প্রচ্ছদ    HT All Article   শাসককে হতে হবে সুস্বাদু খাবার...

শাসককে হতে হবে সুস্বাদু খাবার রান্নার পাতিলের ন্যায়

১৩ জুন ২০১৫ ১২:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোখলেসুর রহমান

কোন জনসমষ্টির উপর কতৃত্ব করা, ভিন্ন অর্থে সেবা করার সুযোগ যারা পান নিঃসন্দেহে তারা মহা সৌভাগ্যবান। কারণ, অধিকাংশ মানুষ থেকে অল্প সামান্য লোকই এই মহাসুযোগটি লাভ করে থাকেন। মানুষ হিসেবে মানুষের সেবা করার সুযোগে তারা নিজেদেরকে ধন্য মনে করেন। কিন্তু এ সুযোগ লাভের পর তাদের মধ্যে কেউ কেউ নিজেকে সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ পান আবার অধিকাংশ লোকই ব্যর্থ হয়। যারা এই সুযোগের সঠিক ব্যবহার করতে পারেন তারা পার্থিব জীবনে যেমন সম্মানের অধিকারী হোন তেমন পরকালেও আল্লাহর পক্ষ থেকে এর জন্য মহা পুরস্কার লাভ করবেন। কিন্তু এ উভয়প্রকার সুযোগ গ্রহণের জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, মহা সুযোগ থাকা সত্ত্বেও অনেক সুযোগ-সুবিধা ভোগ করা থেকে বিরত থাকতে হয়। একজন শাসকের ভূমিকা হয় অনেকটা ঐ পাতিলের ন্যায় যার উপর দিয়ে অনেক সুস্বাদু খাবার রান্না হয়, কিন্তু সে নিজে কখনো সে খাবারের স্বাদ চেখে দেখতে পারে না। একটি রান্নার পাতিলের সাধারণত কোন অনুভূতি শক্তি নেই। সুতরাং এ ব্যাপারে তার কোন প্রতিক্রিয়া থাকার কথা নয়। কিন্তু মানুষের অনুভূতি আছে বলেই নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তবে ক্ষমতার স্বাদ ভোগ না করে মানুষের উন্নয়ন সাধন ও উপকার করে যে স্বাদ, আত্মতৃপ্তি পাওয়া যায় তা পৃথিবীর আর কোন প্রাপ্তি দিয়ে পূরণ করা যাবে না।
অপরদিকে পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ক্ষমতা মানুষকে অনেক ক্ষেত্রেই অসৎ করে ফেলে। স্বভাবতই প্রাকৃতিক নিয়মে যা হওয়ার তাই হয়। প্রবল পরাক্রমশালী রাজা-বাদশাহকেও মানুষের করুণা ভিক্ষা করে বাঁচতে হয়। আবার অর্ধদুনিয়ার খলিফা ওমরের (রা.) এর মত এমন নজীরও আছে যিনি খেজুরের পাতার তৈরি মসজিদে বসে শাসন করেছেন। পথিক কিছুতেই পার্থক্য করতে পারত না কে সাধারণ মানুষ আর কে খলিফা। আবার আমরা ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা.)কেও দেখি যিনি একদিকে পুরো আরবের অধিপতি, অথচ জীবিকা নির্বাহ করতেন মাথায় করে বাজারে নিয়ে কাপড় বিক্রি করে। অতপর সাধারণের অনুরোধে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে যৎসামান্য অর্থ গ্রহণ করেছেন তাও এন্তেকালের আগে নিজের বাগান বিক্রি করে তার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দেওয়ার জন্য আদেশ করে গেছেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু বরাদ্দ পেতেন তা থেকে তাঁর স্ত্রী কিছু কিছু বাঁচিয়ে একদিন ভাল খাবারের আয়োজন করেছেন জানতে পেরে তিনি প্রতিদিনের ঐ অতিরিক্ত অংশটুকু বাদ দিয়ে বরাদ্দ চালু রাখার আদেশ দিলেন। যুক্তি হিসেবে তিনি বললেন, যেহেতু ঐ অংশটুকু ছাড়াই তাঁর সংসার চলেছে তাই ভবিষ্যতেও চলবে।
বর্তমান যুগে এমন শাসক নেই বললেই চলে। তাই সাধারণ মানুষও আজ সেই শান্তি থেকে বঞ্চিত হচ্ছে। অবশ্য আজকের যুগে রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণের কাজ বলে গণ্য করা হয় না। বরং তা নিজেদের আখের গোছানোর মহাসুযোগ বলে ধরা হয়। কাগজে-কলমে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের সেবক হলেও মূলত তারাই জনগণের প্রভু হয়ে দাঁড়ায়। এরা জনগণের কাছ থেকে উৎকোচ নেন, কাজ আটকে দিয়ে, চাপে ফেলে অর্থ আদায় করেন, হয়রানি করেন। অথচ এর নৈতিক অধিকার তাদেরকে কেউ দেয়নি। না আল্লাহ দিয়েছেন, না মানবরচিত জীবনব্যবস্থাগুলো দিয়েছে। উভয়প্রকার জীবনব্যবস্থায় বরং রাষ্ট্রীয় কর্মকর্তাকে জনগণের সেবক বলেই পরিচয় করিয়ে দেয়। বিনিময়ে তারা রাষ্ট্র থেকে বেতন-ভাতা পেয়ে থাকেন। তাই তারা জনসেবা করতে একপ্রকারে বাধ্যও বটে। যথাযথ কাজ না করে এর উল্টোটা করাতেই আজ আর মানুষ তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করে না।
আজ যারা সত্যিকার মানবতার কল্যাণ ও মানবতার সেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন, নিজেদের সর্বস্ব উজাড় করেছেন তাদেরকে সত্যিকার অর্থেই সেই পাতিলের ন্যায় হতে হবে। নিজেদের মাধ্যমে জনগণের বহু সম্পদের লেনদেন হবে, উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হবে, কিন্তু তা থেকে অন্যায়ভাবে সামান্য অংশও ভোগ করা চলবে না। অবশ্য এটা তাদের সম্মানের সাথে মানাও না। তাদেরকে দেখিয়ে দিতে হবে সময়ের তালে কিংবা মিথ্যার সর্বগ্রাসী আগ্রাসনের মধ্যেও সততা নিয়ে টিকে থাকা যায়। এই সততার মাধ্যমেই সাধারণ মানুষের ভালবাসা আদায় করে নিতে হবে। সততার প্রবল শক্তির তোড়ে মিথ্যাবাদীরা ভেসে যাবে। যারাই আজ ক্ষমতার জোরে জোর করে মানুষকে ভালবাসার অভিনয় করতে বাধ্য করছে, একদিন তারাই তাদেরকে প্রতিরোধ করবে। অন্যায়, মিথ্যা পালাতে বাধ্য হবে। নিজেদেরকে সেই আসনে প্রতিষ্ঠিত করতে পারলে দুনিয়ার সম্মান এবং পরকালের পুরস্কার উভয়ই তাঁদের পদচুম্বন করবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article