প্রচ্ছদ    HT All Article   মো’মেনরাই হবে বিশ্বশক্তির অধিকারী! কিন্তু...

মো’মেনরাই হবে বিশ্বশক্তির অধিকারী! কিন্তু কিভাবে?

২ অক্টোবর ২০১৭ ১১:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী জাতিগোষ্ঠীই যুগে যুগে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এসেছে। মিলিটারি মাইট ও ইকোনোমিক পাওয়ার অবলম্বন করে সমৃদ্ধ হয়েছে প্রযুক্তি, সমৃদ্ধ হয়েছে সভ্যতা। আজ পৃথিবীর সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলো সারা দুনিয়ার উপর ছড়ি ঘুরাচ্ছে তার কারণ আর কিছু নয়, তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা তৈরি হয়েছে বলেই করতে পারছে। যাদের হাতে শক্তি তাদের প্রাধান্যই প্রতিষ্ঠিত হয়, তাদের শ্রেষ্ঠত্ব সবাই মেনে নেয়- এটা ঐতিহাসিকভাবে সত্য। প্রশ্ন হচ্ছে, সেই শক্তিকে কোনদিকে প্রবাহিত করা হবে? ন্যায়ের দিকে নাকি অন্যায়ের দিকে, শান্তি স্থাপনের দিকে নাকি অশান্তি সৃষ্টির দিকে। যদি ন্যায়ের পথে চালিত হয় তাহলে সত্যযুগ আসবে, আর যদি অন্যায়ের দিকে চালিত হয় তাহলে মিথ্যার যুগ আসবে। বর্তমানে চলছে ‘মাইট ইজ রাইট’ এর শাসন। অর্থাৎ শক্তিকে চালিত করা হয়েছে অন্যায়ের দিকে। আজকে পৃথিবীজোড়া মার খাচ্ছে দুর্বলেরা। সিরিয়া, ইরাক, আফগানিস্তান, উত্তর আফ্রিকা, কাশ্মীর, চীন, মিয়ানমার, ফিলিস্তিন, লিবিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান ভূখণ্ডে দুর্বল মুসলমানদের উপর চলছে অকথ্য নির্যাতন নিপীড়ন বৈষম্য গণহত্যা। সাম্রাজ্যবাদী শক্তিগুলো দেখল মুসলমানদের হাতে কোনো শক্তি নেই। সমষ্টিগতভাবে তাদের মিলিটারি মাইট নেই এবং ইকোনোমিক পাওয়ার যা আছে তা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিচ্ছিন্ন। তাদের সমূলে উৎখাত করে দিলেও কেউ নেই প্রতিরোধ করার। যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা করা যায়। ফলে কোনো দেশ দখল করতে, কোনো ভূখণ্ড অধিকার করে নির্যাতন চালাতে, সার্বভৌমত্ব হরণ করতে দুইবার ভাবতে হয় না। কিন্তু যদি আজকে এই জাতি সামরিকভাবে ও অর্থনৈতিকভাবে শক্তিধর জাতি হত তাহলে কারো সাধ্য ছিল না এদের চোখ রাঙায়।
মুসলমানরা একসময় পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল যেটাকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের পেছনেও মূলত এই দুইটি বিষয়ই কাজ করেছিল। সহায়-সম্পদ ও সামরিক শক্তি উভয়দিক দিয়েই মুসলমানরা শক্তিশালী হয়ে উঠেছিল। তাই পৃথিবীর কর্তৃত্ব উঠে এসেছিল এই জাতির হাতে। এদের সভ্যতা ছিল শাসকের সভ্যতা। এদের সংস্কৃতি ছিল শাসকের সংস্কৃতি। এদের ভাষা ছিল শাসকের ভাষা। কিন্তু আজ তার উল্টো চিত্র, গত কয়েক শতাব্দী ধরে এই জাতি অন্যান্য জাতিগুলোর গোলামী করে যাচ্ছে। এদের এত নামাজ, এত রোজা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম-ওলামা, এত আইনজ্ঞ-বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও সারা পৃথিবীতে তারা পরিণত হয়েছে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত ও উপেক্ষিত জাতিতে। এখন যদি এই জাতি পুনরায় তাদের শ্রেষ্ঠত্বের আসনে ফিরে যেতে চায় তাহলে সাধারণ জ্ঞানেই বোঝা যায় তাদেরকে ঐ অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শক্তি অর্জন করতে হবে। প্রশ্ন হচ্ছে- কীভাবে?
আল্লাহ এই প্রশ্নেরই সহজ জবাব দিয়েছেন সুরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে, যার সারকথা হচ্ছে- ‘জাতিকে মো’মেন হতে হবে।’ ব্যস, মো’মেন হলেই আমরা হব পরাশক্তি, আমরা হব শ্রেষ্ঠ জাতি। যে অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শক্তির ভিত্তিতে একটি জাতি শ্রেষ্ঠত্ব লাভ করে সেই দু’টি বিষয়ই আল্লাহ মো’মেনের সংজ্ঞার মধ্যে দিয়েছেন। তিনি বলেন, ‘‘তারাই মো’মেন, যারা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে জান ও ধন-স¤পদ দ্বারা সংগ্রাম করে। তারাই সত্যনিষ্ঠ।’’ আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া।
ধরা যাক এই মুসলিম নামক জাতিটি ঐক্যবদ্ধ হলো। তাদের মধ্যে যত ভেদাভেদ, যত হানাহানি সব মুছে গেল। সবাই একটি বিন্দুতে এক প্লাটফর্মে দাঁড়াল যে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। অতঃপর তারা মো’মেনের সংজ্ঞা মোতাবেক জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় অর্থাৎ মানুষের মুক্তির জন্য সংগ্রাম আরম্ভ করল। যেহেতু তারা ঐক্যবদ্ধ জাতি কাজেই তাদের নেতাও হলেন একজন। জাতির লক্ষ্য হলো একটি, আদর্শ হলো একটি, কর্মসূচি হলো একটি। এরকম একটি জাতি প্রাকৃতিকভাবেই শক্তিধর জাতিতে পরিণত হবে তাতে সন্দেহ নেই। ঐক্যের চাইতে বড় শক্তি আর নেই।
দ্বিতীয়ত, আল্লাহ কেবল ঐক্যবদ্ধ হয়ে বসে থাকতে বললেন না। কেবল তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে বসে থাকলেই জাতি প্রকৃত মো’মেন হয়ে যাবে না। তাদেরকে আরও যে দু’টি কাজ করতে হবে তা হচ্ছে, মানবতার কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে এবং সম্পদকে উৎসর্গ করতে হবে। আর আসল ব্যাপারটা এখানেই।
যখন একটি জাতি একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ হবে এবং তার হাতে নিজেদের ‘জীবনকে’ উৎসর্গ করবে তখন সেই জাতি আর সাধারণ জাতি থাকে না, তারা হয়ে যায় পৃথিবীর সেরা সামরিক শক্তির অধিকারী। আর যখন ‘সম্পদকে’ উৎসর্গ করবে তখন তারা অর্জন করবে বহুল প্রত্যাশিত ‘অর্থনৈতিক সক্ষমতা’। দেখা যাচ্ছে জাতির মো’মেন হবার মধ্যেই নিহিত আছে জাতির সামরিক শক্তি ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের মূলসূত্র। সোজা কথায় ‘মো’মেন হলেই পরাশক্তি।’ আর মো’মেন না হলে অন্য যা কিছু আছে সব অর্থহীন, যেমনটা বর্তমানে হয়েছে।
অনেকে বিভ্রান্ত হয়ে প্রশ্ন করেন- আমরা মুসলমানরা পৃথিবীতে এত নির্যাতিত হচ্ছি, আল্লাহ কেন সাহায্য করছেন না? তাদের বোঝা উচিত যে, আল্লাহ কোর’আনে যতকিছুর ওয়াদা করেছেন সব মো’মেনদের সাথে। জান্নাতের ওয়াদা, গুনাহ মাফ করার ওয়াদা, শত্রুর বিরুদ্ধে সাহায্য করার ওয়াদা, রক্ষা করার ওয়াদা, পৃথিবীর কর্তৃত্ব দেওয়ার ওয়াদা সমস্ত কিছু মো’মেনের সাথে। আমরা যদি মো’মেনই হতাম তাহলে আমাদের তো পরাশক্তি হবার কথা, গোলামী করার কথা নয়। গোলামী করছি মানেই আমরা মো’মেন হতে পারি নি। আমরা নামাজী হয়েছি, রোজাদার হয়েছি, মুসল্লি হয়েছি, মাওলানা-মুফতি হয়েছি, হাজ্বী হয়েছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে মো’মেন হতে পারি নি। মো’মেন হবার জন্য যে শর্তগুলো আল্লাহ দিয়েছেন অর্থাৎ আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা এবং জান ও মাল দিয়ে মানবতার কল্যাণে সংগ্রাম চালিয়ে যাওয়া- সেটার ধারেকাছেও আমরা নেই। আমরা ঐক্য ভঙ্গ করে তিয়াত্তর ফেরকা হয়েছি এবং নিজেরা নিজেরা রক্তারক্তি করছি। জান মাল দেওয়া তো দূরের কথা, ভোগবাদী স্বার্থপর আত্মকেন্দ্রিক জীবনযাপন করে যাচ্ছি। ধর্মকেই আমরা পণ্য বানিয়ে বেচাকেনা করছি। ফলে আমাদের ভয়াবহ সঙ্কটকালে পৃথিবীর কোনো সংস্থা, কোনো দেশ, কোনো পরাশক্তি তো বটেই, আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে সাহায্য করছেন না। এখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি এভাবেই ধ্বংস হয়ে যাব, নাকি মো’মেন হয়ে ঘুরে দাঁড়াবার জন্য ঐক্যবদ্ধ হব? প্রসঙ্গত উল্লেখ্য যে, মো’মেন হবার আহ্বান নিয়েই বিগত ২২ বছর যাবৎ সংগ্রাম চালিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ।
যোগাযোগ:
০১৭১১০০৫০২৫, ০১৯৩৩৭৬৭৭২৫
০১৭৮২১৮৮২৩৭, ০১৬৭০১৭৪৬৪৩

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article