প্রচ্ছদ    HT All Article   তওহীদের চেতনায় জাগ্রত হবার সময়...

তওহীদের চেতনায় জাগ্রত হবার সময় এসেছে

২৫ মার্চ ২০২৬ ০৪:৪০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নাহিদ মাহমুদ:
ঈদ এসেছে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই ঈদের জন্য প্রস্তুত? নাকি আমরা শুধু নতুন জামা, ভালো খাবার আর আমোদ-প্রমোদের নামেই ঈদকে সীমাবদ্ধ করে ফেলেছি?

রমজান আমাদের শিখিয়েছে ক্ষুধা সহ্য করতে, নিজের নফসকে দমন করতে আর আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে। কিন্তু ঈদের চাঁদ উঠতেই আমরা কি সেই শিক্ষা ভুলে যাচ্ছি? আমাদের হৃদয়ে কি কোনো পরিবর্তন এসেছে? নাকি আমরা আগের মতোই অন্যায়, পাপ আর গাফেলতির জীবনে ফিরে যাচ্ছি?

আজ ঈদ আমাদের জন্য আনন্দের দিন, কিন্তু এই আনন্দ কি আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি শুধু নিজের নফসের খুশির জন্য? আমরা কি ভেবেছি এই ঈদে আল্লাহ আমাদের দেখে খুশি হবেন, নাকি আমাদের কর্ম দেখে অসন্তুষ্ট হবেন?

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তওহীদ আমাদের শেখায় আমরা কারো গোলাম নই, আমরা শুধু আল্লাহর বান্দা। কিন্তু বাস্তবতা কী? আমরা মানুষকে ভয় করি, লোক দেখানো আমল করি কিন্তু আল্লাহর আদেশকে কতটা গুরুত্ব দিই?

ঈদ আমাদের এক কাতারে দাঁড় করায়; ধনী-গরিব, বড়-ছোট সব ভেদাভেদ মুছে দেয়। কিন্তু ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কি আমরা আবার সেই বিভক্ত সমাজে ফিরে যাই না? যেখানে অন্যায়, দুর্নীতি আর হিংসা বিদ্যমান আর আমরা তা নির্বিকার চিত্তে দেখে যাই। এটাই কি ঈদের শিক্ষা?

ঈদ শুধু আনন্দের দিন নয়, ঈদ হলো সিদ্ধান্ত নেওয়ার দিন। আজ সিদ্ধান্ত নিতে হবে আমরা কার পথে চলব? মানুষের বানানো পথে, নাকি আল্লাহর দেখানো পথে? রমজান আমাদের শিখিয়েছে ত্যাগ, সংযম আর তাকওয়া। যদি ঈদের পরেও আমরা নিজেদের বদলাতে না পারি, তবে বুঝতে হবে আমরা এখনো মোহমুক্ত হতে পারিনি।

তওহীদ শুধু মুখের বুলি নয়; তওহীদ মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকেই একমাত্র ইলাহ (বিধানদাতা) হিসেবে মেনে নেওয়া। আমরা কি সত্যিই তা করছি? নাকি এখনো মানুষের বানানো নিয়ম, সমাজের চাপ আর কুসংস্কারের দাস হয়ে আছি?

আর নয়। এবার সিদ্ধান্ত নিতে হবে আমরা মানবরচিত ভ্রান্ত পথে আর চলব না। আমরা চাই না অন্যায়ের শাসন; আমরা চাই আল্লাহর দেওয়া আল-কুরআনের বিধান। ঈদ আমাদের ঐক্যবদ্ধ করে, কিন্তু সেই ঐক্যের শক্তি কি আমরা জীবনে প্রতিফলিত করছি? নাকি নামাজ শেষে আবার বিভক্ত ও দুর্বল হয়ে অন্যায়ের কাছে নত হচ্ছি?

আজ প্রয়োজন জাগ্রত হওয়ার। আজ প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে, শিরক ও কুফরের বিরুদ্ধে দাঁড়ানোর। আজ সত্যকে গ্রহণ করার শপথ নিতে হবে, তা যত কঠিনই হোক না কেন।

মনে রাখতে হবে, ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, ঈদ মানে রমজানের শিক্ষা ধারণ করে নতুনভাবে জীবন শুরু করা। এমন এক জীবন যেখানে মিথ্যার ঠাঁই নেই, অন্যায়ের অবকাশ নেই, আছে শুধু আল্লাহর পথ, কুরআনের পথ।

আসুন, এই ঈদে আমরা অঙ্গীকার করি:
নিজেকে বদলাবো।
ভ্রান্ত পথ বর্জন করবো।
আল্লাহর বিধানকে জীবনের একমাত্র পাথেয় বানাবো।
কারণ সত্যের পথ একটাই, আর সেই পথেই আছে চূড়ান্ত বিজয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article