প্রচ্ছদ    HT All Article   বহুদলীয় গণতন্ত্র: একটি জাতিবিধ্বংসী মতবাদ

বহুদলীয় গণতন্ত্র: একটি জাতিবিধ্বংসী মতবাদ

২৫ মে ২০১৫ ১১:৩১ এএম
বজ্রশক্তি ডেস্ক

Bohudolioমোহাম্মদ আসাদ আলী:

খবরে প্রকাশ- ‘তুরস্কের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিরোধের জের ধরে গত বৃহৎ প্রতিবার জাতীয় সংসদের ভেতরে রীতিমত ঘুষোঘুষির ঘটনা ঘটেছে। এতে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি’র উপপ্রধান বুলেন্ত তেজকান আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।’ (সূত্র: দেশেরপত্র, ২৫ শে জানুয়ারি)
সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এটা নতুন কোন ঘটনা নয়। আবার এমন ঘটনা তৃতীয় বিশ্বের দেশগুলোতেই যে শুধু ঘটছে তাও নয়। ইতালি, মেক্সিকো, ইউক্রেন, পাকিস্তান, দক্ষিণ কোরিয়ার মত দেশগুলোতেও সংসদের ভেতরে মারামারির রেকর্ড রয়েছে। এই ধরণের ঘটনা ঘটে থাকে সাধারণত সরকারি দল ও বিরোধী দলের বিরোধকে কেন্দ্র করে। গণতন্ত্রের ভাষ্যমতে শক্তিশালী বিরোধী দল না থাকলে নাকি সরকারি দল স্বেচ্ছাচারী হয়ে ওঠে। অর্থাৎ পুরো রাজনৈতিক ব্যবস্থাকে একটি ‘চেক এ্যাণ্ড ব্যালান্স’ এর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদে বিরোধী দলকে অপরিহার্য হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আলোকে এই ব্যবস্থার অসারতা ক্রমেই প্রকাশ পাচ্ছে। কারণ এখন সরকারি দল বিরোধী দলকে ভয় করে না বরং দমন করে, আবার বিরোধী দলও সরকারের মন্দ কাজের সমালোচনা না করে উল্টো সরকারটাই বৈধ কি অবৈধ সেই প্রশ্ন তোলে। কাজেই যে ভারসাম্য আনয়নের উদ্দেশ্যে গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা রাখা হয়েছে শেষ পর্যন্ত সেই ভারসাম্য বজায় থাকছে না। তুরস্কের সংসদ তারই জ্বলন্ত উদাহরণ।
সরকার হলো একটি দেশের নিয়ন্ত্রক। সুতরাং যারা সরকারে থাকবে তারা দেশের স্বার্থকে বিবেচনায় রেখেই কাজ করবে। জনসাধারণের অর্থ-সম্পদ জনগণের কল্যাণের কাজেই ব্যয় হবে। সরকার এখানে শুধুমাত্র তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারে। কিন্তু গণতান্ত্রিক শাসনব্যবস্থায় তা সম্ভব হয় না। দেখা যায়- মানুষের সামনে ভোটের অধিকারের কথা বলে অর্থ ও বাহুবলে এক শ্রেণির স্বার্থবাদী লোক জনতার সামনে শতশত প্রতিশ্র“তির মুলা ঝুলিয়ে রেখে নির্বাচিত হন। তারা নিজেদেরকে দাবি করেন জনগণের প্রতিনিধি, অথচ রাষ্ট্র পরিচালনা করেন নিজেদের ইচ্ছেমত। তাদের ধারণা হলো- যেহেতু তারা জনগণের প্রতিনিধি কাজেই তারা যা যা করছেন তার সবই জনগণেরই ইচ্ছার প্রতিফলন। আর ঠিক এই কারণেই গণতন্ত্রে বিরোধী দলের প্রয়োজন পড়ে যাতে করে সরকার জনতার ইচ্ছার কথা বলে পারতপক্ষে জনগণের ক্ষতি হয় এমন কোন পদক্ষেপ নিতে না পারে। কিন্তু এটাও ব্যর্থ হয়। বিরোধী দল পরিণত হয় সম্পূর্ণভাবে সরকারবিরোধী একটি শ্রেণিতে। সরকার যা-ই করে বিরোধী দল সেটাকেই জনগণের জন্য অকল্যাণকর বলে প্রচার করে। প্রয়োজনে ছল-চাতুরী বা ষড়যন্ত্র করতেও কোন দ্বিধা করে না। ফলে অচিরেই সরকার ও বিরোধী দলের মাঝে দা-কুমড়ার সম্পর্ক সৃষ্টি হয়। পুঞ্জিভূত হয় পারস্পরিক তীব্র ঘৃণা-ক্ষোভ। এমনও দেশ রয়েছে যে দেশের নেতৃবৃন্দ রাজনৈতিক এই বিরোধের জের ধরে পরস্পরের মুখ দর্শন বন্ধ করে দেন। তারা সমালোচনা করেন পেছন থেকে। সমালোচনার ভাষা এমন অশালীন পর্যায়ে যায় যে, তাদের তীর্যক বাক্যবান থেকে তাদের পূর্বপুরুষগণও রেহাই পান না। সাধারণ মানুষ, যারা ঐ নেতৃবৃন্দকে দেশ পরিচালনায় বসিয়ে আশা করেছিল যে- ‘নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলবে, তারাই নেতাদের আচরণে অসন্তুষ্ট এবং এক পর্যায়ে ক্ষুব্ধ হয়। যেহেতু উভয়পক্ষেরই (সরকার ও সরকার বিরোধী) একটি বিরাট সংখ্যার কর্মী-সমর্থক থাকে কাজেই এই বিরোধ পারস্পরিক ঘৃণা বা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা রূপ নেয় জাতির অভ্যন্তরীণ সংঘাত-সহিংসতায়। পরিসংখ্যান খুললেই দেখা যাবে- প্রতিটি দেশে প্রতি বছর যে পরিমাণ হত্যা, গুম, সন্ত্রাস হয়ে থাকে তার অধিকাংশই হয় রাজনৈতিক দলাদলীর কারণে। কাজেই বহুদলীয় গণতন্ত্র তার স্বপক্ষে যে যুক্তি দেখায় তা ভণ্ডুল হয়ে যাচ্ছে অনায়াসেই।
তবে এসবের জন্য সরকারি দল বা বিরোধী দলকে দোষ না দেওয়াটাই শ্রেয়। কারণ তারা কেউই হানাহানি-মারামারি চায় না, শুধুমাত্র গণতন্ত্রের ঐক্যবিনাশী ছাঁচে পড়ে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে তারা বাধ্য হয়ে এসবে লিপ্ত হয়। ইংরেজিতে একটি কথা আছে- ‘United we stand, divide we fall’ অর্থাৎ ঐক্যে বিজয়, অনৈক্যে পতন। গণতন্ত্র এটা মানে না। কিন্তু আমাদেরকে মানতে হবে। গণতন্ত্র নিয়ে চিন্তা না করে আমাদেরকে নিজেদের নিয়ে চিন্তা করতে হবে। রাজতন্ত্র গেছে সমাজতন্ত্র এসেছে, আবার সমাজতন্ত্র গেছে গণতন্ত্র এসেছে; এখন গণতন্ত্রেরও মুমূর্ষু অবস্থা। এই তন্ত্র-মন্ত্র বেদবাক্য নয় যে তা নিঃশেষ হবে না। কিন্তু মানবজাতি তো তন্ত্র-মন্ত্র নয়। আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হবে ঐক্যবদ্ধভাবে। জাতিবিনাশী তন্ত্র-মন্ত্র আমাদের বিনাশ ঘটানোর পূর্বেই ঐ তন্ত্র-মন্ত্রেরই বিনাশ সাধন করতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article