প্রচ্ছদ    HT All Article   প্রকৃত ইসলাম বনাম বিকৃত ইসলামের...

প্রকৃত ইসলাম বনাম বিকৃত ইসলামের ফল

১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইসলাম আল্লাহর প্রেরিত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অঙ্গনে মানুষ কীভাবে তার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সামষ্টিক জীবন পরিচালনা করবে তার সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়ে আল্লাহ মানবজাতির জন্য ইসলাম প্রেরণ করেছেন। যখন মানুষের সমাজ অন্যায়-অশান্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে তখনই নবী-রসুলরা মানবসমাজে আল্লাহর তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, যাতে এই জীবনব্যবস্থা অনুসরণ করে মানুষের সামষ্টিক জীবন ন্যায়, সুবিচার ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠে। কিন্তু যখন মানুষ আল্লাহর অবাধ্য হয়েছে, নবীর আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, নিজেদের তৈরি আইন-কানুন দিয়ে চলতে চেয়েছে তখনই তারা নিজেদের সৃষ্ট অন্যায়, অশান্তি, জাহেলিয়াতে ডুবে গিয়েছে।

আজ আমাদেরও সেই দশা চলছে। আমরা সামষ্টিক জীবনে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে মানুষের তৈরি আইন-কানুন, হুকুম-বিধান, দণ্ডবিধি প্রতিষ্ঠা করে ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাতসহ বহু আমল করে যাচ্ছি। এসব ব্যক্তিগত আমল করে ভাবছি যে, আমাদের এসব ইবাদত বন্দেগির কারণে ইসলামের অনেক উপকার হচ্ছে, আল্লাহ অনেক খুশি হচ্ছেন, অনেক নেকি হাসিল হচ্ছে। আমাদের অনেক মসজিদ আছে যেগুলোতে সোনার গম্বুজ বসানো। টাইলস নির্মিত, এসি লাগানো মসজিদ আমাদের পাড়ায় পাড়ায়। দৈনিক শত শত মুসলমান সেখানে নামাজ পড়ছে, জুমার দিনগুলোয় মসজিদে এত ভীড় থাকে যে, ভিতরে জায়গা না পেয়ে রাস্তায় চাটাই বিছিয়ে নামাজ পড়ছে। প্রতি বছর তাদের লক্ষ লক্ষ মানুষ হজ করছে। অত্যন্ত নিষ্ঠার সাথে তারা রসুলের ব্যক্তিগত অভ্যাস-অনভ্যাসের চর্চা করছে। এসবের বিনিময়ে তারা পরকালে সুন্দরী হুর পাওয়ার স্বপ্ন দেখছে।

কিন্তু এত আমল, এত ইবাদত বন্দেগি, এত মসজিদ মাদ্রাসা সমাজে ন্যায়, সুবিচার, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারছে না, মানুষের নৈতিক স্খলন ঠেকাতে পারছে না। আমাদের সমাজ দুর্নীতি, অপরাধ, দুরাচারে পরিপূর্ণ। সমাজের এমন কোন ক্ষেত্র বা স্তর নেই যেখানে দুর্নীতি প্রবেশ করেনি। অপরাধে প্লবিত সমাজ। তা নিয়ে আমাদের মুসুল্লিদের কোনো চিন্তা নেই। সমাজ বা দেশ নিয়ে, সমাজে শান্তি প্রতিষ্ঠা এগুলোকে তারা ইসলামের চিন্তার বিষয় বলে মনে করে না। অথচ ১৪০০ বছর আগে আল্লাহর রসুল (সা.) যে ইসলাম আরবের আইয়ামে জাহেলিয়াতের সমাজে প্রতিষ্ঠা করেছিলেন তা অর্ধদুনিয়াকে শান্তির ছায়াতলে আনতে সক্ষম হয়েছিল। সমাজের ন্যায়, সুবিচার, অর্থনৈতিক স্বচ্ছলতা, নিরাপত্তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, আদালতে মাসের পর অপরাধ সংক্রান্ত কোন মামলা আসত না, মানুষের রাতে ঘুমানোর সময় ঘরের দরজা-জানালা লাগানোর প্রয়োজন হত না, উটের পিঠে খাদ্যসামগ্রী ও অর্থসম্পদ বোঝাই করে ধনীরা দরিদ্র মানুষের সন্ধানে শহরে-উপশহরে ঘুরে বেড়াত, কিন্তু নেওয়ার মত কাউকে খুঁজে পেত না। কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে নির্দিষ্ট স্থানে খুঁজে পাওয়া যেত। এমন একটি সমাজ এখন আমাদের কাছে কল্পনা ও স্বপ্নের মত মনে হলেও একদিন তা কায়েম করেছিল ইসলাম।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

আজ একই ইসলামের দাবিদার মুসলিম জাতির দিকে তাকালে দেখা যায় বিপরীত চিত্র। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম মুসলিম জাতিকে করেছিল জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নিত্যনতুন আবিষ্কারে, প্রযুক্তিতে সকল জাতির শিক্ষকের আসনে অধিষ্ঠিত, অর্ধ দুনিয়ার শাসনভার তাদের উপর অর্পন করেছিল; আর বর্তমানে ইসলাম মুসলিম জাতিকে করেছে দুর্বল, ভঙ্গুর, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, দাস, অন্যজাতির গোলামে। বিশ্বজুড়ে তারা সংখ্যায় অগণিত কিন্তু তাদের এই সংখ্যা যেন ভেসে যাওয়া আবর্জনার মত মূল্যহীন। পৃথিবীর কোন দেশে তাদের আশ্রয় নেই, কোন দেশে সম্মানের সাথে বেঁচে থাকার মত তাদের অবস্থা নেই। যেমন- কয়েক বছর আগে মিয়ানমারে কী নৃশংসভাবে তাদের দেশছাড়া করা হয়েছে তা মোটামুটি সবাই জানেন। যারা তাদের প্রচণ্ড নির্যাতনের মুখে পালাতে পারেনি, তাদের বরণ করে নিতে রড মিয়ানমারের সেনাবাহিনীর হাতে মর্মান্তিক মৃত্যু।

অন্যদিকে ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, ফিলিস্তিনে বছরের পর বছর ধরে চলছে মুসলিম নিধন, গৃহযুদ্ধ। লক্ষ লক্ষ মুসলমানের লাশের পাহাড় যেন আকাশ ছুঁয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুসলমান-মুসলমান মারামারি, কাটাকাটি আর যুদ্ধ করে যত মুসলমানের মৃত্যু হয়েছে তা অন্য কোনো ধর্মাবলম্বীদের ক্ষেত্রে হয়ত ঘটেনি। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে যারা অধিকাংশই ছিল মুসলমান। ইয়েমেনে সৌদির জোটের নেতৃত্ব চলেছে ইয়েমেনি মুসলিম গণহত্যা। প্রশ্ন হচ্ছে, কেন এমন করুণ দশা? এটার তো কথা ছিল না। আল্লাহ তো বলছেন, “আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে তিনি পৃথিবীর কর্তৃত্ব (খেলাফত) প্রদান করবেন, যেমনটি তিনি দিয়েছিলেন পূর্ববর্তীদেরকে এবং তিনি তোমাদের দীনকে প্রতিষ্ঠা করবেন যেটা তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন” (সুরা নুর ৫৫)।

তাহলে চৌদ্দশ বছর আগে যে ইসলাম পালন করে মুসলমান জাতি অর্ধ-দুনিয়ার শাসকে পরিণত হয়েছিল, আজ সেই ইসলামের অনুসারীরা কেন এত শক্তিহীন, দুর্বল, অন্য জাতির গোলাম? এর কারণ খুব সহজ, আজকে আমরা ইসলাম বলে যে ধর্ম বা দীনকে অনুসরণ করে চলছি, সেটা আল্লাহ-রসুলের সেই ইসলাম নয়। প্রকৃত ইসলাম বিগত ১৩০০ বছরে ধীরে ধীরে বিকৃত হতে হতে এখন সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে গেছে, আর আমরা সেই বিকৃত বিপরীতমুখী ইসলামকেই প্রাণান্তকরভাবে মেনে চলেছি। ফলে আল্লাহর দৃষ্টিতে আমরা আর মো’মেন নেই, তাই আল্লাহর ঐ ওয়াদা আমাদের জন্য নয়। এই সত্যকে এখন মেনে নিতেই হবে। তাহলে সম্ভব হবে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ সন্ধান করা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article