প্রচ্ছদ    HT All Article   সভ্যতা কি?

সভ্যতা কি?

১৩ জুন ২০১৫ ১২:৪৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

Dajjal6মোহাম্মদ মসীহ উর রহমান:

সভ্যতা এই শব্দটি এসেছে সভ্য থেকে। সভ্য অর্থ ভদ্র, শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন, ভাল (civilian – polite – courteous – mannerly) ইত্যাদি। ভালটাকে গ্রহণ করে মন্দটাকে বর্জন করে ধীরে ধীরে গড়ে উঠে সভ্যতা (Civilization)।

পৃথিবীর অনাদিকাল থেকেই ভাল এবং মন্দ এই দু’টি শব্দ চলে আসছে, সেইসাথে চলছে এই ভাল এবং মন্দের দ্বন্দ্ব। কোনটি ভাল, কোনটি মন্দ? – এ যেন এক অমীমাংসিত প্রশ্ন। কারণ ভাল এবং মন্দের ধারণা একটি আপেক্ষিক বিষয়। আপনার কাছে যেটা ভাল আমার কাছে সেটা মন্দ, তেমনিভাবে আপনার কাছে যেটা মন্দ আমার কাছে সেটাই ভাল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কারো কাছে লাল রং খুব পছন্দ আবার কারো কাছে সেই লাল রং-ই খুব অপছন্দের। তেমনিভাবে কেউ হয়তো ঝাল পছন্দ করেন, অন্য একজন হয়তো ঝাল মোটেই পছন্দ করেন না তার কাছে আবার মিষ্টি পছন্দ। পৃথিবীতে কেউ যে তিতা পছন্দ কোরতে পারে এটা হয়তো কেউ ভাবতেই পারবেন না, কিন্তু এটাও পৃথিবীতে আছে। সুতরাং ভাল, মন্দের দ্বন্দ্ব এই শব্দ দুইটির ব্যবহার অনাদিকাল থেকেই চলে আসছে। আসলে কোনটি প্রকৃতপক্ষে ভাল আর কোনটি প্রকৃতপক্ষে মন্দ আমাদের মত কম বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে বলা সম্ভব নয়। কোনটা ভাল, কোনটা মন্দ সেটা যদি জনগণের উপর ছেড়ে দেওয়া হয় তাহোলে এই ভাল-মন্দের দ্বন্দ্ব, সংঘাত কোন দিনই শেষ হবে না। এজন্যই কোনটি ভাল, কোনটা মন্দ এটা বলার জন্য একটা চূড়ান্ত জায়গা থাকতেই হবে এবং সবাইকে সেই চূড়ান্ত জায়গাটার সিদ্ধান্ত মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। যদি সেটা না থাকে তাহোলে পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যাই বলিনা কেন কোথাও কোনদিনই কোন শৃঙ্খলা আসবে না, শান্তি আসবে না, কোন প্রশ্নেরই সমাধান পাওয়া যাবে না।
প্রশ্ন হোল, কোনটা ভাল, কোনটা মন্দ এটা আমাদেরকে কে বলে দিবে? কার বলা ‘ভাল’টাকে আমারা সবাই চূড়ান্তভাবে ‘ভাল’ বলে মেনে নিব? কার ‘মন্দ’ বলাকে আমরা চূড়ান্তভাবে ‘মন্দ’ বলে মেনে নিব? অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ড কোনটি হবে?
আমাদের মঙ্গলের জন্য, আমাদের সুখের জন্য, শান্তির জন্য, মানবজাতির কল্যাণ ও প্রগতির জন্য, মানবজাতি ও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য ভাল-মন্দের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একটি কর্তৃপক্ষকে মানতেই হবে। সুতরাং যে কোন সংবিধান বা জীবন-ব্যবস্থাতেই শেষ সিদ্ধান্ত নেবার জন্য একটি স্থান থাকতে হয়। অন্যথায় মানবজীবনের যে কোন সমস্যার সমাধানের জন্য পরামর্শ আলোচনায় বসলে তা অনন্তকাল চলতে থাকবে। এই শেষ সিদ্ধান্ত নেবার ও দেবার কর্তৃত্ব ও অধিকারই হোচ্ছে সার্বভৌমত্ব (Sovereignty– এলাহ)। এই সার্বভৌমত্ব হতে পারে মাত্র দুই প্রকার। যিনি সৃষ্টি কোরেছেন তাঁর, অর্থাৎ স্রষ্টার; কিম্বা সৃষ্টের অর্থাৎ মানুষের। বর্তমান পৃথিবীময় যে সভ্যতা চলছে তা হোচ্ছে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের তৈরি একটি সভ্যতা। এখানে ইহুদি-খ্রিস্টানরা যেটাকে ভাল ও ন্যায় বোলেছে সেটাই ভাল ও ন্যায়, ইহুদি খ্রিস্টানরা যেটাকে মন্দ বা অন্যায় বোলেছে সেটাই মন্দ বা অন্যায়। অর্থাৎ ইহুদি-খ্রিস্টানদের ভালটাকে গ্রহণ করে, তাদের মন্দ বলাটাকে বর্জন করে যে সভ্যতা গড়ে উঠেছে অর্থাৎ ইহুদি-খ্রিস্টানদের ভাল-মন্দ, ন্যায়-অন্যায় নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতাধর কর্তৃপক্ষ (এলাহ) মেনে নিয়ে যে সভ্যতা গড়ে উঠেছে সেটাই ইহুদি-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা। যেমন- ইহুদি-খ্রিস্টান সভ্যতা বোলেছে আল্লাহর বিধান চলবে না, বিধান চলবে মানুষের; স্রষ্টা নয় – জনগণই সকল ক্ষমতার উৎস, তারা বোলেছে মানবজাতির অর্থনীতি হবে সুদভিত্তিক, সুদই সর্বশ্রেষ্ঠ ও আধুনিক পদ্ধতি, যদিও আল্লাহ ও তাঁর রসুল এই সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কোরেছেন (সুরা বাকারা ২৭৯)। অপরদিকে ইহুদি-খ্রিস্টানরা বোলেছে জীবন-ব্যবস্থাগুলির মধ্যে ইসলাম মন্দ, অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে যাকাত ব্যবস্থা মন্দ ইত্যাদি। ইহুদি-খ্রিস্টানদের তৈরি এই সভ্যতাই আজ সমস্ত পৃথিবী আচ্ছন্ন করে আছে। পৃথিবীর একজন মানুষ নাই, এক ইঞ্চি মাটি নাই, এক ইঞ্চি পানি নাই যেটা এই সভ্যতার বাইরে। অপরপক্ষে ইসলাম হোচ্ছে আরেকটি সভ্যতা। আল্লাহ, আল্লাহর রসুল যেটাকে ভাল বোলেছেন, ন্যায় বোলেছেন সেটাই ভাল, সেটাই ন্যায়, আর আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে মন্দ বা অন্যায় বোলেছেন সেটাই মন্দ বা অন্যায়। অর্থাৎ ন্যায় অন্যায়ের মাপকাঠি একমাত্র আল্লাহকে মেনে নিয়ে, আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে মেনে নিয়ে যে সভ্যতা গড়ে উঠে সেটাই ইসলামী সভ্যতা। এই সভ্যতা আজ পৃথিবীর কোথাও নাই। অথচ এক সময় এই সভ্যতা মানবজাতিকে এমন অতুলনীয় ন্যায়, শান্তি ও নিরাপত্তা উপহার দিয়েছিল, আজ যেটা কল্পনারও বাইরে। কাউকে বোললেও উত্তরে বলে, সেটা কি আজ সম্ভব?

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

ইহুদি-খ্রিস্টানরা যেটাকে ভাল বোলেছে সেটাই ভাল, যেটাকে মন্দ বোলেছে সেটাই মন্দ অর্থাৎ ইহুদি-খ্রিস্টানদের ভালটাকে গ্রহণ করে, তাদের বলা মন্দটাকে বর্জন করে যে সভ্যতা গড়ে উঠেছে অর্থাৎ ইহুদি-খ্রিস্টানদের ভাল-মন্দ নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা (সার্বভৌমত্ব, Sovereignty – এলাহ) মেনে নিয়ে যে সভ্যতা গড়ে উঠেছে সেই ইহুদি-খ্রিস্টান সভ্যতাকে এ যামানার এমাম দ্যা লিডার অফ দ্যা টাইম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী দাজ্জাল বলে চিহ্নিত কোরেছেন। তিনি হাদিস, বিজ্ঞান, বাইবেলের মাধ্যমে প্রমাণ কোরেছেন যে, বিশ্বনবীর ভবিষ্যদ্বাণীতে যে একচক্ষুবিশিষ্ট অতিকায় দানবের উল্লেখ আছে এই ইহুদি-খ্রিস্টান সভ্যতাই সেই মহাশক্তিধর দানব দাজ্জাল। তিনি মানবজাতিকে আহ্বান জানিয়েছেন এই দাজ্জালকে প্রত্যাখান করে আল্লাহ, আল্লাহর রসুল যেটাকে ভাল ও ন্যায় বোলেছেন সেটাই ভাল ও ন্যায়, আল্লাহ ও আল্লাহর রসুল যেটাকে মন্দ বা অন্যায় বোলেছেন সেটাই মন্দ এবং অন্যায় হিসাবে মেনে নিয়ে অর্থাৎ আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে মেনে নিয়ে, আল্লাহর সার্বভৌমত্বের উপর ভিত্তি করা ইসলামী সভ্যতাকে মেনে নেওয়ার জন্য।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article