প্রচ্ছদ    HT All Article   দুনিয়াজোড়া মুসলিমদের টার্গেট করা হয়েছে

দুনিয়াজোড়া মুসলিমদের টার্গেট করা হয়েছে

১৫ ডিসেম্বর ২০১৭ ০৫:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নব্বইয়ের গোড়া অবধি পৃথিবীতে দুটো বৃহৎ পরাশক্তি একে অপরের বিরুদ্ধে সাংঘাতিকভাবে শীতল যুদ্ধ চালিয়ে গেছে। একটি হচ্ছে যুক্তরাষ্ট্র, অপরটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এদের নেতৃত্বে গোটা পৃথিবীই যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক বøক এই দুটো ভাগে বিভক্ত ছিল। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রক্সিযুদ্ধে পরাজিত হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় এবং পৃথিবীর বহু সমাজতান্ত্রিক দেশ গণতন্ত্রকে আলিঙ্গন করে নেয়। এই দীর্ঘ সময়ে সমাজতন্ত্রের কেবল রাজনৈতিক পরাজয়ই ঘটে নি, তাত্তি¡ক বা আদর্শিক পরাজয়ও ঘটেছে। সমাজতন্ত্রের নামে ফ্যাসিবাদ এসে যে শক্তির শাসন দ্বারা শ্বাসরুদ্ধকর নরককুণ্ড পয়দা করেছিল, সেসব দেশ থেকে পালাতে গিলে লাখে লাখে মানুষ সাগরে ডুবে গুলি খেয়ে মরেছিল। এই যে ঠাণ্ডা যুদ্ধ, এতে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে প্রপাগান্ডা বা উদ্দেশ্যমূলক অপপ্রচারকে।
অপপ্রচার বা প্রপাগান্ডা এমন একটি হাতিয়ার যা যুগে যুগে কালে কালে অপশক্তি ও মিথ্যার ধারক বাহকরা সত্যের বিপক্ষে মিথ্যাগুজব ও অপপ্রচারকে ব্যবহার করেছে। এ অপপ্রচারের দ্বারা বিভ্রান্ত হয়ে বহু সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়েছে। বহু মানবতা বিপর্যসৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে, বহু ঘাত সংঘাত সংঘর্ষ হয়েছে। সাম্প্রতিক উদাহরণ হিসাবে বলা যায়, ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এই মিথ্যা কথাটি প্রচার করে তার ভিত্তিতে সেই দেশটি আক্রমণ করে দশ লক্ষাধিক আদম সন্তানকে হত্যা করা হয়েছে। একইভাবে ফেসবুকের একটি পোস্টকে নিয়ে গুজব ও হুজুগ ছড়িয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মানুষ হত্যা করাও অহরহ চলছে।
এ প্রসঙ্গে হিটলারের প্রচারমন্ত্রী ভন গোয়েবলস বলেছিলেন, একটা মিথ্যাকে যদি একশবার প্রচার করা হয় তাহলে সেটাই সত্য হিসাবে গৃহীত হয়ে যায়। এই নীতি মোতাবেকই কাজ করেছিল সাম্যবাদী ও পুঁজিবাদী ব্লক। নব্বইয়ের দশকে সমাজতন্ত্র প্রভাব হারিয়ে ফাঁকাবুলিতে পরিণত হলো। সেই থেকে একক পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র তথা পুঁজিবাদী ব্লক বিশ্বকে তটস্থ করে রেখেছে। সমাজতন্ত্রের কোমর ভেঙে যাওয়ার পর আদর্শ হিসাবে কেবল মাত্র ইসলামই রইল পুঁজিবাদের সামনে। কারণ ইসলাম অন্যান্য ধর্মের মত কেবল আচারসর্বস্ব নয়, এতে সামগ্রিক জীবন পরিচালনার জন্য সকল বিধি-বিধান ও দিক নির্দেশনা রয়েছে। প্রায় এক হাজার বছর পৃথিবীর একটি বৃহৎ অংশে এই জীবনবিধানের চর্চা হয়েছে এবং যার দরুন মুসলিমরা বিশ্বের বুকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিষ্ঠাও লাভ করেছে। সুতরাং ঔপনিবেশিক যুগের দাসত্ব শেষে গোটা মুসলিম বিশ্বেই আবার ইসলামের একটি জাগরণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইসলামের এই জাগরণের সম্ভাবনার বিরুদ্ধে দাঁড়িয়েছে পশ্চিমা সভ্যতা। এখানেও তাদের সেই একই গোয়েবলসীয় রণকৌশল- প্রোপাগান্ডা চালানো।
ইসলামের বিরুদ্ধে তাদের সেই ক্রুসেডের যুগ থেকে শুরু হয়েছে অপপ্রচার আর হুজুগ সৃষ্টির পাঁয়তারা। তারপর থেকে লাখ লাখ বই, সাহিত্য তারা রচনা করেছে ইসলামবিদ্বেষ প্রচারের জন্য। মুসলমানদের শত শত বছর ধরে গোলাম বানিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। কেউ প্রতিবাদ করলেই তার সঙ্গে সন্ত্রাসী, জঙ্গি ট্যাগ জুড়ে দেওয়া হয়েছে। ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোকে তারাই ইন্ধন দিচ্ছে, অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বড় করে তুলছে। অতঃপর তারা যখন কোনো সন্ত্রাসী কর্মাকাণ্ড ঘটাচ্ছে তখন গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও মুসলিমদের ভূখণ্ডগুলো দখল করে নেওয়ার অসিলা তারা পেয়ে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে মুসলমানদেরই একটি ধর্মব্যবসায়ী গোষ্ঠী যারা ওয়াজ করে তরুন মুসলিমদেরকে আফগান যুদ্ধে যোগ দেওয়ার জন্য উজ্জীবিত করেছে এবং সৈন্য সরবরাহ করেছে। জঙ্গিগোষ্ঠীগুলোর আবির্ভাব হয়েছিল সে সময়টিতেই।
এখন এই জঙ্গিবাদের বিষয়ে মুসলিম জাতির মধ্যে কোনো সুনির্দিষ্ট পথনির্দেশ নেই। গোটা জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে আছে। তাদের কী করণীয় কী বর্জনীয়, তাদের জীবনের লক্ষ্য কী, কী করে তারা পশ্চিমা সা¤্রাজ্যবাদীদের এই ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবে, তারা কী করে নির্দিষ্ট লক্ষ্যের পানে অগ্রসর হবে এই প্রশ্নগুলো করা হলে তাদের মধ্যে হাজার হাজার উত্তর পাওয়া যাবে। মুসলমান জাতির কোনো কর্তৃপক্ষ নেই, সিদ্ধান্ত দেওয়ার কেউ নেই, কোনো নেতৃত্ব নেই।
এইরকম হালবিহীন নৌকার মত তারা পরিস্থিতির সাগরে ভেসে বেড়াচ্ছে আর সবার দ্বারা লাঞ্ছিত অপমানিত হয়ে চলেছে। কিন্তু তাদেরকে যদি এখন জীবন বাঁচাতে হয়, দেশ ও ধর্ম বাঁচাতে হয় তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এক কলেমা তওহীদের ভিত্তিতে। একটা কথাই সবাইকে মেনে নিতে হবে যে, আমরা আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবো না। সবাই যখন আল্লাহর তওহীদ, সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলবে তখন সেই জাতির একজন নেতা থাকবে, সবাই তার কথা শুনবে এবং মানবে। এই অবস্থাই জাতিকে শক্তিশালী একটি রূপ দান করবে। এর কোনো বিকল্প নেই। হেযবুত তওহীদ এই ঐক্যবদ্ধ জাতিগঠন ও তাকে সঠিক পথে পরিচালিত করার রূপরেখাটিই তুলে ধরছে।
যোগাযোগ: ০১৭১১০০৫০২৫, ০১৯৩৩৭৬৭৭২৫
০১৭৮২১৮৮২৩৭, ০১৬৭০১৭৪৬৪৩

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article