পক্ষেই সম্ভব।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article