প্রচ্ছদ    HT All Article   জাতির অখণ্ডতা রক্ষায় একক নেতৃত্ব...

জাতির অখণ্ডতা রক্ষায় একক নেতৃত্ব অত্যাবশ্যক

৭ এপ্রিল ২০২৩ ১২:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ধরুন আপনি একটি গ্রামের চেয়ারম্যান। গ্রামের প্রতিটি লোক আপনাকে মান্য করে এবং আপনাকে তাদের নেতা, ত্রাণকর্তা মনে করে। এর ফলে গ্রামের যে কোন ঘটনাতেই আপনার মতামতকে এককভাবে প্রাধান্য দেয়া হয়। আপনাকে সেই গ্রামের জনগণ মেনে নিয়েছেন বলেই আপনি গ্রামে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারছেন এবং সেই অনুযায়ী গ্রামের উন্নয়ন করতে পারছেন। অর্থাৎ একক নেতৃত্ব অর্জন করেছেন। এখন যদি সেই গ্রামেই আপনার একজন বিরোধী দাঁড়ায় এবং আপনার প্রতিটি সিদ্ধান্ত ভেস্তে দেয়ার জন্য উঠে পড়ে লাগে তখন কী আপনি সেই গ্রামের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন? হবেন না। ঠিক এই বিষয়টি বর্তমানে আমাদের সমাজব্যবস্থায় চর্চা করা হচ্ছে এবং এর ফলে আমরা উন্নতি করতে ব্যর্থ হচ্ছি। জাতির মধ্যকার অখণ্ডতা না থাকার ফলে ধীরে ধীরে আমাদের ঘারে সংকটের বোঝা বাড়ছে এবং এর ফলে অচিরেই আমাদের পথে বসতে হবে।

ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর আমাদের পাকিস্তানের থেকেও স্বাধীনতা অর্জন করতে হয়েছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী ৪৭ বছরেও আমরা অনুন্নত দেশের তালিকায় পড়ে আছি। আমাদের সামনেই অনেক দেশের উদাহারণ রয়েছে যারা আমাদের পরও স্বাধীনতা লাভ করেও আমাদের থেকে অনেক বেশি উন্নত। কিন্তু আমরা সে তুলনায় অনেকে বেশি পিছিয়ে রয়েছি। এর ফলে সৃষ্ট সংকটগুলো এখন ধীরে ধীরে একটি বিরাট সংকটের জন্ম দিয়েছে। জনসংখ্যা বিস্ফোরণ, ফসলী জমির অভাব, জিডিপি কমে যাওয়া, বিশাল আকারের ঋণ ইত্যাদি বিভিন্ন ধরনের সংকটে আজ আমরা নিমজ্জিত। জনসংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভূমি তো বাড়ছে না। বরং বর্ধিত জনগোষ্ঠীর আবাসন, শিক্ষা, চাকরি-বাকরি ইত্যাদি প্রয়োজনে অবকাঠামো নির্মাণের দরুন ফসলী জমি কমে যাওয়ার ফলে আমাদের আমদানি নির্ভর হতে হচ্ছে যা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বছরের এপ্রিল মাস পর্যন্ত পরিসংখ্যান মতে বাংলাদেশের বাণিজ্য খাতে মোট আমদানির থেকে রপ্তানি কম হয়েছে ২০৯.৮০ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৭৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশে মোট ৬৬০ হাজার হেক্টর কৃষিজমি হ্রাস পেয়েছে। প্রতিটি খাদ্যের বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে অন্তত ৮ থেকে ৯ শতাংশ হারে। তা অব্যাহত থাকলে ২০২০ সাল নাগাদ তা ১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা শুধু পিছিয়েই যাচ্ছি এবং যদি এ ধারা অব্যহত থাকে তবে খুব শীঘ্রই আমাদের অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হয়ে পরবে।

এখন যদি আমরা উন্নতি করতে চাই তবে আমাদের করণীয় কী হবে? কোন জাতি যদি উন্নতি করতে চায় তখন সেই জাতিটির অখণ্ডতা অত্যাবশ্যক। কারণ সমগ্র জাতির লক্ষ্য ও উদ্দেশ্য যতদিন এক ও অভিন্ন না হবে ততদিন সে জাতির সমাগ্রিক উন্নতি সম্ভব হবে না। গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা করতে গিয়ে আমরা এ বিষয়টিই হারিয়ে ফেলেছি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ঠিক এই কারণেই পরস্পরের সাথে কামড়া-কামড়িতে লিপ্ত। এক দল ক্ষমতায় যায় তো অপর দল তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদের সমালোচনা, তাদের কাজে বাধা প্রদান, তাদের বিরুদ্ধাচারণ করতে থাকে। এর ফলে ক্ষমতায় থাকা দলটি বিরোধী দলকে ঠেকাতেই ব্যস্ত হয়ে পড়ে, যেন ক্ষমতায় এসেছেই বিরোধী দলকে শায়েস্তা করার জন্য; দেশের উন্নতিতে তারা আর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে না। এই ব্যবস্থায় এতটাই অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয় যে দেশ নিয়ে তারা আসলে চিন্তাই করে না। তারা মনে করে তাদের সময়ে নিজেদের আখের গুছিয়ে না নিলে বিরোধী দল এসে তাদের নিঃশেষ করে দিবে। তারা দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের আখের গুছাতে ব্যতিব্যস্ত হয় এবং সংকটে পতিত হতে হয় দেশের সাধারণ জনগণকে। নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য তারা জ্বালাও-পোড়াও করে এবং এতে দেশের সম্পদ, মানুষের সম্পদ ধ্বংস হয়। আবার একদল ক্ষমতায় এসে যদি কোন উন্নয়নমূলক কাজে হাত দেয় এবং যদি সেই কাজটি তার ক্ষমতায় থাকাকালীন শেষ করতে না পারে তবে সেই কাজ অপর দল ক্ষমতায় আসলে শেষ করে না কারণ তারা একে দেশের উন্নয়ন না বরং অপর দলের করা কাজ হিসেবে গণ্য করে। ফলে দেশের মানুষের ক্ষতি হয়, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তাহলে এখন আমাদের সর্বপ্রথম এক ও অখণ্ড জাতিতে পরিণত হতে হবে। অখণ্ডতা ছাড়া উন্নতি কিছুতেই সম্ভব নয়। ইতিহাস সাক্ষী প্রতিটি জাতি উন্নতি করেছে এই অখণ্ডতা ও একক নেতৃত্বের উপর ভিত্তি করে। পূর্বেও বলে এসেছি পাশ্চাত্যের থেকে ধার করা রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের ফলে আমাদের মধ্যে অখণ্ডতা বজায় থাকছে না। সমাজতন্ত্রও আমরা গ্রহণ করতে পারি না কারণ সে ব্যবস্থার ফল আমরা ইতিহাসে দেখেছি। তাহলে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি যে ব্যবস্থা আমাদের একক নেতৃত্ব ও অখণ্ডতা সুনিশ্চিত করবে যার মাধ্যমে আমরা উন্নতির পরম শিখরে আরোহণ করতে পারব? সেই ব্যবস্থাই হচ্ছে প্রকৃত ইসলাম যা আল্লাহর রসুল প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর রসুল, সর্বশ্রেষ্ঠ বিপ্লবী মোহাম্মদ (সা.) মদিনায় এ কাজটিই করতে সক্ষম হয়েছিলেন। তিনি সবাইকে প্রথমে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবো না এ কথার উপর ঐক্যবদ্ধ করেছেন। তাঁর সেই ঐক্যবদ্ধ জাতি পরবর্তীতে যে সফলতা লাভ করেছে তা ইতিহাস থেকেই স্পষ্ট জানা যায়। এখন যদি সেই ঐক্যবদ্ধ জাতির নেতা রসুল না হয়ে ভিন্ন ভিন্ন হতো তবে কী তারা উঠতে পারতেন? অবশ্যই না। কাজেই এখনো আমাদের সর্বপ্রথম এমন একজন নেতার পিছনে ঐক্যবদ্ধ হতে হবে যিনি ‘আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না’ এ কথার উপর সকলকে ঐক্যবদ্ধ করবেন। মানুষের সৃষ্টি করা তন্ত্র-মন্ত্র আমরা প্রয়োগ করে দেখেছি যেগুলো আমাদেরকে আরো বেশি সংকট ছাড়া আর কিছুই দিতে পারে নি। তাই আমাদের এখন স্রষ্টা প্রদত্ত ব্যবস্থা গ্রহণ করে দেখা উচিত। কারণ রসুলের সময় যেই অখণ্ডতা ও একক নেতৃত্বের ফলে মুসলিম জাতি সকল দিক থেকে উন্নতির পরম শিখরে আরোহণ করেছিল সেই একই আদর্শ পুনরায় যদি আমরা গ্রহণ করতে পারি তবে অবশ্যই ফল একই হবে। একটি গাছে দুুটি ফল কখনোই জন্মায় না, একটি গাছের ফল একটিই।

অতএব আমাদের মধ্যে এ চেতনা জাগ্রত হতে হবে যে আমরা একটি জাতি, আমাদের নেতা হবে একজন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হবে একটি। আমরা ব্যক্তিগতভাবে যে যেই ধর্ম, যেই মতেরই অনুসাারী হই না কেন জাতিগত পর্যায়ে আমাদের চিন্তা ও চেতনা হবে এক। আমাদের একটাই লক্ষ্য হবে, ঐক্যবদ্ধভাবে জাতির উন্নতি সাধন। জাতি রক্ষা পেলেই আমরা রক্ষা পাবো, জাতি ধ্বংস হলে আমাদের ধ্বংসও সুনিশ্চিত।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article