প্রচ্ছদ    HT All Article   মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি

১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ওআইসি-র কাছে মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান অরণ্যে রোদন

এ উদ্যোগ আপনাকেই নিতে হবে

মাননীয় প্রধানমন্ত্রী,
সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। সম্প্রতি আপনি ও.আই.সি মহাসচিবের সাথে সাক্ষাতে বললেন সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে আপনি ওআইসি’র উদ্যোগ আশা করেছেন। আপনার এ চাওয়াটাকে আমরা রাজনৈতিক বক্তব্য মনে করি না, যদিও আজকাল অনেকেই রাজনৈতিক বক্তব্য দিতে অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমরা মনে করছি যে আপনি সত্যিকারভাবেই চাচ্ছেন মুসলিম উম্মাহর ঐক্য, উপলব্ধি করছেন যে ঐক্য ছাড়া এখন আর এ জাতির বাঁচার কোন পথ নাই।
কিন্তু ঐক্য হবে কী দিয়ে? ঐক্যবদ্ধ হতে অবশ্যই একটি আদর্শ লাগবে। সেটা তো এ জাতির কারো কাছে নেই। সবাই নিজেকে ঠিক এবং অন্যকে ভুল মনে করছে। জাতির মধ্যে ঐক্য যেন প্রতিষ্ঠিত না হতে পার সে ষড়যন্ত্র তো কয়েক শতাব্দী থেকেই চলছে, যারা সচেতন তারা তা জানেন। তাছাড়া পূর্ব থেকেই শিয়া, সুন্নী, শাফি, হানাফী, হাম্বলি, চিশতিয়া, নকশবন্দিয়া এমন হাজারো ফেরকা, মাজহাব, তরিকায় এই উম্মাহ খণ্ড বিখণ্ড হয়ে আছে। সেই অনৈক্যের প্রাচীর এতই উঁচু যে একজন সনাতন ধর্মী বা খ্রিষ্টানকে মুসলমান করা সম্ভব কিন্তু একজন সুন্নিকে শিয়া বানানো সম্ভব নয়। কাজেই এখন এমন একটি আদর্শ লাগবে যা এই বিভক্তিগুলোকে এক করে দিতে পারে।
আমরা হেযবুত তওহীদ আল্লাহর রহমে এমন একটি আদর্শ লাভ করেছি যা মুসলমান জাতি তো বটেই, মানবজাতির মধ্যে বিরাজমান সকল অনৈক্যকে নির্মূল করে দিতে সক্ষম। সেই আদর্শ আমরা এ জাতিকে দিতে চাই এবং এই সংকট থেকে তাদেরকে উদ্ধার করতে চাই। আমরা নিজেরা আমাদেও সাধ্যমত সেই চেষ্টা করে যাচ্ছি যা আপনি অবগত আছেন। আজ যেহেতু মুসলিম বিশ্ব মহা ধ্বংসযজ্ঞের সম্মুখীন তাই এ সংকট থেকে উত্তরণের জন্য স্বভাবতই ঐক্য অনিবার্য হয়ে উঠেছে।
এটা অনুধাবন করে আপনি যে আরবদের কাছে এই ঐক্য সৃষ্টির জন্য আহ্বান করছেন তারাই তো অনৈক্যের বীজ বপন করেছে এবং যুগসঞ্চিত অনৈক্যকে সযত্নে লালন করছে। তারাই শিয়া-সুন্নি দাঙ্গাকে পশ্চিমা প্রভুদের স্বার্থে জিইয়ে রাখছে। বৈষয়িক স্বার্থ ছাড়া তারা কোনোদিন দুটো দেশ ঐক্যবদ্ধ হয় নি, তাই জাতীয় ঐক্যের যে আহ্বান তারা জানিয়ে থাকে তা আহ্বানেই সীমাবদ্ধ। আরব দেশগুলো নিজেদের সিংহাসন টিকিয়ে রাখার জন্য পশ্চিমা প্রভুদের তাবেদারি করে যাবে, আর নিজেদের অঢেল সম্পদ প্রভুদের সন্তুষ্টির জন্য ব্যয় করবে। মুসলিম জাতির পাশে তারা দাঁড়াতে প্রস্তুত নয়, কারণ তাতে প্রভুরা নাখোশ হতে পারে।
কিন্তু মুসলিম উম্মাহর অস্তিত্বের স্বার্থে এখন ঐক্যবদ্ধ হতেই হবে। অন্যথায় তারা নিজেদের প্রতিটি রাষ্ট্র একে একে হারাবে, হয় পশ্চিমাদের দখলে যাবে কিংবা জঙ্গিদের দখলে যাবে। যেটাই হোক ধ্বংসস্তূপ ছাড়া কিছুই থাকবে না। জঙ্গিবাদী গোষ্ঠী যেভাবে আগ্রাসী সম্প্রসারণ নীতি নিয়েছে তাতে কোনো দেশই বাদ থাকবে না, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব মুসলিম দেশই এতে জড়িয়ে যেতে বাধ্য হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। ঐক্যবদ্ধ না হয়ে যে পররাষ্ট্রনীতিই গ্রহণ করা হোক তা ব্যর্থ হবে। কারণ জঙ্গিরা বিকৃত ধর্মীয় চেতনা দ্বারা উদ্বুদ্ধ। তারা সমগ্র মুসলিম বিশ্বকে একটি অখণ্ড রাষ্ট্রে পরিণত করতে চায় এবং এ বিষয়ে তারা তাদের পূর্বপরিকল্পনা ও কল্পিত মানচিত্রও গণমাধ্যমে প্রকাশ করেছে। আর পশ্চিমা বিশ্ব চায় রণাঙ্গন যেখানে তারা অস্ত্র বিক্রি করে নিজেদের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করে ফেলতে পারবে।
এই পরিণাম এড়ানোর জন্য মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে ঐক্য প্রয়োজন সেই ঐক্য সৃষ্টির পদক্ষেপ আপনিও নিতে পারেন। কারণ ঐক্যবদ্ধ করতে যে আদর্শ লাগবে সেই আদর্শ আল্লাহর রহমে আপনার নিকটেই আছে। এই ভূখণ্ডে আল্লাহ সত্যের তরবারি দান করছেন যা দিয়ে ধর্মের নামে প্রচলিত প্রতিটি মিথ্যাকে ছিন্নভিন্ন করে দিতে পারেন আপনি। সেই মহাসত্য আমাদের এমামুযযামানকে আল্লাহ দান করছেন। আপনি একবার একটি স্বপ্ন দেখছিলেন যা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেছিলেন। স্বপ্নে আপনি আপনার বাবাকে প্রশ্ন করেছিলেন, ‘পার্টি যদি ভেঙ্গে যায় দেশে ফিরবো কিভাবে?’ তিনি বলেছিলেন, ‘না। পার্টি ইউনাইটেড থাকবে’ (দৈনিক ইত্তেফাক, ১৮ মে ২০১৪)। তখনও আপনার চিন্তার কারণ ছিল অনৈক্য আর এখনো তাই। এখন আপনার বাঙালি জাতিকে, এবং বিশ্বময় মুসলিম জাতিকে বাঁচাতে হলে ঐক্য ছাড়া কোন পথ নাই। আর সেই ঐক্য হবে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে। সেই ঐক্য গঠনের প্রক্রিয়া ও পথ আমাদের কাছে আছে।
আপনি বলছিলেন যে, ‘আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নত করব না’। একথা একজন মোমেনের কথা, একজন ধর্মবিদ্বেষী বা নাস্তিক এ ধরনের কথা বলতে পারে না, যদিও ধর্মব্যবসায়ীরা আপনাকে নাস্তিক বলে অপপ্রচার করে থাকে। কিন্তু আমরা সেটা মনে করছি না। কিন্তু যদি জাতিকে ঐক্যবদ্ধ না করা গেলে মাথানত করতে হবেই। ধর্মব্যবসায়ীদের কাছে, জঙ্গীবাদের কাছে, বহিঃশত্রুর কাছে এবং ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করতেই হবে। এটা প্রাকৃতিক নিয়মেই হবে, কেউ ফিরাতে পারবে না। সাদ্দাম, গাদ্দাফি এদের পরিণতি সে সত্যকেই প্রকাশ করে। আর যদি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন তাহলে আল্লাহ ছাড়া কারো সামনেই মাথানত করতে হবে না। আল্লাহ আপনার সঙ্গে থাকবেন। আপনার স্বপ্ন পূরণ হবে, আহ্বান ফলপ্রসূ হবে, আশাবাদ সত্য হবে। আপনি জানেন যে যুদ্ধজয় শক্তি বা অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ জয় হয় যোদ্ধার আত্মবিশ্বাসের শক্তি দিয়ে। সেই আত্মবিশ্বাস আসে তার আদর্শ থেকে এবং সেনানায়কের উপর আস্থা থেকে। এ জাতির মধ্যে আমরা আত্মবিশ্বাস সৃষ্টি করতে অবশ্যই সক্ষম হবো এনশা’আল্লাহ। তবে জাতির কর্ণধার হিসাবে আপনার ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত জরুরি।
ধন্যবাদান্তে,

sign
মসীহ উর রহমান

(আমীর, হেযবুত তওহীদ)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article