প্রচ্ছদ    HT All Article   জঙ্গিবাদ

জঙ্গিবাদ

১৮ জানুয়ারি ২০১৬ ১১:৪১ এএম
বজ্রশক্তি ডেস্ক
মোহাম্মদ আসাদ আলী

বিকৃত ধর্মবিশ্বাস যে বৃহৎ সমস্যাগুলি সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হলো জঙ্গিবাদ। বর্তমান পরিস্থিতিতে জঙ্গিবাদ জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি বিরাট সঙ্কট। আমাদের দেশও এই সঙ্কটে আক্রান্ত। বরাবরই আমাদের দেশে জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য শক্তি প্রয়োগের পন্থা অবলম্বন করা হয়েছে। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে শক্তি প্রয়োগের অসারতা ক্রমেই প্রকাশ হয়ে পড়ছে। আমরা বলি না যে শক্তি প্রয়োগের দরকার নেই, প্রয়োজন হলে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু এটা মূল প্রক্রিয়া নয়। শুধুমাত্র শক্তি প্রয়োগ করে এই সঙ্কট মোকাবেলা করা সম্ভব নয়।
এটা কারও অজানা নয় যে, আমেরিকার যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে, অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করে, লক্ষ লক্ষ সুশিক্ষিত সৈন্যবাহিনী কাজে লাগিয়েও জঙ্গিবাদীদের নির্মূল করতে পারে নি। তাদের এই পথ সফল হয় নি। তারা প্রচুর রক্তক্ষয় করেছে কিন্তু জঙ্গিবাদের প্রকোপ আরও বেড়ে গেছে। আজকে তারা জঙ্গিদের সাথে আপসের রাস্তা বেছে নিয়েছে। কাজেই আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে একই প্রক্রিয়া অবলম্বন করে সফলতার আশা করা যায় না।
কর্তৃপক্ষকে বুঝতে হবে, তারা জঙ্গিতে পরিণত হচ্ছে একটি বিকৃত ধর্মীয় আদর্শের শিক্ষায় শিক্ষিত হয়ে। এক শ্রেণীর স্বার্থবাজ ধর্মব্যবসায়ী নিজেদের স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে তাদেরকে সেই ভ্রান্ত আদর্শ শিক্ষা দিচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে এটা জেহাদ, এটা করলে তুমি জান্নাতে যাবে, এই কাজে নিহত হলে তুমি শহীদ হবে। এভাবেই ধর্মব্যবসায়ীদের দ্বারা প্ররোচিত হয়ে, প্রভাবিত হয়ে মানুষ জঙ্গি হচ্ছে, সহিংসতার পথ বেছে নিচ্ছে। তাই দেখা যাচ্ছে- শক্তি প্রয়োগ করে একজনকে নির্মূল করতে গেলে আরও দশজন সৃষ্টি হয়ে যাচ্ছে, তারা আরও সতর্ক, নিত্য নতুন কৌশল অবলম্বন করছে, কোনো কিছুতেই তাদের উত্থান ঠেকানো যাচ্ছে না।
যামানার এমাম, এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কোর’আন-হাদীস, ইতিহাস থেকে প্রমাণ করে দিয়েছেন যে, যারা জঙ্গি হচ্ছে তারা ভুল পথে পা বাড়াচ্ছে। এই পথে তারা দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে। তারা ধ্বংস হয়ে যাবে। একটা কথা ভুলে গেলে চলবে না যে, এদেশের অধিকাংশ লোক বিশ্বাসগতভাবে মুসলমান। তারা বিশ্বাস করে আল্লাহ-রসুলকে। তারা ধর্মব্যবসায়ী মোল্লাদের কথায় প্রভাবিত হয়। ধর্মব্যবসায়ীদেরকে যদি শুধুমাত্র বল প্রয়োগে দমনের চেষ্টা করা হয় তখন তাদের অনুসারীরাই জঙ্গিতে রূপান্তরিত হয়। এখন অধিকাংশ জনগণকে যদি ইসলামের যুক্তি প্রমাণ দিয়ে এটা বোঝানো যায়, তাদের এই পথ ভুল, এই পথে তারা দুনিয়াও হারাচ্ছে এবং আখেরাতও হারাবে তাহলে আর ধর্মব্যবসায়ীরা কাউকে জঙ্গিতে রূপান্তরিত করতে পারবে না।
কোর’আন, হাদীস থেকে যুক্তি-প্রমাণ দিয়ে বোঝানোর পরও অপরাধী চরিত্রের কিছু মানুষ থাকবে, তারা সংখ্যায় হবে অল্প, তখন তাদেরকে নির্মূল করার জন্য রাষ্ট্রশক্তির প্রয়োজন। তখন দরকার পড়বে বল প্রয়োগের। প্রকৃত সত্য যখন মানুষ জানতে পারবে, ধর্মজীবীদের করা অপব্যখ্যা যখন তারা বুঝতে সক্ষম হবে তখন আর জঙ্গিবাদীরা, অপরাজনীতিকারীরা মানুষকে প্রভাবিত করার মতো ধর্মীয় যুক্তি খুঁজে পাবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদেরকে সহজেই নির্মূল করা সম্ভব হবে, এতে অধিকাংশ জনগণ আর বিক্ষুদ্ধ হবে না। এই অধিকাংশ জনগণকে ধর্মব্যবসায়ীদের থেকে যতক্ষণ না বিচ্ছিন্ন করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই শক্তি প্রয়োগের পন্থা কার্যকরী হবে না।
আমরা চ্যালেঞ্জ দিচ্ছি প্রকৃত ইসলাম কী তা মানুষ বুঝতে পারলে এনশা’আল্লাহ কেউ আর জঙ্গি হবে না। তারা সত্যের পথে আত্মনিয়োগ করবে, তারা সম্পদ বিক্রি করে এসে মানবতার কল্যাণে কাজ করবে, মানবতার ক্ষতি করবে না। যেমন আমরা আজকে করছি। গত ১৯ বছর যামানার এমামের একজন অনুসারীও একটি সামাজিক অন্যায় পর্যন্ত করে নি, কোনো একটি আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণের নজির নেই। আমাদের বিরুদ্ধে হাজারো অপপ্রচার করা হয়েছে। আমরা যে আদর্শ প্রচারের কাজ করছি, প্রকৃত ইসলাম মানুষের সামনে তুলে ধরছি সেটা এমামুযযামানের শিক্ষার প্রতিফলন।
তবে হ্যাঁ, অতীতে জঙ্গিদের বিরুদ্ধে কোর’আন-হাদীস দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয় নি, তা নয়। অবশ্যই হয়েছে। কিন্তু এই কাজ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ধর্মব্যবসায়ী মোল্লাদের দিয়ে। জঙ্গিবাদ যেমন অবৈধ তেমনি ধর্মব্যবসাও অবৈধ, বিকৃত ইসলামের দু’টি শাখা- জঙ্গিবাদ ও ধর্মব্যবসা। ধর্মব্যবসায়ীদের কোনো নৈতিক বল থাকে না, আর যাদের নৈতিক চরিত্র সবল নয়, তাদের পক্ষে এই মহান কাজ করা সম্ভব নয়। তাদের কথা কেউ শুনবে না, জনগণের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললে, ওয়াজ করলে মানুষ বিশ্বাস করবে না। মনে রাখতে হবে, একটি মিথ্যা দিয়ে কোনোদিন আরেকটি মিথ্যাকে প্রতিহত করা যায় না। আমরা যামানার এমামের অনুসারীরা ধর্মব্যবসা করি না এবং সত্য পথে আছি। কাজেই সমাধান একমাত্র আমাদের হাতেই রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article