প্রচ্ছদ    HT All Article   দ্বীন নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ

দ্বীন নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ

১৩ নভেম্বর ২০১৭ ১২:০৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তাফিজুর রহমান শিহাব:
আল্লাহ তাঁর রসুলের (সা.) মাধ্যমে যে শেষ দ্বীন প্রেরণ করেছেন সেই দ্বীন সহজ ও সরল। এই দীনে কোন জটিলতা নেই। আল্লাহর রসুল তাঁর বিভিন্ন হাদিসের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলাল্লাহ (সা.) ইরশাদ করেন, “নিশ্চয়ই দ্বীন সহজ-সরল। দ্বীন নিয়ে যে কড়াকড়ি করে দ্বীন তার বিরুদ্ধে বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং দীনের নিকটবর্তী থাক, নিয়মিত পূণ্যের কাজে পুরস্কারের সুসংবাদ গ্রহণ কর এবং সকাল- সন্ধ্যায় ও রাতের কিছু অংশে (ইবাদতের মাধ্যমে) আল্লাহর সাহায্য প্রার্থনা কর।” এছাড়াও দ্বীন শিক্ষা দেয়ার সময় রসুল দ্বীনকে সহজভাবে তুলে ধরার কথাও বলেছেন। রসুলাল্লাহ মুয়াজ ও আবু মুসা (রা.)-কে ইয়ামেনে প্রেরণের প্রাক্কালে এ উপদেশ দিয়েছিলেন যে, “(জনগণের কাছে ধর্মীয় বিষয়গুলো) সহজ করে তুলে ধরো, কঠিনরূপে নয়। একে অপরকে মান্য কর, বিভেদে লিপ্ত হয়ো না।” রসুলাল্লাহর আরেকটি হাদিস আবু ইয়ালা তার মুসনাদে আনাস ইবনে মালিকের বরাতে এবং ইবনে কাছীর সুরা হাদীদের ২৭ আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন। সেই হাদিসে রয়েছে, রসুল বলতেন, “নিজের উপর এমন অতিরিক্ত বোঝা চাপিও না যাতে তোমার ধ্বংস হওয়ার আশংকা থাকে। তোমাদের পূর্ববর্তী জনগোষ্ঠী নিজেদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে ধ্বংস হয়েছে। তাদের ধ্বংসাবশেষ পুরাতন মঠ-মন্দিরে খুঁজে পাওয়া যায়।”
এই হাদিসগুলো থেকে এ কথা স্পষ্ট হয়ে যায় যে দ্বীন নিয়ে কোন বাড়াবাড়ি ইসলামে নেই। যে জাতিই দ্বীন নিয়ে বাড়াবাড়ি করেছে সে জাতিই ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে আমরা মুসলিমরা দীনের অনেক বিষয় নিয়ে এখনও বাড়াবাড়ি করেই চলেছি। এই বাড়াবাড়ি শুধু এখন নয়, এই বাড়াবাড়ি বহুপূর্ব থেকেই চলে আসছে। রসুলের ওফাতের ৬০-৭০ বছর পর যখন জাতির আকিদায় ফাটল ধরলো তখন থেকেই জাতির মধ্যকার আলেমরা দ্বীন নিয়ে বাড়াবাড়ি শুরু করেছিলেন। সেই দ্বীন নিয়ে বাড়াবাড়ির চূড়ান্ত রূপ আজ সমাজে বিদ্যমান।
উদাহারণস্বরূপ যদি আমি বলি আমাদের সমাজে মেয়েদের পর্দা করা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আজও রয়েছে। পর্দা বলতে এখনও মনে করা হয় পা থেকে মাথা পর্যন্ত বোরকা দিয়ে ঢেকে রাখা। অনেকে নারীকে ঘরের বাইরে যেতে দিতেই নারাজ। কিন্তু ইসলামের নীতি কি সত্যিই এমন?
পবিত্র কোর’আনের সুরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণভাবে প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের চাদর/ওড়না বক্ষদেশে ফেলে রাখে।” এছাড়াও কোর’আনের সুরা আহযাবের ৫৯ আয়াতে বলা হয়েছে, “হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।”
এই দুটি আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ করি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো যে আল্লাহ একটি সহজ নীতি দিয়ে দিয়েছেন। তিনি এখানে স্বাভাবিক কাজকর্ম করার জন্য প্রকাশমান অঙ্গগুলি খোলা রাখতে অনুমতি দিয়েছেন আবার চাদরের কিছু অংশ দিয়ে বক্ষদেশ আবৃত রাখতে বলেছেন যাতে তাদের মুখ ঢেকে গিয়ে তাদের চিনতে ব্যাঘাত না ঘটে। কিন্তু এই দুটি সহজ আয়াত নিয়ে বাড়াবাড়ি করা হয়। আজ নারীরা তাদের অধিকার পাবার জন্য পশ্চিমা অশ্লীল সংস্কৃতির দিকে ঝুঁকছে কারণ তারা আল্লাহর এত সুন্দর বিধান সম্পর্কে অজ্ঞ। আমাদের আলেম সমাজের অতি বিশ্লেষণ ও দ্বীন নিয়ে বাড়াবাড়ির ফলে তাদের অনেকেই ইসলামকে দুর্বহ বোঝা মনে করেন। ইসলামবিদ্বেষী হয়ে যান। এমতাবস্থায় আমরা হেযবুত তওহীদ চেষ্টা করছি আল্লাহর দেওয়া সহজ-সরল নীতিগুলোকে পুনরায় উদ্ভাসিত করতে।
এরকম আরও বহু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা এখনও বাড়াবাড়ি করি। আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাঁর দ্বীনকে প্রেরণ করেছেন মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য। সেই হেদায়াহ বা সত্যদ্বীন এসেছে মানবজীবনের সকল জটিলতা ও সংকীর্ণতা দুর করার জন্য। কিন্তু আমাদের মধ্যকার এক শ্রেণীর আলেম এখনও এই বিষয়টি উপলব্ধি করতে পারে নি। তারা এখনও দ্বীন নিয়ে বাড়াবড়ি করে যাচ্ছে এবং এর ফলে দ্বীন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। আমরা হেযবুত তওহীদ এই বিষয়টি নিয়ে বরাবরই কথা বলে চলেছি। দ্বীন নিয়ে যা বাড়াবাড়ি হয়েছে সেগুলোকে দূর করে এখন আল্লাহ প্রদত্ত প্রকৃত দ্বীনকে ধারণ করতে হবে। আল্লাহ দ্বীন নিয়ে বাড়াবাড়ি নিষেধ করা সত্ত্বেও যদি আমরা সেটা করি সেটা হবে আল্লাহর হুকুম না মানা যা জাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।
‘দ্বীন নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ’ এ বিষয়টি স্পষ্ট করতে আলী ইবনে আবু তালিব (রা.) এর জীবনের একটি উত্তম ঘটনা তুলে ধরছি। “তিনি একদিন কুফার একটি উন্মুক্ত স্থানে যোহরের সালাহ আদায় করলেন এবং মানুষের অভাব অভিযোগ শোনার জন্য বসলেন। এভাবে আসরের সালাহর সময় হয়ে গেল। তারপর তার কাছে পানি আনা হলে তিনি পানি পান করলের, মুখ-হাত-মাথা ইত্যাদি ধৌত করলেন। তারপর উঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে অবশিষ্ট পানি পান করলেন। এরপর দাঁড়িয়ে বললেন- মানুষ দাঁড়িয়ে পানি পান করা পছন্দ করেন না কিন্তু আমি যা করলাম রসুল (স.) তাই করেছেন (সহী বুখারী, কিতাবুল আশরিক, দশম খণ্ড, পৃষ্ঠা-১৮৩)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article