প্রচ্ছদ    HT All Article   যা কিছু বিদেশি তা-ই উত্তম!

যা কিছু বিদেশি তা-ই উত্তম!

১ জানুয়ারি ২০১৯ ০৮:৪৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

ব্রিটিশরা যখন ভারতবর্ষকে শাসন করা শুরু করল তখন তারা এ দেশের মানুষদের শুধু শারীরিকভাবেই শাসন করেনি। তারা এদেশের মানুষের মন ও মস্তিস্কের ভিতরেও তাদের প্রভাব ঢুকিয়ে দিয়েছে। সেই প্রভাব আজও আমাদের সমাজে বিদ্যমান। এখনো আমাদের মধ্যে ব্রিটিশদের ঢুকিয়ে দেয়া সেই মন-মানসিকতা রয়েছে এবং আমরা এখনো সেই মানসিকতাকে লালন করে যাচ্ছি। বিদেশী কিছু হলেই আমরা সেখানে সত্য মিথ্যার যাচাই করি না। ‘তারা কী আর ভেজাল দিতে পারে। তারা কী আমাদের দেশের ব্যবসায়ীদের মতো!’ এ ধরনের চিন্তা আমাদের মস্তিস্কে গেঁথে গিয়েছে। কিন্তু আমাদের এই মানসিকতা তৈরি করার পেছনে তারাই একমাত্র কারণ। ব্রিটিশ প্রণিত শিক্ষাব্যবস্থায় শিক্ষিত একজন ব্যক্তি এতটাই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক যে সে নিজ স্বার্থের জন্য দেশকেও বিক্রি করে দিতে পারে। সবাই এরকম না হলেও এদের সংখ্যাই আমাদের দেশে বেশি। নৈতিক অবক্ষয় আমাদের প্রতিটি মানুষকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমাদের চোখে যা কিছু বিদেশী তাই উত্তম। খাবার তাদেরটা ভালো, পোশাক তাদেরটা, নিত্যপ্রয়োজনীয় জিনিস তাও তাদেরটা, পড়ালেখার মান তাদেরটা ভালো, রাজনৈতিক সিস্টেম তাদেরটা ভালো। পরোক্ষভাবে আমরা আজও তাদের দাসেই পরিণত হয়ে রয়েছি। কেমন ছিলেন আমাদের পূর্বপুরুষগণ? ইতিহাস থেকে দেখতে পাই আমাদের পূর্বপুরুষগণ ছিলেন নৈতিক শিক্ষার দিক থেকে আদর্শ। তারা সত্য কথা বলতেন, তারা ছিলেন নির্ভেজাল এবং দেশ ও জাতির প্রতি সমর্পিত। তারা কখনো বিদেশী পন্যের পথ চেয়ে বসে থাকতো না। তারা নিজেরাই নিজেদের চাহিদা মতো পন্য উৎপাদন করে নিত।
একটি উদাহারণ দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। “ আসাম এবং রংপুর জেলায় একপ্রকার রেশম হয়, স্থানীয় ভাষায় তাহাকে ‘এন্ডি’ বলে। এন্ডি রেশনের পোকা প্রতিপালন ও তাহার গুটি হইতে সুতা কাটা অতি সহজসাধ্য কার্য। এই শিল্প তদ্দেশবাসিনী রমণীদের মাঝে একচেটিয়া ছিল। তাহারা এ উহার বাড়ি দেখা করিতে যাইবার সময় টেকো হাতে লইয়া সুতা কাটিতে কাটিতে বেড়াইতে যাইত। এন্ডি কাপড় বেশ গরম ও দীর্ঘকাল স্থায়ী হয়। ইহা ফ্লানেল হইতে কোন অংশে নুন্য নহে, অথচ ফ্লানেল অপেক্ষা দীর্ঘস্থায়ী। একখানি এন্ডি কাপড় অবাধে ৪০ (চল্লিশ) বৎসর টেকে। ৪/৫ খানি এন্ডি চাদর থাকিলে লেপ, কম্বল, কাঁথা কিছুই প্রয়োজন হয় না। ফলকথা, সেকালে রমণীগণ হাসিয়া খেলিয়া বস্ত্র-সমস্যা পূরণ করিত (চাষার দুক্ষু, বেগম রোকেয়া সাখওয়াত হোসেন)।” আমরা নিজেরাই নিজেদের চাহিদা মেটাতে সক্ষম ছিলাম। এছাড়াও আমাদের সমৃদ্ধ ও শিক্ষার মান বোঝার জন্য ব্রিটিশ রাজনৈতিক লর্ড মেকলে ১৮৩৫ সালের ২ ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে যে বক্তব্য দেন তার অংশবিশেষ তুলে ধরছি। “I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation. অর্থাৎ “আমি ভারতের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়িয়েছি কিন্তু একটি ভিক্ষুকও আমার চোখে পড়েনি, একটি চোরও আমি দেখতে পাইনি। এ দেশে সম্পদের এত প্রাচুর্য এবং এদেশের মানুষগুলো এতটাই যোগ্যতাসম্পন্ন ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী যে এদেশকে আমরা কখনই পদানত করতে পারব না যদি না তাদের মেরুদ-টি ভেঙ্গে ফেলতে পারি। এদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যই হচ্ছে সেই মেরুদ-। এ কারণে আমার প্রস্তাব হচ্ছে, আমরা এখানকার প্রচলিত শিক্ষাব্যবস্থা, সংস্কৃতিকে এমন একটি শিক্ষা ও সংস্কৃতি দিয়ে প্রতিস্থাপন করা যাতে প্রতিটি ভারতীয় নাগরিক ভাবতে শেখে যে, যা কিছু বিদেশি ও ইংরেজদের তৈরি তাই ভালো ও নিজেদের দেশের থেকে উৎকৃষ্টতর। এভাবে নিজেদের উপরে শ্রদ্ধা হারাবে, তাদের দেশজ সংস্কৃতি হারাবে এবং এমন একটি দাসজাতিতে পরিণত হবে ঠিক যেমনটি আমরা চাই।” তার এই বক্তব্য থেকে একদিকে যেমন আমাদের ভারতবর্ষের নৈতিক প্রাচুর্য বোঝা যায় অপরদিকে ব্রিটিশদের ঘৃণ্য চক্রান্তও উপলব্ধিতে আসে। এরকম আরো অনেক দৃষ্টান্ত আমরা ইতিহাস খুঁজলেই পাব।
ব্রিটিশদের প্রণীত শিক্ষানীতির ফলে আমাদের মধ্যকার নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে এবং তাদের শিখানো শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা হয়েছি অনুকরণপ্রিয়। আমরা প্রতিটি ক্ষেত্রে তাদের অন্ধ অনুকরণ করছি। তাদেরকে অন্ধ অনুকরণ করার ফলে আমরা এখন পর্যন্ত তাদের তৈরি করা নীতিই ব্যবহার করে আসছি। পণ্য ব্যবহার করার মতো ছোট গ-ি থেকে শুরু করে দেশ পরিচালনা করার মতো বৃহৎ ব্যাপারেও আমরা তাদেরই মুখাপেক্ষী। ব্রিটিশরা চলে গিয়েছে ৭১ বছর আগে, পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি ৪৭ বছর আগে কিন্তু এতদিনেও আমরা আমাদের জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা প্রণয়ন করতে পারিনি। আমাদের শিক্ষাব্যবস্থার কথাই ধরুন। ব্রিটিশরা আমাদের উপর যে কামলা তৈরির শিক্ষাব্যবস্থা চাপিয়ে দিল সেই শিক্ষাব্যবস্থা আমরা আজও বজায় রেখেছি এবং আমাদের এ কারণে হতে হচ্ছে ভুক্তভোগী।
ব্রিটিশরা ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল কিন্তু পরবর্তীতে তারা শাসন ও শোষণ শুরু করে। এরই ধারবাহিকতায় এত বিশাল দেশকে পরিচালিত করার জন্য তাদের প্রয়োজন ছিল জনশক্তির। কিন্তু পরিচালনা করার জন্য এত লোক ব্রিটেন থেকে আনা সম্ভব ছিল না। এর ফলেই তারা কেরানী তৈরির শিক্ষানীতি প্রণয়ন করে। এই নীতিতে শুধুমাত্র কেরানী তৈরি হবে আর কিছুই নয়। আমাদের দেশের বর্তমান যে বেকারত্ব সমস্যা তার পিছনেও এই শিক্ষাব্যবস্থাই দায়ী। এই শিক্ষাব্যবস্থায় বাস্তবধর্মী কোনো শিক্ষা তাদের দেয়া হয় না এরফলে তারা স্বাধীনভাবে কোনো কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেনা। তাদের কাজ করার ক্ষেত্রই হচ্ছে কেরানী গীরী। কিন্তু এত কেরানীর তো প্রয়োজন নেই আর সেই কারণেই বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও শিক্ষাব্যবস্থায় এই তথাকথিত শিক্ষিতদের মধ্যে বাস্তবধর্মী কোনো কিছু না শেখানো হলেও তাদের মধ্যে দম্ভ ও অহংকার ঢুকিয়ে দেয়া হয়েছে যে তারা শিক্ষিত। শ্রমজীবি মানুষের মত নি¤œমানের কাজ করলে ইজ্জত থাকে না। এরফলে ডিগ্রিধারী বিশাল একটি শ্রেণি আজ বেকার হয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে।
অতএব আমাদের এখন এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রতিনিয়ত যে অনুকরণধর্মী কাজ করে যাচ্ছি সেই অনুকরণধর্মী কাজ বন্ধ করতে হবে। ব্রিটিশদের অনুকরণ করে করে আমরা এতদিনে বস্তুগত উন্নতি ছাড়া আর কোনো দিকেই এগোতে পারিনি এবং ভবিষ্যতেও পারব না। ‘যা কিছু বিদেশি তা-ই উত্তম’ এই নীতি থেকে যদি আমরা বেড়িয়ে আসতে না পারি তবে অচিরেই আমাদের ধ্বংস অনিবার্য।

(লেখক: সাংবাদিক ও কলামিস্ট, facebook/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article