প্রচ্ছদ    HT All Article   নিউজিল্যান্ডে মসজিদের হামলাই কী শেষ?

নিউজিল্যান্ডে মসজিদের হামলাই কী শেষ?

৩০ মার্চ ২০১৯ ০১:২৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

নিউজিল্যান্ডের ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার মতো ঘটনা মুসলিমদের সাথে প্রথমবার ঘটেনি। সারা পৃথিবীতে মুসলিমদের উপর এ ধরনের হামলা নিত্যদিন চলছে। আমি নিশ্চিত, যারা সচেতন ও বিবেকবান ও ন্যূনতম পত্র-পত্রিকা পড়েন তারা কেউই আমার কথার সাথে দ্বিমত পোষণ করবেন না।
পত্র-পত্রিকায় প্রায় প্রতিদিনই মুসলিমদের উপর হওয়া অত্যাচার ও নির্যাতনের খবর প্রকাশিত হয়। ফিলিস্তিনে গত ৭০ বছর ধরে মুসলমানদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে যে ঘটনা আমাদের সবার সামনে পরিষ্কার। মিয়ানমার থেকে বিতারিত করা হলো লক্ষ লক্ষ মুসলিমদের যারা এখন উদ্বাস্তু। ইরাক ধ্বংস হলো, লিবিয়া ধ্বংস হলো, আফগানিস্তান মাটির সাথে মিশে গেল। সমগ্র দুনিয়া দেখল কিন্তু কোনো কথাই বলল না। নির্বিচারে হত্যা করা হলো কোটি কোটি মুসলিম ধর্মাবলম্বী জনগণকে।
ইতিহাস দেখলেই প্রমাণ মিলবে মুসলমানদের উপর এ ধরনের হামলা এর আগেও হয়েছে। মুসলমানরা ইতিহাস ভুলে গিয়েছে কিন্তু সাম্প্রাদায়িক চেতনায় উদ্বুদ্ধ পাশ্চাত্য সা¤্রাজ্যবাদীরা ইতিহাস ভুলেনি। মুসলমানরা ভুলে গিয়েছে যে আটশ বছরের ইসলামী শাসনতন্ত্রকে কীভাবে আন্দালুসিয়া, বর্তমানে স্পেন থেকে উৎখাত করা হয়। হাজার হাজার মুসলিমদের মসজিদে বন্দি করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। মুসলিমরা আজ ভুলে গিয়েছে ১৯৯২-৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় সার্ব সৈন্যরা নির্বিচারে মুসলিমদের হত্যা করেছিল। দুই লক্ষ নারীকে ধর্ষণ করে আটকে রাখা হয়েছিল যাতে তারা গর্ভপাত ঘটাতে না পারে এবং তাদের গর্ভে সার্বিয়ান শিশু জন্মগ্রহণ করে।
নিউজিল্যান্ডের ঘটনায় ভিডিও যারা দেখেছেন তারা সকলেই খেয়াল করলেই শুনবেন সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট হামলার পূর্বে যে গানটি শুনছিল তা এই সার্ব সৈন্যদের রণসঙ্গীত। বসনিয়ায় হামলার সময় এই রণসঙ্গীত বাজিয়েই তাদের মধ্যে চেতনার সঞ্চার ঘটানো হয়েছিল। তারা সেই সাম্প্রদায়িক মনভাবকে লালন করে চলেছে। এছাড়াও তার বন্দুকে উপর ‘কার্ল’ লেখা ছিল। এই ‘কার্ল’ সম্পর্কেও আমরা অজ্ঞ। এ সেই ইউরোপিয়ান কার্ল মার্টেল যে কিনা মুসলিমদের সাথে ইউরোপের সর্বশেষ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং ‘ভাগ্যক্রমে’ বিজয়ী হয়েছিল। ‘ভাগ্যক্রমে’ বলার কারণ হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকগণই এ যুদ্ধে জয়ের ব্যাখ্যা এভাবেই প্রদান করেছেন। ঐতিহাসিক ট্রেডোর-রোপারের মতে, কার্ল মার্টেলের কারণে আরবরা পরাজিত হয়নি, বরং তারা পরাজিত হয়েছিল আনুষাঙ্গিক প্রয়োজন এবং সহায়ক সামগ্রীর অভাবের জন্য। (বালাত আশ শুহাদা, গৌরবদীপ্ত জিহাদ, লেঃ কর্নেল এম. এম. কোরেশী)।” তারা মুসলিমদের নিয়ে সাম্প্রদায়িক মনোভব আজও লালন করে যে কথা স্বয়ং ব্রেন্টন টারান্ট ধরা পড়া পর স্বীকার করেছে।
নিউজিল্যান্ডের মসজিদের হামলায় প্রতিটি বিবেকবান মানুষের টনক নড়া উচিত। পৃথিবীব্যাপী মুসলিমদের দুর্দশা নিয়ে ভাবার সময় অবশ্যই হয়েছে। তবে এ ঘটনা ফের একবার প্রমাণ করে যে সাম্প্রদায়িক, সা¤্রাজ্যবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী মনভাব মুসলিমদের থেকে উৎপন্ন হয়নি, উৎপন্ন হয়েছে পাশ্চাত্যের অস্ত্রব্যবসায়ী, সা¤্রাজ্যবাদীদের কাছ থেকে। তারা এতদিন ধরে তাদের স্বার্থ হাসিলের জন্য মুসলমানদের ঘুঁটি হিসেবে ব্যবহার করে গিয়েছে। তাই আমাদের করণীয় নিয়ে ভাবতে হবে, আমাদের বর্তমান মুসলিম জাতির এ দুর্দশা নিয়ে চিন্তা করতে হবে। এ জঘন্য পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে।
আমাদের করণীয় হতে হবে পাকাপোক্ত। এ ধরনের একটি ঘটনা ঘটে, গণমাধ্যমে মাধ্যমে বাতাসের আগে ছড়িয়ে পরে এবং এরই ধারাবাহিকতায় আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, মিছিল করি, মিটিং করি, ব্যাস শেষ! কিন্তু এভাবে কোনো সমাধানেই আসতে পারি না। এতে কোনো হামালাই বন্ধ হয় না। ইরাক ধ্বংস হলো, আফগান মাটির সাথে মিশল, লিবিয়া ধ্বংস হলো, মিয়ানমারে তা-ব চালানো হলো রোহিঙ্গাদের উপর কিন্তু আমরা করার মতো কিছুই করতে পারি নি। তাই আমাদের এখন পরিকল্পনামাফিক এগিয়ে যেতে হবে যাতে করে আমরা পাকাপোক্তভাবে একটি সমাধানের পথে হাঁটতে পারি।
মুসলিম জাতিকে রক্ষা ও আমাদের এই সোনার বাংলাদেশকেও তাদের কালো থাবা থেকে রক্ষার জন্য সর্বপ্রথম আমাদের দুইটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত আমাদের দেশে যে সকল আলেমগণ ধর্মের কাজ করে বিনিময় গ্রহণ করছেন এবং ধর্মের বিকৃত ব্যাখ্যা প্রদানের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করছেন তাদের এই কাজ থেকে সরে আসতে হবে। সাধারণ জনগণকেও মনে রাখতে হবে আলেম দুই প্রকার। হাক্কানী আলেম ও ধর্মব্যবসায়ী আলেম। সাধারণ জনগণদের ধর্মব্যবসায়ী আলেমদের থেকে সচেতন থাকতে হবে এবং যারা ধর্মব্যবসা করছেন তাদের এর থেকে যতদ্রুত সম্ভব সরে আসতে হবে। জনগণ আলেমদের বিশ্বাস করে তাই আলেমরা যদি তাদের ক্ষুদ্রস্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নিজেদের জ্ঞানকে ব্যবহার করে তবে জাতি উপকৃত হবে।
দ্বিতীয়ত আমাদের ঐক্যবদ্ধ হওয়া বাঞ্চনীয়। আল্লাহর রসুল আরবের অন্ধকার যুগের অন্ধকারাচ্ছন্ন মানুষদের সর্বপ্রথম তওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, উপর ঐক্যবদ্ধ করেছেন। জাতি ছিল পাঁচ দফার উপর প্রতিষ্ঠিত। সেই পাঁচ দফা আজ মুসলিম জাতি ভুলে গিয়েছে। “হারেস আশআরী (রাঃ.) হতে বর্ণিত, রসুল (স.) বলেন, আমি তোমাদেরকে পাঁচটি কাজের আদেশ করছি; যা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ঐক্যবদ্ধ থাকবে, নেতার আদেশ শুনবে (শৃঙ্খলা), নেতার আদেশ পালন করবে(আনুগত্য), হেজরত করবে (যাবতীয় অন্যায় ত্যাগ করা), জেহাদ করবে (ন্যায় প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্ঠা)। যদি কেউ এই পাঁচ দফা কর্মসূচি থেকে এক বিঘত সরে যায় তবে তার গলা থেকে ইসলামের রশি খুলে যাবে আর যদি কেউ এর বদলে জাহেলি যুগের (অন্য কোনো দফা/ ব্যবস্থা) দিকে আহ্বান করে তবে সে যদি সালাহ করে ও সওমও পালন করে তবুও সে জাহান্নামিদের দলভূক্ত (মেশকাত, তিরমিজী, ইবনে মাজাহ)।”
আজ সমগ্র মুসলিম জাতি এ পাঁচ দফাকে বাদ দিয়ে দাজ্জাল তথা ইহুদি খ্রিষ্টান পাশ্চাত্য বস্তুবাদী ‘সভ্যতা’র প্রণীত জীবনবিধান মেনে চলছে। মুসলিম জাতি আজ হাজার হাজার দল-উপদল, ফেরকা-মাজহাবে বিভক্ত। এ কারণেই আজ বিশ্বব্যাপী আমরা বিপর্যস্ত। আজকে আমাদের সর্বত্র হত্য করা হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে এক এক করে বোমা মেরে ধ্বংস করে দেয়া হচ্ছে, লক্ষ লক্ষ মা ও বোনদের ধর্ষণ করা হচ্ছে। কোটি কোটি মুসলমান আজ ইউরোপ-আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে। একসময়ের দুর্দান্ত প্রতাপশালী ন্যায়প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী মুসলিম জাতি আজ বিশ্বময় এক অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। মুসলমানদের এই মার খাওয়ার ইতিহাস আজকের নয়। গত কয়েক শতাব্দী ধরেই মার খেয়ে যাচ্ছে।
আমরা, হেযবুত তওহীদ, অনেক আগে থেকেই সমগ্র জাতির সামনে এ সত্য তুলে ধরছি এবং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে হব ঐক্যবদ্ধ। ব্যক্তি কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের, ধনী না দরিদ্র, শক্তিশালী না দুর্বল ইত্যাদি কোনো পরিচয়ই ন্যায়ের পথে বাধা হবে না। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিষ্টান হোক বা বৌদ্ধই হোক যে-ই অন্যায় করবে সে-ই শাস্তি লাভ করবে। যে সন্ত্রাস করবে সেই সন্ত্রাসী, সেই শাস্তির অধিকারী। এই সন্ত্রাসের বিরুদ্ধে সমগ্র জাতিকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। দাজ্জাল যে ত্রাসের রাজত্ব সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করেছে সে ত্রাসের রাজত্বকে আমাদের সম্মিলিতভাবে ধ্বংস করে ন্যায়-শান্তি-সুবিচার প্রতিষ্ঠা করতে হবে।
আজকের এই কাজটিই যদি কোনো মুসলিম যুবক করত তবে নির্ঘাত সমগ্র মুসলিম জাতির উপর নেমে আসত অভিশাপ। কিন্তু একই ঘটনা যখন পাশ্চাত্যের আদর্শে আদর্শিত কেউ ঘটায় তখন তারাই হয় ‘মানসিক রোগী’। তাই মুসলিমদের এখন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রসুলের আনীত প্রকৃত ইসলামের আদর্শ দ্বারা মুসলিম জাতি হয়ে উঠবে সন্ত্রাসের ত্রাস।
আমরা হেযবুত তওহীদ এই অন্যায়ের বিরুদ্ধেই দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি এই বিপর্যস্ত জাতিকে উদ্ধার করার জন্য। আমরা সমগ্র জাতিকে সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্যে ঐক্যবদ্ধ করা প্রচেষ্টা করছি। আপনারা কী ভাববেন না? এখনই কী মুসলিম জাতির হুশ হবে না?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article