প্রচ্ছদ    HT All Article   প্রশ্নোত্তর: আপনারা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের...

প্রশ্নোত্তর: আপনারা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের কেন মাঠে নামিয়েছেন?

২৭ জানুয়ারি ২০১৬ ০২:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

Untitled-1দেশের কোটি কোটি মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে আছে, সর্বত্র উৎসব-আনন্দের জোয়ার বইছে, তখন একমাত্র ব্যতিক্রম হিসেবে হেযবুত তওহীদকেই আপনি পাবেন যারা সকল প্রকার অন্যায়-অবিচার, অশান্তি, ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে সচেতন করে দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ঈদের দিনেও সংগ্রাম অব্যাহত রেখেছে। ঈদ উপলক্ষে দেশের অন্যান্য পত্র-পত্রিকা বন্ধ থাকলেও বন্ধ ছিল না ‘অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর’ স্লোগানে উদ্দীপ্ত ‘দৈনিক বজ্রশক্তি’র প্রকাশনা। হেযবুত তওহীদের একঝাঁক প্রাণোদ্দীপ্ত তরুণ-তরুণীর নিঃস্বার্থ আত্মত্যাগের সৌজন্যে জাতির মুক্তির বার্তা বহনকারী এই পত্রিকাটির হাজার হাজার কপি রাজধানী ঢাকা থেকে শুরু করে, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, এমনকি প্রত্যন্ত গ্রমাঞ্চলেও পৌঁছে গেছে। আমাদের সমাজে মানবতার ধ্বজাধারী অনেকেই আছেন, কিন্তু প্রকৃতপক্ষেই মানবতাকে ধারণ করা এবং কাজে প্রমাণ দেওয়ার মতো লোক কয়জন আছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করা যেতেই পারে। অন্যদিকে হেযবুত তওহীদ বরাবরই কথায় নয়, কাজে প্রমাণ দিয়ে এসেছে। অথচ অবাক হতে হয় যখন, আমাদেরকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম করার কারণে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, আপনারা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদেরকে কেন মাঠে নামিয়েছেন? অনেকে আবার আমাদের মেয়েদেরকে এমন প্রশ্নও করেন- আপনাদের কি স্বামী, সংসার, ছেলে-মেয়ে নাই? সবাই যখন ঈদ আনন্দ করছে তখন আপনারা মাঠে-ঘাটে ঘুরে পত্রিকা বিক্রি করছেন কেন?
প্রশ্নটি অবাক করার মতো হলেও এ জাতির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা অবাক হই না। যাদের চোখের সামনে ১৩ বছরের শিশুকে পিটিয়ে হত্যা করা হলেও কেউ সাহায্যের হাত বাড়ানো পরের কথা সাপের খেলা দেখার মতো সে হত্যাকাণ্ড উপভোগ করে, যখন শিশুটি বলে ‘অ ভাই, আমারে এক গললাস (গ্লাস) পানি দেওরেবা, আমার গলা হুকাই গেছে (শুকিয়ে গেছে), আর আমারে মারিও না, আমার আত-পাও (হাত-পা) ভাঙ্গি গেছে’ এমন আর্তচিৎকারেও যাদের হৃদয়ে শিশু সন্তানটির জন্য মায়া জন্মায় না, যেখানে বাড়তি বেতনের আশায় এক দোকানের কাজ ছেড়ে অন্য দোকানে কাজ নেওয়ার অধিকারকেও অন্যায় মনে করে তার শাস্তি নির্ধারণ করা হয় মলদ্বার দিয়ে হওয়া ঢুকিয়ে পেটের নাড়ি-ভূড়ি ফাটিয়ে নিষ্ঠুরতমভাবে হত্যা, যে সমাজে ‘মা’ অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়ে সন্তানকে হাসপাতালে এনে সন্ত্রাসী দিয়ে খুন করায়, আবার সন্তান ঠান্ডা মাথায় ঘুমন্ত পিতা-মাতার গলায় চুরি চালায়, যে সমাজে একটি জাতীয় উৎসবে লক্ষ লক্ষ লোকের ভিড়ের মধ্যে প্রায় ১৬ জন তরুণীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করে না, যে সমাজে বুকের ধন সোনামনিকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে বস্তাবন্দী করে ডোবা-নালায় ফেলে দেওয়া হয়, মায়ের পেটেই সন্তান গুলিবিদ্ধ হয়, সেই সমাজের মানুষ যখন দেখে একদল লোক, যাদের মধ্যে আবার প্রায় অর্ধেকই নারী, নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করছে তখন কৌতূহল জাগ্রত হওয়াই স্বাভাবিক। যাদের বেঁচে থাকার ভিত্তি হলো স্বার্থচিন্তা, মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা যাদের কাছে অলীক কল্পনা ছাড়া কিছুই নয়, তারা হেযবুত তওহীদের এই নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যেও স্বার্থের গন্ধ খুঁজতে যাবেন, এতে আর অবাক হবার কী আছে? তাই তো আমাদের ভাই-বোনরা যখন তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন, তারা ভ্রু কুঁচকে মন্তব্য করেন, এই যুগে কেউ স্বার্থ ছাড়া কোনো কাজ করে নাকি? নিশ্চয়ই আপনাদেরও কোনো স্বার্থ আছে।
এমন মনোভাব যাদের আছে, তাদের ব্যাপারে কথা নেই। স্বার্থের সমুদ্রে তারা এতই গভীরে তলিয়ে গেছে যে, আমাদের সাধ্য নেই তাদের সত্য বোঝাবার, একমাত্র আল্লাহই পারেন তাদের অন্তর্দৃষ্টি খুলে দিতে। তবে অনেকে ইতিবাচক দৃষ্টি থেকেও শুধুই কৌতূহলবশত আমাদের মেয়েদেরকে প্রশ্ন করছেন যে, কেন তারা ঈদের আনন্দ উপভোগ না করে পথে পথে পত্রিকা বিক্রি করছে? তাদের প্রতি আমাদের কথা হলো-
সকল ন্যায়-অন্যায়ের পার্থক্য করে যে ধর্ম, সকল সত্যের উৎস যে ধর্ম, মানবজাতির মুক্তির জন্য, শান্তির জন্য আগমন ঘটেছে যে ধর্মের সেই ধর্মই আজ এক শ্রেণির স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ীর কারণে অশান্তির মূল কারণে পরিণত হয়েছে। পৃথিবীর অধিকাংশ মানুষই স্রষ্টায় বিশ্বাসী, কোন না ধর্মে বিশ্বাসী, তাদের মধ্যে গভীর ধর্মীয় চেতনা রয়েছে যা মানবজাতির অতুলনীয় উপকার সাধন করতে পারতো, কিন্তু বাস্তবে সেই শুভ চেতনাই আজ বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। তাদের এই ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ধর্মব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে। একটি শ্রেণি বলছে- আমাদেরকে দান কর, মসজিদে-মন্দিরে দান কর, মাদ্রাসায় দান কর, মাজারে দাও তাহলে তুমি স্রষ্টার সন্তুষ্টি পাবে। আরেক শ্রেণী বলছে- আমাদেরকে ভোট দাও, আমাদেরকে চাঁদা দাও, আল্লাহ জান্নাত দিবেন, ব্যালট পেপার জান্নাতের টিকিট হবে ইত্যাদি। এছাড়াও রয়েছে আরেকটি শ্রেণি যারা মানুষের জেহাদী চেতনাকে ভুল পথে ব্যবহার করে সন্ত্রাস-জঙ্গিবাদের জন্ম দিচ্ছে। এমতাবস্থায় হেযবুত তওহীদ জাতির সম্মুখে তুলে ধরছে মানুষের ধর্ম কি, মানুষের প্রকৃত এবাদত কি, মানবজন্মের সার্থকতা কোথায়। বর্তমান পরিস্থিতিতে এই সত্য প্রকাশের চেয়ে জরুরি কোনো কিছুই থাকতে পারে কি?
আজ সমস্ত পৃথিবীতে সামাজিক, রাজনৈতিক, নৈতিক অবক্ষয় দেখে সকল চিন্তাশীল মানুষ আঁতকে উঠছেন, অবস্থার ভয়াবহতা বিবেচনা করে চিন্তাশীল মানুষ বলছেন পৃথিবী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা সকলেই দিশাহারা হয়ে এই অবস্থা থেকে মুক্তির পথ খুঁজছেন। মুক্তির সন্ধানে মানুষ চেষ্টা তো কম করে নি। একের পর এক জীবনব্যবস্থা বদলিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করেছে, কিন্তু কোনোটাই সফলতার পরিচয় দিতে পারে নি। বস্তুত মানুষের পক্ষে এই সমস্যার সমাধান বের করা অসম্ভব। যিনি সৃষ্টি করেছেন, তিনিই জানেন কোন পথে মানুষের মুক্তি নিহিত। আল্লাহ হেযবুত তওহীদকে সে পথের সন্ধান দিয়েছেন। পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র ধর্মের প্রকৃত জ্ঞান ও তার সঠিক ব্যবহার। ধর্মবিশ্বাসের অপব্যবহারের মাধ্যমে আজ যে জঙ্গিবাদের সৃষ্টি করা হয়েছে সেই ধর্মবিশ্বাসের সঠিক ব্যবহারের মাধ্যমেই কিভাবে জঙ্গিবাদ নির্মূল করে মানুষের কল্যাণ করা যায়, বা ধর্মবিশ্বাসের অপব্যবহার করে যেভাবে দেশে অস্থিশীলতা সৃষ্টি করা হয়ে থাকে, দাঙ্গা-হাঙ্গামা বাধানো হয়, ভাঙচুর করা হয়, অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়, সেই ধর্মবিশ্বাসের সঠিক ব্যবহার নিশ্চিত করেই কীভাবে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় সে উপায় হেযবুত তওহীদ জাতির সামনে তুলে ধরছে।
সমস্ত অপশক্তির হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য এই মহাসত্য সকল মানুষের নিকট পৌঁছে দেওয়াকে আমরা আমাদের ঈমানী দায়িত্ব, এবাদত বলে মনে করি। আমরা আমাদের মধ্যমতো সকল উপায়ে প্রচেষ্টা চালাচ্ছি এ জাতিকে সত্যের সাথে পরিচয় করিয়ে দিতে। পত্রিকা প্রকাশ তারই একটি অংশমাত্র। আমরা সংখ্যায় অল্প, কিন্তু দায়িত্ব বিরাট-বিশাল। সে দায়িত্ব পালন করতে তাই নারী-পুরুষ সকলের সমান অংশগ্রহণ আবশ্যক। তাছাড়া সত্য প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের অংশগ্রহণকে ইসলাম কেবল সমর্থনই করে না, উৎসাহিতও করে। আল্লাহর রসুলের সময় নারীরা যুদ্ধ করেছেন, এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। যেখানে যুদ্ধ করার অনুমতি রয়েছে, সেখানে আমাদের মেয়েরা সম্পূর্ণ শালীনতা-ভদ্রতা বজায় রেখে পত্রিকা বিক্রি করে থাকেন, এতে অসুবিধা কোথায়? আমাদের মেয়েরা এ কাজ করে স্বেচ্ছায়, এবাদত জ্ঞান করে। এ কাজে তাদের পার্থিব কোন স্বার্থ নাই। এ কাজের বিনিময় তারা পরকালের মহান আল্লাহর কাছ থেকে আশা করে।
তবে সবাই শুধু প্রশ্নই করছেন তা নয়। আমরা খবর পাচ্ছি, অনেক সুহৃদ, সুশীল, সত্যনিষ্ঠ ব্যক্তি আমাদের মেয়েদের এই আত্মোৎস্বর্গকে সাধুবাদ জানাচ্ছেন, সহযোগিতা করছেন, সসম্মানে বসতে দিচ্ছেন, নিজেরাই উদ্যোগী হয়ে পত্রিকা বিক্রি করে দিচ্ছেন। তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। তাদের জন্য কেবল আমরা এই দোয়া’ই করতে পারি, আল্লাহ যেন মানবতার কল্যাণে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একদিন তাদেরকেও শরীক করেন। নিকট ভবিষ্যতে এ জাতির সকলেই হেযবুত তওহীদের সংগ্রামের মর্মবাণী উপলব্ধি করতে সক্ষম হবেন ইনশা’আল্লাহ।
[মতামতের জন্য: ০১৭১১০০৫০২৫, ০১৯৩৩৭৬৭৭২৫, ০১৭৮২১৮৮২৩৭, ০১৬৭০১৭৪৬৪৩]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article