প্রচ্ছদ    HT All Article   জৈবিক চাহিদা মেটানোই কি মানবজীবনের...

জৈবিক চাহিদা মেটানোই কি মানবজীবনের লক্ষ্য?

৫ ডিসেম্বর ২০২২ ০২:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পশ্চিমা জড়বাদী সভ্যতার ডান চোখ অন্ধ বলে এই সভ্যতা জীবনের আত্মা ও পরকালের দিকটি একেবারেই দেখতে পায় না। কেবল বাম চোখ দিয়ে জীবনের একটি দিক অর্থাৎ দেহের দিক, বস্তুর দিক দেখতে পায়। তাই বস্তু ও দেহ নিয়েই এই সভ্যতার যত মাথা ব্যথা, আত্মার ও নৈতিকতার অধঃপতন চোখে দেখে না।
আজ এই সভ্যতা মানুষের দৈহিক চাহিদা পূরণের জন্য কত কিছুই না করছে। খাবার- সে কত প্রকারের হতে পারে, যৌনতা- কত ধাঁচের হতে পারে, দৈহিক সুস্থতা- কত বিচিত্র পন্থায় নিশ্চিত করা যেতে পারে, আরাম আয়েশ- কত হাজার উপায়ে ভোগ করা যেতে পারে- তা এই সভ্যতার অন্যতম গবেষণার বিষয়। অতীতে কোনো সভ্যতা মানুষের কেবল ‘দৈহিক চাহিদা’ পূরণের জন্য এতটা ব্যতিব্যস্ত হয়েছে কিনা সন্দেহ। অথচ কিনা একই সময়ে মানুষের আত্মিক জগতে চলছে ভয়াবহ দুর্ভিক্ষ। মানুষের আত্মা মরে যাচ্ছে। সমাজে এক ফোঁটা দয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই। একের দুঃখে দশের সাড়া নেই। ত্যাগ নেই, উৎসর্গ নেই। অন্যায়ের প্রতি ঘৃণা নেই। ন্যায়ের প্রতি শ্রদ্ধা নেই। সত্যের কদর নেই। সততার মূল্য নেই। কিন্তু আফসোস! দেহ নিয়ে যে সভ্যতার এত টেনশন, আত্মার এই ত্রাহী অবস্থার দিকে একপলক চেয়ে দেখার ফুসরতও তার নেই।
এই সভ্যতার বিশেষজ্ঞরা স্বপ্ন দেখছে এমন যান্ত্রিক মানুষ তৈরি করতে যারা অবিকল আমাদের মতই হবে। আমাদের মতই হাঁটবে, বেড়াবে। দুঃখে কাতর হবে, আনন্দে বিভোর হবে। কিন্তু তাদেরকে বলুন, ‘ভাই, মানুষ তো এমনিতেই কম নেই। নতুন করে মানুষ বানানোর দরকার কী? আপনারা কেবল একটি কাজ করে দিন, পৃথিবীর মানুষগুলোর মধ্যে কীভাবে সততা, পরোপকারিতা ও ন্যায়নিষ্ঠতা জাগিয়ে তোলা যায় সে উপায়টা বাতলে দিন।’ দেখবেন তারা ‘হা’ করে চেয়ে থাকবে। কারণ তাদের গবেষণা, তাদের চিন্তা-ভাবনার ধারাটাই বস্তুকেন্দ্রিক। আত্মার সমাধান তাদের অজানা।
আত্মার সাথে ছিল ধর্মের সম্পর্ক। একমাত্র ধর্মই যুগে যুগে মানুষের দেহ ও আত্মার সুন্দর ভারসাম্যপূর্ণ সমাধান দিয়ে এসেছে। কিন্তু ‘মানুষ স্রষ্টার দাসত্ব করবে’- এটা এই যান্ত্রিক সভ্যতার দৃষ্টিতে বড়ই সেকেলে ঠেকল। এই সভ্যতা তার বস্তুকেন্দ্রিক প্রযুক্তিগত উন্নতির অংহকারে স্ফিত হয়ে স্রষ্টার অস্তিত্বই অস্বীকার করে বসল। বলল- ‘স্রষ্টা কে? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সে আবার ‘থাকে’ কি করে? কাজেই স্রষ্টা নেই। আর থাকলেও তার দাসত্ব করার দরকার নেই। কারণ মানুষ এখন অত্যন্ত সবল! তারা পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের তলদেশ থেকে স¤পদ তুলে আনছে। মেঘ থেকে বৃষ্টি ঝরাচ্ছে। কাজেই মানুষ এখন অনেক শক্তিশালী। দাসত্ব তার মানায় না!’
অথচ চেয়ে দেখুন- এই সভ্যতা আজ মানুষের ‘দেহ’কেই বানিয়েছে ‘দেবতা’। সেই দেবতাকে তুষ্ট করার জন্য মানুষ উদয়াস্ত ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। কোথাও থামবার জো নেই, ঠান্ডা মাথায় বসে একটু ভাববার জো নেই যে, কোথায় ছুটেছি আমরা? কেন ছুটে চলেছি আমরা? কে আমাদেরকে এই ছোটাছুটিতে লিপ্ত করল? ‘জীবনযাত্রার মানোন্নয়ন’ নামক মরীচিকার পেছনে ছুটতে ছুটতে মানুষ আজ পুরোদস্তুর দাসত্বের জীবনকে বরণ করে নিয়েছে। সে এখন দেহের দাস, ভোগের দাস, প্রবৃত্তির দাস, অর্থের দাস। অর্থ ও ভোগের পেছনে নিরন্তর ছুটে চলাই যেন তার ‘ধর্ম’। আবার স্রষ্টাকে যেহেতু ভুলে যাওয়া হয়েছে, পরকালের জবাবদিহিতার ভয় গেছে কেটে, সুতরাং এই ছোটাছুটিতে ন্যায়-অন্যায় বা নৈতিকতা-অনৈতিকতার বালাইও আর থাকল না।
আজ দার্শনিকরা বলছেন- অর্থনৈতিক সমস্যাই মানুষের মূল সমস্যা। শিশুকে শেখানো হচ্ছে, লেখাপড়া করে যে/গাড়ি-ঘোড়া চড়ে সে। তরুণ-তরুণীদেরকে শেখানো হচ্ছে- পরিশ্রম কর, ক্যারিয়ার গড়। যুবক-যুবতীকে শেখানো হচ্ছে- যত পারো টাকা কামাও, সঞ্চয় করো, গাড়ি-বাড়ি কেন, জীবনকে উপভোগ করো। মানুষ সেটাই করছে। আর এই উপভোগের পথে যে-ই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, সেই তার শত্রু হয়ে উঠছে। হোক না সে তার জন্মদাতা পিতা, গর্ভধারীণী মাতা, কিংবা ঔরসজাত সন্তান। তাই শুনি- একটি মোটর সাইকেল কিনে না দেওয়ার অপরাধে বাবাকে হত্যা করল পুত্র! কেন করবে না? সম্পর্কটা তো আত্মার নয়, দেহের ও বস্তুর; ভালোবাসার নয়, লেনদেনের। উপার্জনে অক্ষম বুড়ো বাপ-মায়ের তাই শেষ ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। ভাই-ভাইয়ের জন্য জীবন দেওয়ার দিন শেষ হয়েছে। এখন এক বিঘত জমির জন্য ভাই ভাইকে হত্যা করছে। শিক্ষকের সম্মান? সে আবার কী কথা? কাড়িকাড়ি টাকাও নিবে আবার সম্মানও? দুর্নীতিটাই ‘নীতি’ হয়ে দাঁড়াচ্ছে দিনদিন। ‘ঘুষ’কে আদর করে ডাকা হচ্ছে ‘স্পিড মানি’। খুন-খারাবি বন্ধ হচ্ছে না কোনো কিছুতেই। হাজার টাকার বিনিময়ে চলন্ত যাত্রীবোঝাই বাসে পেট্রল বোমা ছুঁড়ে দিয়ে নিজের ‘জীবনযাত্রার মানোন্নয়নের’ দিকে মনোযোগ দিচ্ছে রাস্তার বখাটে, চোর-ছ্যাঁচড়রাও। পুলিশের বিরুদ্ধেই গাড়ি গাড়ি অভিযোগ! টাকার বিনিময়ে হচ্ছে প্রতিবাদ! টাকার বিনিময়েই মুখে কুলুপ! রাজনীতি যেন আরেক ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার ছেলে-মেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে নিচ্ছে, গাড়ি-ঘোড়া কিনছে! পরকাল যেহেতু নেই, কাজেই জবাবদিহিতার ভয়ও নেই। পৃথিবীর আইন আছে বটে, তবে তার ফাঁকও আছে। তাছাড়া যারা নিজেরাই আইন প্রয়োগ করেন তাদের তো সেই ভয়ও থাকার কথা নয়। বলবেন বিবেকের দংশন বলে তো একটা কথা আছে? না, তাও নেই। আত্মা খাদ্যের অভাবে মরে গেছে, কাজেই বিবেকের দংশনও নেই। আছে কেবল ‘চাই চাই আরও চাই, আরও চাই, আরও চাই . . .।’
হায়রে মানুষ! একটি কুকুরও তো সমাজের কিছু না কিছু উপকারে লাগে। কিন্তু এই পৃথিবীতে লক্ষ-কোটি মানুষ জন্মাচ্ছে, খাচ্ছে-দাচ্ছে, বংশবিস্তার করছে, জৈবিক চাহিদা মিটিয়ে মরে যাচ্ছে- সমাজের কোনো উপকারে লাগছে না- এই কি তবে মানবজীবন? এই কি আশরাফুল মাখলুকাতের জীবন? প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে এই সভ্যতা মানুষকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে বটে, কিন্তু সেই সাথে এও কি নিরেট সত্য নয় যে- আত্মিকভাবে, চারিত্রিকভাবে, নৈতিকভাবে সমগ্র মানবজাতিকে সে ধ্বংস করে ফেলেছে?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article